আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিয়ের পর বউয়ের সাথে প্রথম ঈদ শপিং নিয়ে। এই রমজানে বিয়ের কাজ সম্পন্ন করে ঈদ উপলক্ষে বউয়ের সাথে শপিং টা ছিল দুর্দান্ত, তাই আর দেরি না করে উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে। চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক।
'আমার বাংলা ব্লগ' কোয়ালিটি সম্পন্ন পোস্ট |
ঈদ সবার জীবনে বয়ে আনে আনন্দ, ভালবাসা এবং ভালোলাগার নতুন মাত্র। ঈদকে কেন্দ্র করে সারা দেশ যখন আনন্দে মাতোয়ারা যে যার মত পাচ্ছে ঈদ শপিং করছে আপন জনদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে, ঠিক তেমনি আমিও চেষ্টা করেছিলাম নতুন বিয়ের পরে বউয়ের সাথে প্রথম ঈদ শপিং করার জন্য। আর তারি বাস্তব দৃশ্য ফটোগ্রাফির মাধ্যমে কিছুটা হলে আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি এভাবেই। বিবাহের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ সাতে এপ্রিল শুক্রবার দিন আমি আর এবং আমার প্রাণপ্রিয় স্ত্রী গাংনী নিউমার্কেটে শপিং করতে গিয়েছিলাম। রীতিমতো আপনারা একটা কথা সঠিক জানেন মেয়েদের পোশাকের প্রচুর মূল্য। অন্যদিকে মেয়েদের একটা স্বভাব রয়েছে অনেক জামা কাপড় দেখার পরেও মন ভরেনা, পছন্দ হয় না। আর তাদের সাথে যে সমস্ত পুরুষেরা শপিং করার উদ্দেশ্যে যায় তারা তো অনেক ভোগান্তির শিকার হয়ে থাকে। নতুন বউয়ের প্রথম সমালোচনা করতে রাজি নয়। তবে বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে তুলে ধরছি। আমি আমার জন্য সাট আর জুতা কেনার জন্য স্তো হয়ে পড়লাম। আমার পরিবার ব্যস্ত হয়ে পড়ল তার থ্রি পিস এর সিট কেনার জন্য। আরো অন্যান্য প্রয়োজনীয় কাপড় কেনার জন্য সেও ব্যতিব্যস্ত হয়ে পড়ল।




Photography device: Infinix hot 11s
Location
আমি মাঝে মাঝে আমার জিনিস ক্রয় করার মুহুর্তে তারপরে লক্ষ্য করছিলাম। এমনিতেই নতুন বউ ইচ্ছে করে বারবার তার দিকে তাকাই। হয়তো মুখে মাক্স পরে হিজাব পরে বোরকা পরে নিজেকে আড়ালে রেখেছিল তারপরে বউয়ের চোখে চোখ রাখতে বেশ ভালো লাগছিল। যেন শপিং করতে এসে প্রেম প্রেম ফিলিংস মনের মধ্যে কাজ করছিল। আর এভাবেই আমরা আমাদের কেনাকাটার কাজ অব্যাহত রাখছিলাম। পোশাক বিক্রেতারা ইচ্ছেমতো দেখাতে থাকলো যেটা প্রয়োজন সেটা দেখতে থাকলো সে, আর আমি আমার জামা কাপড় কিনে তার পাশে এসে বসে থাকলাম কিন্তু তার কেনাকাটা শেষ হলো না। আমি চেয়ে দেখলাম ইচ্ছে মতো সে কাপড় দেখছে। ঈদ শপিং বলে কথা। মাঝে মাঝে বউ আমাকে বলছে আমি যখন শপিং করি তখন দশ বারো হাজার টাকার বেশি খরচ হয়! কথাটা শোনার পরে যেন মাথায় একটু চক্কর দিয়ে উঠলো। আহা কি আনন্দ! বউয়ের জন্য শপিং করতে এসেছি মাথায় চক্কর দেখুন কোন লাভ নেই।



Photography device: Infinix hot 11s
Location
এরপর কেনাকাটা করতে করতে এমন একটা মুহূর্তে আমার শ্বশুর এসে উপস্থিত হলো আমাদের কাছে। তাই যেন আমার মধ্যে রোমান্টিক মুহূর্তটা আস্তে আস্তে কমে গেল। আরে এই মুহূর্তটা যে কমে যাচ্ছে সেটা কাউকে বুঝতে দিলাম না। শুধু মনের দুঃখ মনেই রইল এমন একটা ভাব নিয়ে হাসি মুখে এদিক ওদিকের ফটোগ্রাফি করতে থাকলাম। চারিদিকে শুধু মেয়েদের বিভিন্ন প্রকার পোশাক আর পোশাক। আর এই সমস্ত পোষাক যেন হতবাক দৃষ্টিতে শুধু চেয়ে চেয়ে দেখতে থাকলাম। ঈদের কেনাকাটা হলেই কথা তাই দূর-দূরান্ত থেকে অনেক নারী ও পুরুষ এসে বারবার ভিড় করছে এবং এটা সেটার দাম জানতে দেখছে এবং চলে যাচ্ছে আর এভাবেই বেচাকেনা এক অনন্য আয়োজন চলতে থাকলো চোখের সামনে। যে মার্কেট গুলোর দিকে চোখ যায় সেখানেই দেখছি এমন অবস্থা।



