মাষকলাইয়ের ডাল ও মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি || প্রিয় লাজুক খ্যাঁকের জন্য ১০%

in আমার বাংলা ব্লগ4 years ago

আজ - মঙ্গলবার

২৭ বৈশাখ,১৪২৯ বঙ্গাব্দ
১০ মে,২০২২ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম



হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আপনারা জানেন সুমন মানে নতুন কিছু, সুমন মানে ইউনিক পোস্ট। তাই পূর্বে দিনের নয় আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে।

GridArt_20220510_223832856.jpg

আপনারা অনেকেই জানেন যে আমি মাছ চাষ করি। কিন্তু কোনোদিন আমি মাছ দিয়ে মুড়িঘন্ট রেসিপি করে দেখায়নি, কারণ এই বিষয়ে আমি অবগত ছিলাম না কখনো। তবে আমার বাংলা ব্লগের অনেক ভাই ও বোন কে খেয়াল করেছি মাছ ও ডাল দিয়ে মুড়িঘন্ট করে রেসিপি বানায় এবং শেয়ার করে আমাদের মাঝে। তাই তাদের এত সুন্দর রেসিপি দেখে আমি উৎসাহিত হয়ে ছিলাম অনেকদিন আগে। চেষ্টা করেছিলাম যে আপনাদের মাঝে আমিও এই রেসিপি শেয়ার করবো কিন্তু সময় সাপেক্ষে হয়ে ওঠেনি। তাই আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই রেসিপি নিয়ে। পুকুরে গিয়ে জাল দিয়ে মাছ ধরে নিয়ে এসেছি। চলুন, আর দেরি না করে কার্যক্রম এখনই শুরু করি এবং আনন্দের ছলে মনোযোগ সহকারে শিখে নিবেন। কারণ আমাদের শিখতে হবে, শিক্ষার কোন বিকল্প নাই।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট

🥣🦊🥣

বন্ধুদের জন্য
মাছের মাথা ও ডালের সমন্বয়ে মুড়িঘন্ট রেসিপি by @sumon09





উপাদান সমূহের তালিকা


ক্রমিক নম্বর
উপাদান
পরিমান
১.মাছের মাথাদুইটি
২.মাষকলাইয়ের ডালএক পোয়া
৩.সয়াবিন তেলদেড়শ গ্রাম
৪.কাচা ঝালবারোটি
৫.পিঁয়াজের কুচিপাঁচ টির
৬.রসুন কুচিতিনটির
৬.তেজপাতাচারটা
৭.লবঙ্গ এলাচ গরম মসলাপরিমাণমতো
৮.লবণপরিমাণমতো
৯.ঝাল-হলুদের গুঁড়াপরিমাণমতো
১০.পানিপরিমাণ মতো

GridArt_20220510_223438818.jpg


কার্যপ্রণালীর ধাপসমূহ:


ধাপ :-১


প্রথমেই চুলা অন করলাম এবং চুলার উপরে আমার কড়াইটি বসিয়ে দিলাম। আর পরপরই কড়াইয়ের মধ্যে সোয়াবিন তেল পরিমাণের চেয়ে একটু কম ঢেলে দিলাম। কারণ তেলের দাম বেশি!😇

IMG_20220506_161542_518.jpgIMG_20220506_161630_954.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-২


তেল গরম হতে হতে মাছের মাথা দুইটাতে ঝাল হলুদের গুঁড়া মাখিয়ে নিলাম। তবে অতি সাবধানতার সাথে, কারণ হাতে কাটা হিনতে পারে। কাটা লাগলে দুর্নাম হবে যে মাছ ধরতে যেয়ে কাটা লাগেনি মাছ রানতে যেয়ে কাটা লেগেছে, 😏কাপুরুষ।

IMG_20220506_160640_324.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৩


এবার মাথা দুইটা গরম তেলের মধ্যে নীরবে রেখে দিলাম কারণ তেল ছুটে গায়ে পড়তে পারে। গরম তেল গায়ে পড়লে যা হওয়ার কথা, আবার দামটা একটু বেশি নষ্ট করা যাবে না। 'হারকিপটা' নাটক দেখে শিক্ষা পেয়েছি!🤗😝

