চোদ্দোই ফেব্রুয়ারি আসতে আর মাত্র তেরোদিন, মাসের শুরুতেই লাল গোলাপের শুভেচ্ছা নিন

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - বুধবার

১৮ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
০১ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম

IMG_20221229_103351_355.jpg




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। হয়তো টাইটেল পড়ে রীতিমতো বুঝে গেছেন আমি আজকে আপনাদের মাঝে কি উপস্থাপন করতে যাচ্ছি। তবে টাইটেল থেকে পুরোটাই ব্যতিক্রম দেখতে পারবেন আমার এই লেখার মধ্যে। চলুন না একবার পড়ে আসি।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট



ফটোগ্রাফি সমূহ:


১ নং ফটোগ্রাফি

বন্ধুরা প্রথমে আমার তরফ থেকে ১৪ ফেব্রুয়ারির অগ্রিম ভালোবাসার লাল গোলাপের শুভেচ্ছা নিন। কারণ এই দিনটি আমার জীবনের একটি বিস্ময়কর দিন। ১৪ই ফেব্রুয়ারি আসার পূর্ব থেকে এই দিনটিকে আমরা ফেব্রুয়ারির শুরুতেই অন্যরকম অনুভূতি নিয়ে উদযাপন করার চেষ্টা করতাম। আমার জীবনের বিশাল একটি অংশ জুড়ে রয়েছে এই দিনটা। যেন ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মনের মধ্যে একটা অন্যরকম উতলা অনুভূতি জাগ্রত হত ১৪ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে। আপনারা সকলে জানেন ভালোবাসা দিবসে লাল গোলাপের ছড়াছড়ি পড়ে যায় প্রেমিক-প্রেমিকার মধ্যে। প্রেমিকা লাল গোলাপ হাতে প্রেমিক ও লাল গোলাপ হাতে একে অপরকে বরণ করার জন্য মিলিত হয় যে কোন পার্কে অথবা স্কুল কলেজ মাঠে। ভালোবাসা এমনই জিনিস যা মনের বাঁধনকে এমন ভাবে আঁকড়ে ধরে মন থেকে খসানো বড় কঠিন। আমারও ছিল একটি ভালোবাসা ও ভালোলাগার অনুভূতি। যা আজ বিলীন হয়ে গেছে জীবনের কাল স্রোতে। মনের মাঝারে রয়ে গেছে সেই স্মৃতিগুলো। রয়ে গেছে সেই ভালোবাসার এক অপূর্ণ অনুভূতি। যে লাল গোলাপ তুলে দেওয়ার কথা ছিল প্রিয় মানুষের হাতে সে লাল গোলাপ আজ তুলে দেবো প্রাণপ্রিয় সকল বাংলা ব্লগ বন্ধুদের হাতে।

IMG_20221229_103409_138.jpg

IMG_20221221_111103_109.jpg

IMG_20221221_111058_965.jpg

IMG_20221221_111056_310.jpg

Photography device: Infinix hot 11s
Location


received_305654148004402.webp


২ নং ফটোগ্রাফি

২০২৩ এর ফেব্রুয়ারি মাসের শুরুতেই বন্ধুদেরকে মন থেকে বারণ করে নিলাম সামনের ভালোবাসার দিনটা সকলের জীবনে বয়ে আনুক সুখ শান্তি ও অন্যরকম ভালবাসার অনুপ্রেরণা। আমার বাংলা ব্লক কমিউনিটিতে যে যেমন আছেন সকলেই যেন তার প্রিয় মানুষটাকে সাথে নিয়ে দীর্ঘ জীবন পাড়ি দিতে পারে ভালোবাসার মধ্য দিয়ে সেই শুভকামনা সার্বক্ষণ আমার অন্তরের অন্তস্থল থেকে। আমি এটা জানি ভালোবাসা কখনো মরে না। যে ভালোবাসে সে মন থেকে ভালোবাসে। ভালোবাসা কখনো ছলনাময়ী হয় না। ছলনাময়ী হয়ে থাকে কিছু মানুষ। যারা ভালোবাসার নামে প্রতারণা করে থাকে অন্য জনের মনকে ধোঁকা দেয়। তবে যে ভালোবাসতে জানে তার জন্যই এই ১৪ই ফেব্রুয়ারি। আর এ ১৪ই ফেব্রুয়ারি জাগ্রত হয়েছে আপনার আমার মাঝে ভালোবাসাকে কেন্দ্র করে। জানি ১৪ই ফেব্রুয়ারি দিন আপনারা যে যার মত মনের মানুষকে নিয়ে সময় অতিবাহিত করবেন তাই আমাকে সময় দিতে পারবেন না। তাই আগে থেকেই আপনাদের মাঝে সেই ভালোবাসার অনুভূতিটা জাগ্রত করে দিলাম আজকের এই ফুলের মধ্য দিয়ে।

