আলহামদুলিল্লাহ,প্রথম বাবা হওয়ার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - শুক্রবার

১৭ ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ
০১ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম


IMG_20240301_213633_544.jpg



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে নিয়ে এলাম খুশির বার্তা। আপনারা অনেকে জানেন @simransumon আইডিটা আমার পরিবারের। আমার স্ত্রীর নাম সিমরান জারা মৌসুমী। আজকের এই পবিত্র দিনে আমি এতটাই আনন্দিত যে জীবনে প্রথম বাবা হলাম। সবচেয়ে বেশি আনন্দের বিষয় পবিত্র দিনে একটি মেয়ের বাবা হতে পারলাম। আমরা জানি প্রথম সন্তান মেয়ে সন্তান হওয়া ভাগ্যের ব্যাপার। হয়তো কপালে থাকলে সৌভাগ্য ইনশাআল্লাহ হবে।

IMG_20240301_163343_572.jpg

IMG_20240301_163101_401.jpg


ফটোগ্রাফি সমূহ:


আমি মন থেকে সবসময় একটা দোয়া করতাম 'আল্লাহ তুমি আমাকে ছেলে দাও বা মেয়ে দাও যাই দাও না কেন 'নেক হায়াত সম্পন্ন সুস্থ সবল একটি সন্তান দান কর' আর এতে আমি হব অনেক অনেক খুশি। তবে ইনশাল্লাহ সুস্থ সবল মেয়ে সন্তান দান করেছে। জানি না কতটা নেক হায়াত সম্পূর্ণ হবে। আপনারা অবশ্যই দোয়া করবেন আমার সন্তানের জন্য। আর এরই মধ্য দিয়ে প্রথম বাবা হওয়ার স্বাদ গ্রহণ করলাম। এখন আমার আশা আমি আমার সন্তানকে সুশিক্ষা দিয়ে মানুষ করবো। যেখানে আমার সন্তানের মধ্যে থাকবে "সততা; সাহসিকতা; সচেতনতা; যার মধ্যে থাকবে ন্যায়নীতি নিহিত। আমি একটু ফানি মুডের মানুষ কষ্ট পেলেও মানুষের কাছে ফান করে নিজের কষ্টটা দূরে রাখি তবে আমার ভেতরে যে জাগ্রত বিবেক রয়েছে। তাই আমিও চেষ্টা করব আমার সন্তানকে ঠিক তেমনি জাগ্রত বিবেক সম্পন্ন সুন্দর একটা মানুষ রূপে করে তুলতে। তাই সর্বদা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার হালাল সম্পন্ন রিজিকের ব্যবস্থা করে দাও। আর এই হালাল সম্পন্ন রিজিকের মাধ্যমে আমার সন্তান যেন সুন্দর পরিবেশে সুন্দরবন নিয়ে গড়ে উঠতে পারে যার মধ্যে ধর্মের চিন্তাভাবনা বিদ্যমান থাকবে।

IMG_20240301_145426_622.jpg

IMG_20240301_163502_330.jpg

IMG_20240301_163513_76.jpg

IMG_20240301_163056_027.jpg

IMG_20240301_163523_587.jpg

আজ সকাল ৯ টার দিকে সে হসপিটালে এসেছিল আমার শ্বশুর আব্বার সাথে। এটা তাহের ক্লিনিক_২ গাংনী শাখা। বাড়িতে ব্যস্ত থাকায় তেমন গুরুত্ব দিতে পারিনি আসতে পারেনি। অবশেষে শুক্রবারে পবিত্র জুম্মার নামাজ গ্রামের মসজিদে পড়ে এখানে এসেছি তারপর ভালোভাবে জানলাম যেহেতু আমার পরিবার ডাকছিল আজকে বাচ্চা সিজার করতে হবে, ডাক্তার এমন রিপোর্ট দিয়েছে এজন্য দ্রুত আশা। গর্ভে বাচ্চার অবস্থান ৮ মাস ৮ দিন মত। পূর্বে ডাক্তারের বলেছিল নরমালে বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই। আসরের নামাজ আদায় করলাম গাংনীর সবচেয়ে বড় মডেল মসজিদের। তবে যায় হোক সন্ধ্যা ছয়টার সময় ডাক্তার সিজারের কাজ শুরু করে সাড়ে ছয়টার দিকে সম্পূর্ণ হয়। এরপর আলহামদুলিল্লাহ ডাক্তার বললেন মেয়ে সন্তান হয়েছে। আজ থেকে তিন-চার মাস আগেই জেনেছিলাম মেয়ে বাবু হবে। পরবর্তীতে দুইবার আলট্রাসনো করে কোন নিশ্চিত পাওয়া যায়নি, বাচ্চা উল্টিয়েছিল তাই। আর এই জন্য আমি ওই দোয়া করতাম। তবে যাই হোক আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমার পরিবার এবং আমার সন্তান সুস্থ রয়েছে আমিও অবস্থান করছি সে ক্লিনিকের বারান্দায়। মেয়েটাকে আধা ঘন্টার জন্য অক্সিজেন দেওয়া হয়েছিল। এখন ইনশাআল্লাহ মা মেয়ে ফুল সুস্থ। আপনারা সবাই দোয়া করবেন আমার সন্তান এবং পরিবারের জন্য। আমি মন থেকে এখনো মেয়ের নাম ফিক্সড করিনি, তবে জানতে চাই আপনারা কে কি নাম দিবেন আমার বাচ্চার। আমি আপনাদের থেকে নামের আশায় রইলাম।