IMG_20220506_161710_615.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৪


কিছুটা সময় অতিবাহিত হলে এক কাপ পরিমান পানি ঢেলে দিলাম। পানি ঢালার উদ্দেশ্য এই যে মাথা দুটো ভালোভাবে সিদ্ধ হতে হবে। মুড়িঘন্টর জন্য তো বারবার সিদ্ধ করা যাবে না।

IMG_20220506_161734_471.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৫


এবার ঢাকনা দিয়ে কড়াই এর মাছ ঢেকে দিলাম। আশাকরি ঢাকনার ফাঁক দিয়ে মাছ দেখতে পারছেন।

IMG_20220506_161822_387.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৬


ঢাকনা তুলে দিয়ে লক্ষ্য করলাম আমার মাছ কড়াইয়ের মধ্যে নড়াচড়া করছে! অর্থাৎ ফুটছে। কিছুক্ষণ পর মাছের মাথা নড়াচড়া বন্ধ হয়ে গেল কারণ কতটুকু সিদ্ধ হয়েছে দেখার জন্য চুলা অফ করে দিয়েছি। আর চামচ দিয়ে মাথা দুটো উল্টে পাল্টে দিলাম।

IMG_20220506_162255_304.jpgIMG_20220506_162336_512.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৭


পুনরায় চুলা অন করে ধাকনা দিয়ে ঢেকে দিলাম। মাছ পুরা সিদ্ধ করতে হবে,যেন কাঁচা না থাকে। কাঁচা মাছ তো আর খাওয়া যায় না।

IMG_20220506_162735_766.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৮


মাছের মাথা রান্না শেষ হয়ে এল এবং পানিও শুকিয়ে গেল।

IMG_20220506_163333_558.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৯


মাছ দুইটা কড়াই থেকে নামিয়ে একটি সুন্দর প্লেটে রাখলাম। দারুন সেন্ড বয়ে চলতে থাকলে হাওয়ার সাথে।

IMG_20220506_180326_320.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-১০


এবার প্রেসার কুকারের হাড়ির মধ্যে মাষকলাইয়ের ডাল,হলুদ-ঝাল-জিরা মসলা গুড়া এবং ঝাল পেঁয়াজ রসুন ইত্যাদি একসাথে দিয়ে দিলাম। হাড়ির মধ্যে সবকিছু একসাথে হাত দিয়ে মিক্স করে দিলাম।

IMG_20220506_163556_615.jpgIMG_20220506_163647_742.jpg



received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-১১


এবার প্রেসার কুকারের হাড়ির মধ্যে নির্দিষ্ট পরিমাণে পানি ঢেলে দিলাম। বেশি পানি দিলে সমস্যা আছে। শুনুন: বাড়িয়ে দিন ডান কান, হয়ে যান সাবধান।

IMG_20220506_163721_701.jpgIMG_20220506_163750_735.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-১২


পেশার কুকার চুলার উপর চড়িয়ে দিলাম। চারটি শিশ হওয়ার পরে চুলা থেকে প্রেসার কুকার নামিয়ে নিয়ে এলাম। দেখলাম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডাল, কি আনন্দ!

IMG_20220506_163850_192.jpgIMG_20220506_180402_785.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-১৩


কড়াই এর মধ্যে শেষবারের মতো ঝাল পেঁয়াজ রসুন কুচি ও তেল দিয়ে মাছের মাথা দুটো আবার দিলাম। মনোযোগী হন, কাজে লাগবে। বউয়ের হাতের রান্না কয়দিন খাবেন? নিজে শিখুন। আপুরা, হাসাহাসি বন্ধ। এবার খুন্তি দিয়ে মাছের মাথা দুটার উপর আঘাত করে খন্ড খন্ড করে নিলাম। বাংলা ভাষায় যাকে বলে ঝুরঝুরে করে নেওয়া।