Photography device: Infinix hot 11s
Location
যাইহোক এভাবে বউয়ের সাথে দীর্ঘক্ষণ এটা সেটা কেনাকাটা চলতে চলতে অনেক কিছু কেনাকাটা হয়ে গেল। পকেটের ব্যালেন্স যেন ফুরিয়ে এলো ঠিক সেভাবে দিনের সময়টাও ফুরিয়ে গেল। আর এভাবেই প্রয়োজনীয় দুজনের অনেক কিছু কেনাকাটা করে ফেললাম ঈদ উপলক্ষে। ঈদ উপলক্ষে নতুন বউয়ের সাথে নতুন নতুন জামা কাপড় কেনাকাটার আনন্দটাই যেন অতি আনন্দঘন। আর এমন আনন্দঘন মুহূর্ত যেন সারা জীবন আসে আমাদের জীবনে সেই শুভকামনা আপনারা করবেন আমাদের জন্য। হয়তো আপনারা চেয়েছিলেন কি কেনাকাটা করলাম এবং কত দাম, সেটা না হয় নাই বললাম। তবে যে পকেট ফাঁকা হয়েছে এটা সত্য কথা। এরপর বউয়ের সাথে প্রথম ঈদ মার্কেট বুঝতে পারছেন ব্যালেন্সের অবস্থা। উপস্থিত হবো পরবর্তী ঈদ শপিং নিয়ে ততক্ষণ ভালো থাকেন সবাই।

Photography device: Infinix hot 11s
Location
💌আমার পরিচয়💌
| আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক । ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি। |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

| পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |

ভাইয়া আপনি তো দেখছি দারুন রোমান্টিক মানুষ। আর আপনি নতুন বউয়ের প্রেমে পড়ছেন এতে কোন সমস্যা নেই অন্যের বউয়ের প্রেমে পড়লে সেটাই হত সমস্যা। যাইহোক মেয়েদের ব্যাপারে কিন্তু একটা কথা বলে গেছেন মেয়েরা বেশি কাপড়-চোপড় দেখে তাও পছন্দ হয় না। এটা শুনে কিন্তু মন খারাপ হয়ে গেল আমার কারণ আমিও একটা মেয়ে। আসলে দুষ্টুমি করলাম। এটা অবশ্য ঠিক আমরা মেয়েরা একটু বেশি যাচাই করার চেষ্টা করি নইলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে।
দীর্ঘদিনের রোমান্টিকতা আস্তে আস্তে প্রকাশ পাবে যদি আপনার ভাবি আমার সাথে ভালো ব্যবহার করে।
আরে ভাইয়া নতুন বউ বলে কথা, পকেটে ব্যালেন্স শেষ হওয়া স্বাভাবিক। যাইহোক নতুন বউকে নিয়ে বেশ ভালোই কেনাকাটা করেছেন।আমি তো ভাবছি নতুন কাপড় চোপড় দেখছেন না বউয়ের দিকে তাকিয়ে ছিলেন হা হা হা।আসলে নতুন বউ বলে কথা। তবে যেহেতু শশুড় এসেছিল তাহলে তো শশুরের পকেট কিছু টা ফাঁকা হয়েছে। এমন মূহুর্ত আপনাদের জীবনে বারবার ফিরে আসুক সেই কামনাই করি।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।
দুই দিকে তাকানোর চেষ্টা করছিলাম
খুব ভাল লাগলো আপনাদের দুজনের কেনাকাটা দেখে।এই প্রথম দুজনের একসাথে ঈদ।অনেক বেশি আনন্দময় কাটবে এমনটাই আশাকরি। ঈদ মোবারক দুজনকেই।
আপনাকেও আমাদের দুজনার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা রইল আপু
জীবন তো মাত্র শুরু হল নতুন বউয়ের সাথে নতুন মার্কেট করছেন বউ নতুন তাই কিছু বলতে পারতেছে না পরবর্তীতে বুঝতে পারবেন হি হি হি🤪😻😹। দুজনে মিলে বেশ কেনাকাটা করছেন তবে শেষে পকেট ফাঁকা করতে পারছে সেটা অনেক খুশির কথা🤭🤭।
না জানি সামনে কত সমস্যা
আসলে মুহূর্তটা সত্যি অনেক ভালো লাগার মত। নতুন বউয়ের সাথে ঈদের শপিং করার মধ্যে অন্য রকমের একটা মজা রয়েছে। আপনার এই পোস্ট পড়ে সেই বিষয়টা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারলাম।
কি আর করার উপলব্ধি যাই হোক পকেট কিন্তু ফাক্কা
নতুন বউ বলে কথা। পকেটের দিকে তাকিয়ে লাভ নেই। নতুন বউয়ের সাথে প্রথম ঈদ শপিং করেছেন দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এবং দুজনে বেশ রোমান্টিক সময় কাটিয়েছেন। এই প্রথম দুজনে একসাথে ঈদ করবেন। আপনাদের ঈদ অনেক ভালো ভাবে কাটুক এই কামনাই করি। ধন্যবাদ আপনাকে ঈদের শপিং করার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
তা অবশ্য ঠিক বলেছেন। তবে এভাবে পকেট শেষ হবে?
ভাইয়া বিয়ের পর নতুন বউয়ের সাথে ঈদ শপিং করতে গাংনী বাজারে গিয়ে খুব সুন্দর অনুভূতি শেয়ার করলেন। বর্তমানে জামা কাপড় সহ সব কিছুর দাম বেশি। দেশে উন্নয়নের নামে জিনিষ পত্রের দাম বাড়াচ্ছে। দেখার মত কেউ নেই। ধন্যবাদ ভাইয়া।
প্রথম শপিংয়ে পকেট ফুটো হয়ে গেছে ভাই, পকেট শেষ।