IMG_20221229_103136_112.jpg

IMG_20221229_100004_065.jpg

IMG_20221229_100002_567.jpg

Photography device: Infinix hot 11s
Location


received_305654148004402.webp


৩ নং ফটোগ্রাফি

জীবনে কঠিন বাস্তবতার অনুভূতি আমি আপনাদের মাঝে আজ শেয়ার করব না। কারণ আপনারা যে ভালোলাগা অনুভূতি নিয়ে ভালোবাসার মানুষের সাথে রয়েছেন সে ভালোবাসা যেন অমর হয়ে থাকে ক্ষণিকের জন্য কষ্ট জাগ্রত না হয় আপনাদের মনে তাই এই পোস্ট শুধু আপনাদের মনকে আনন্দঘন মুহূর্তে অতিবাহিত করার জন্য। তবে হৃদয়ের মাঝে জেগে থাকা সেই মানুষটাকে হৃদয়ের মাঝেই রেখে দিয়ে পথ চলতে চায় নতুন করে জীবন সাজিয়ে। হয়তো এ জীবন সাজানোর জন্য নতুন কোন মুখ সামনে উপস্থিত হবে। তুমি হৃদয় মাজারে জাগ্রত থাকবে তার জন্যই ভালোবাসা যে ছিল স্বপ্নচারিনী ছলনাময়ী ভালবাসার প্রথম এবং শেষ অনুভূতি। যাকে সত্যি সত্যি মন থেকে ভালোবেসে ছিলাম। যার স্মৃতি স্মরণ হলে আজও মনের মধ্যে শীতল হাওয়া হয়ে যায়, হা হা করে কেঁদে ওঠে হৃদয় বাগানের দখিনা হাওয়া। তবুও এই দিনটাকে নিজে নিজের মতো করে স্মরণ করে যাব। হয়তো ভালোবাসার মানুষকে পাওয়ার পূর্বে নিজেই ভালোবাসা দিবসকে একা একা উদযাপন করতাম পরবর্তীতে কাল নাগিনীর মতো একটি ছোবল পেয়েছি ভালোবাসার নামে আবারো সেই থেকে নিজেকে উদ্ধার করে নিজের মতো করে গড়ার চেষ্টা আজ আমার জীবনে। জানিনা কোথায় যেয়ে এ জীবন তরি থামবে আর এই জীবন তরীতে কে এসে উঠবে।