IMG_20220506_180718_079.jpgIMG_20220506_180738_256.jpg

IMG_20220506_180903_955.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-১৪

এবার ঝুরঝুরি মাছের উপরে অর্থাৎ কড়াই এর উপর রান্না করা ডাউল গুলো দিয়ে দিলাম। বোঝার জন্য ফটো ফলো করুন।

IMG_20220506_180931_830.jpgIMG_20220506_181005_728.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-১৫

কিছুটা সময় জ্বাল দিতে দিতে এবং খুন্তি দিয়ে নাড়তে নাড়তে রান্না শেষ পর্যায়ে চলে এলো। একাই খাব, কাউকে দেব না! কি মজা! 🤣

IMG_20220506_191646_965.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


শেষ ধাপ :

রান্না শেষে আমার মুড়ি ঘন্ট রেসিপি টা সুন্দর একটি প্লেটে উঠিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করার জন্য বা লোভ দেখানোর উদ্দেশ্যে 📸 ফটোগ্রাফি করলাম।

IMG_20220506_191808_928.jpg

আমার তৈরি মুড়িঘন্ট রেসিপি নিজে খাওয়ার মধ্য দিয়ে সমাপ্ত করলাম। বাকিটা অবশ্য বাড়ির অন্যান্য সদস্যরা খেয়েছে লাস্টের দিকে।

received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


সত্য কথা বলতে কি, পাঠকনন্দিত করার জন্য; পাঠকের মনোযোগী করার জন্য এবং পোস্টটি আনন্দদায়ক এর মধ্যে শিক্ষা মূলক করার জন্য কিছু কথা বাড়িয়ে বলেছি। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পছন্দ না হলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, যেন পরিহার করতে পারি। আমার মন মানসিকতা কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, যার জন্য নিজে নিজেকে ভালো রাখার কিছুটা পথ অবলম্বন করতে হচ্ছে। আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন। আমার রান্না মুড়িঘন্ট আপনার কেমন লেগেছে? এই রেসিপি টি কেমন ছিল? পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন, আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।



R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


💌আমার পরিচয়💌


আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক প্রাইভেট প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক। ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি।




পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

💖💞💞💖


image.png

image.png

আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নামsumon🇧🇩🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
ব্লগিং মোবাইলInfinix hot 11s
ক্যামেরাInfinix hot 11s এর camera-50mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৫ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


আমার জীবনটা জীবন তো নয়, এক মুঠো পথের ধুলো।

পুনরায় কথা হবে আগামী কালকের কনটেস্ট মূলক পোস্টে,ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

IMG_20220505_152013_354.jpg

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 4 years ago 

মাসকলাই ডাল দিয়ে মাছের মাথার মুড়িঘন্ট রেসিপি টি খুবই চমৎকার হয়েছে ।এ ধরনের মুড়িঘন্ট খেতে বেশ ভালো লাগে। আপনি দারুণভাবে রান্নাটি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন যা দেখে খুব সহজেই আপনার রন্ধনপ্রণালী বোঝা যাচ্ছে ।মুড়িঘন্ট টি চমৎকার হয়েছে দেখেই তো খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনার ভালো লেগেছে জেনে ভাল লাগল, তাই বলব আমার এটা দেখা দেখি আপনারা শিখতে পারেন।

 4 years ago 

মাসকালাইয়ের ডাল দিয়ে মাছের মাথার মুড়িঘন্ট খেতে আমি খুবই পছন্দ করি। আপনি অনেক সুন্দর ভাবে মাছের মাথার মুড়িঘন্ট তৈরি করেছেন। যা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে এত সুন্দর একটি রেসিপি উপস্থাপন করার জন্য।

 4 years ago 

মেন কথা কি, আমার মনে হয় যেন আমি যেটা পারি সেটা আমার বন্ধুরাও জানুক এবং তেমন জিনিস শিখতে পারে সেই আশা মনের মধ্যে।

 4 years ago 

মাষকলাইয়ের ডাল দিয়ে মুড়িঘন্ট রেসিপি অনেকদিন খাওয়া হয়নি, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি টা দেখে লোভ সামলিয়ে রাখা মুশকিল ছিল। অনেকদিন পর এই রেসিপিটা সঙ্গে পরিচিত হয়ে অনেক ভালো লাগছে খুবই সুন্দর ভাবে এটি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া।

 4 years ago 

আপনার এত সুন্দর মন্তব্য করা দেখে আমি খুব খুশি হয়েছি, তাই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভাই।

 4 years ago 

মাস্কালাই ডাল আমার কাছে অনেক ভালো লাগে, চমৎকার একটি রেসিপি আপনিও আমাদের সাথে শেয়ার করেছেন, মুড়িঘন্ট নামটা বেশ পরিচিত প্রায় অনেকেই এই খাবারটি ভালো লাগে আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার রেসিপি আমাদের সাথে উপস্থাপন করার জন্য।

 4 years ago 

আমারও ভালোলাগে মাসকলাই ডাল, তাই যেকোনো রান্নায় ডাল প্রয়োজন হলে এই ডাল ব্যবহার করে।

 4 years ago 

এভাবে বড় মাছের মাথা দিয়ে মাসকালাইয়ের মুড়িঘন্ট খেতে আমি ভীষণ পছন্দ করি। আপনি যে আজকে প্রথম এভাবে মুড়িঘন্ট রান্না করলেন তা কিন্তু দেখে একদমই বোঝা যাচ্ছে না। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছে। বেশ গুছিয়ে পুরো রেসিপিটি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

একদম ঠিক কথা বলেছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

মাসকলাই ডাল ও মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি খুব সুন্দর হয়েছে। আমি নিজেও গতকাল মুড়িঘন্ট রেসিপি করেছিলাম। মুড়িঘন্ট রেসিপি আমার প্রিয় একটি রেসিপি। আপনি খুব সুন্দর ভাবে মাসকালাইয়ের ডাল দিয়ে রেসিপি তৈরি করেছে যা খেতে অনেক সুস্বাদু। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

কালকে আপনি করেছেন,আজকে আপনার ভাই করল। আর আপনার আমার দেখেই অন্যান্য ভাইবোনেরা উৎসাহিত হবে।

 4 years ago 

অন্যদের পোস্ট দেখে আপনি উৎসাহিত হয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করেছেন। দেখে মনে হচ্ছে যে খুবই সুস্বাদু হয়েছিল। মাসকালাইয়ের ডাল দিয়ে মুড়িঘণ্ট খেতে খুবই ভালো লাগে। আমি বেশ কয়েকবার খেয়েছি। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনার দেখাদেখি কবে জানি আপনার মত পোস্ট গুলো তৈরি করা শুরু করে দেব।

 4 years ago 

ভাই আপনি কি সুন্দর গাছের ডালে বসে ছবি তোলেছেন,😀😀।যাই হোক আপনি মাছ চাষ করেন, আমি আজকক জানতে পারলাম।যাই হোক মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট খেয়েছি কিন্তু মাসকলাই ডাল দিয়ে খাওয়া হয়নি।ভালো একটি রেসিপি ছিলো।ধন্যবাদ

 4 years ago 

কোথায় ভ্রমণ এর অংশ ছিল যা আজকে প্রকাশ করব আপনাদের মাঝে।

 4 years ago 

মুড়িঘন্টের খুব চমৎকার এক রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি খুবই সুস্বাদু হয়েছে। আমার কাছে ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

মাষ কলাইয়ের ডাল আমার খুব প্রিয় । আপনি খুব সুন্দর করে মাসকলাই ডাল ও মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি তৈরির করেছেন । দেখে খুব ভালো লাগলো বেশ দুর্দান্ত হয়েছে। আপনার রন্ধন প্রক্রিয়ার বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ধন্যবাদ।

 4 years ago 

আপনার এত সুন্দর মন্তব্য দেখে আমার খুব ভালো লাগলো ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 63170.19
ETH 1749.64
USDT 1.00
SBD 0.39