IMG_20221229_100017_419.jpg

IMG_20221229_095841_234.jpg

IMG_20221229_095846_610.jpg

Photography device: Infinix hot 11s
Location


received_305654148004402.webp


৪ নং ফটোগ্রাফি

জানিনা কবে কে কখনো এই হৃদয়ে জায়গা করে নেবে। কতজন এভাবে নিজের চোখের সামনে আসছে। কি হবে লাল গোলাপের ভাগীদার আমার তরফ থেকে। সেটা আজও অজানা রয়ে গেছে। তবে যে হ্যাক করার ভালোবাসার অনুভূতি জাগ্রত করেছিল এই হৃদয় মাজারে সেআজ আর নেই। রয়ে যাবে আজীবন মনের অগোচরে। তবুও স্মরণ করব তাকে দোয়া করব তার জন্য যেন চির সুখী হয়। কারণ ভালোবাসার মানুষ যেখানেই থাকুক না কেন তার সুখে নিজের মনের মধ্যে সুখ জাগ্রত হয়। কারণ এর নাম ভালোবাসা। ভালোবাসার মানুষ থাক না পরের ঘরে তার পরেও তার প্রতি থাকবে এক মমোতবোধ। ১৪ই ফেব্রুয়ারি দিন হয়তো মনের মধ্যে ধ্বনিত হবে তুমি নেই আমি আছি তোমার জন্য বেঁচে আছি থাকবো আজীবন তোমারি ভালোবাসা নিয়ে যে ভালোবাসার পরশ তুমি জাগ্রত করেছো এই হৃদয়ে। নতুন মুখগুলো দৃষ্টির সামনে উপস্থিত হয় না জানি কে তোমার স্থান অধিকার করে নাই তবুও মনের মধ্যে জাগ্রত থাকবে তুমি বিশেষ করে ১৪ ফেব্রুয়ারির দিনে। তোমাকে মনে মনে একা একাই সাজাবো রঙিন সাজে। হয়তো আমার বাংলা ব্লগের বন্ধুরা টাইটেল পড়ে এসে এখানে পাচ্ছে মনের মধ্যে লুকিয়ে থাকা আবেগ আক্ষেপ। তবে তারা তো কেউ জানে না তোমার আমার সেই ভালোবাসার কথা। যার নাম ছিল { Sumoni F14 (Sumon+Moni) 14 February} 🙇 তোমায় স্মরণ
করলে মনের মধ্যে বেজে ওঠে নিলয় আহমেদের গাওয়া সেই গানটি(আমি করতাম না রে আপন তোরে, কইরা রাখতাম পর) তবুও প্রার্থনা করব ১৪ ফেব্রুয়ারি দিনটা তোমার জন্য হোক রঙ্গিন। আমি আমার মত করে হয়তো মনে কষ্ট নিয়ে পার করবো ওই দিন। তবুও মুখে থাকবে ভালোবাসা ভালোলাগা ও রঙিন হাসি। যেন কেউ বুঝতে না পারে হৃদয়ের হাহাকার। কেমন করে ভুইলা যামু তোরে ও বেইমান রে, তোর স্মরণ হলে হৃদয় খানি পড়ে।

মনে পড়ে ফেলে আসা রঙিন সেদিন
হৃদয় মাজারে আজও তুমি নবী

তবুও সাজাবো ফেব্রুয়ারি দিন
করে রাখবো প্রিয়তম হবে না অচীন

তুমি বিহনে আজ আবেগ আপ্লুত মন
তুমি ছিলে হৃদয় মাজারে অতি আপনজন।

তোমারি বিহনে আজ পোড়া এ জমিন
কেঁদে মরে অনাহারে ভালবাসা বিহীন।

IMG_20221229_095948_091.jpg

IMG_20221225_211758_337.jpg

IMG_20221229_095940_968.jpg

IMG_20221229_095937_285.jpg

IMG_20221229_103441_998.jpg

IMG_20221229_103434_849.jpg

Photography device: Infinix hot 11s
Location


received_305654148004402.webp

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন, সেই সাথে নতুন জ্ঞান অর্জন করতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।

💌আমার পরিচয়💌


আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক । ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি।




পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

image.png

image.png

আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@sumon09🇧🇩🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
ব্লগিং মোবাইলInfinix hot 11s
ক্যামেরাcamera-50mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৬ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 3 years ago 

আপনিও একসময় ভালবাসতেন কাউকে। স্রোতের জলে হারিয়ে গেছে সেই ভালোবাসা মানুষটি। আসলে ১৪ই ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনে সবাই ভালবাসার মানুষগুলোকে স্মরণ করে থাকে। এই কারণে আপনি অনেক সুন্দর সুন্দর কিছু গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। তবে আপনার লেখায় পড়ে বুঝতে পারলাম ভালোবাসার উপরে এবং ভালোবাসার মানুষটির উপরে অনেক কষ্ট আছে। আর ভাইয়া যে ফটোটি আমাদের মাঝে শেয়ার করেছেন লোকটিকে।

 3 years ago 

ফটোর মেয়েটি কোন একটি অচেনা মেয়ে। যে আমাকে বিবাহ করতে ইচ্ছুক। তবে নিজ থেকে এখনো রাজি হতে পারি নাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59893.70
ETH 1566.97
USDT 1.00
SBD 0.42