IMG_20240301_170715_031.jpg

IMG_20240301_183731_858.jpg

IMG_20240301_192709_290.jpg

IMG_20240301_163709_962.jpg


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া মেয়ে সন্তান প্রথমে হওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার।আপনার অনুভূতি মূলক পোস্টটি খুবই ভালো লাগলো।মা মেয়ে দুজনই এখন সুস্থ জেনে ভালো লাগলো।মেয়ের জন্য অনেক শুভকামনা।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি বিয়ের অনেক আগে থেকেই আশা করতাম আল্লাহ আমার প্রথম সন্তান মেয়ে দিবা। কারন আমার মধ্যে কোন কুসংস্কার নেই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রথমবারের মতো মেয়ে সন্তানের বাবা হয়েছেন এটা জেনে খুবই খুশি হলাম। দোয়া করি যেন মা এবং মেয়ে সুস্থ থাকে। পরবর্তী সময়ে একদিন মেয়ের সাথে দেখা করে আসবো।

 2 years ago 

অবশ্যই, যখন সুযোগ পাবে চলে আসবে

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে বাবা হওয়ার অনুভূতিটা তিনিই বুঝতে পারেন যখন এই পৃথিবীতে তার জন্য আল্লাহর রহমত বরকত হিসেবে সন্তান জন্মগ্রহণ করে। যে অনুভূতি আপনি পেয়েছেন সত্যি এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি পাওয়া। সুস্থ সবল একটি সন্তান সবাই প্রত্যাশা করে। বেঁচে থাকুক হৃদয়ের শান্তি যেটা আপনাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দিয়ে যাবে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাই অনেকের সন্তান হয় না এমন মানুষের কথা চিন্তা করলে বুক কেঁপে যেত। তবে আল্লাহ যাই হোক আমাদের সন্তান দিয়েছে এতে আমরা অনেক খুশি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আল্লাহ তুমি আমাকে ছেলে দাও বা মেয়ে দাও যাই দাও না কেন 'নেক হায়াত সম্পন্ন সুস্থ সবল একটি সন্তান দান কর'

প্রতিটা বাবার এই একই চাওয়া থাকে। আল্লাহ তায়ালা আপনাকে একটি কন্যা সন্তান দান করেছেন। তার জন্য অনেক অনেক শুভকামনা রইল সেই সাথে জেনে ভালো লাগলো মা মেয়ে সবাই সুস্থ আছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দোয়া করবেন ভাইয়া আমার বাবুর জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার সন্তানের জন্য অনেক দোয়া রইল। আসলে ছেলে কিংবা মেয়ে যাইহোক না কেন সুস্থ সবল বাচ্চাই সকল সুখের মূল। আপনার বাচ্চাটা অনেক কিউট হয়েছে। মা ও মেয়ে সুস্থ আছে জেনে অনেক ভালো লাগলো।তবে নামটা আপনি আপনার পছন্দ মানে আরবি নাম অনুযায়ী রাখবেন । ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আজকে নাম নির্ধারণ করা হলো আপু "সামিয়া নাজনীন বিউটি"

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার সন্তানের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আপনার বাচ্চা দেখতেছি মাশা আল্লাহ অনেক কিউট। আপনি প্রথমবার বাবা হয়ে অনেকটাই খুশি হয়েছেন দেখে আমারও অনেকটা ভালো লাগলো৷ আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে।

 2 years ago 

আমিও এটা কামনা করি আল্লাহ যেন আমার সন্তানের নেক হায়াত দান করে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আলহামদুলিল্লাহ, আপনার পবিত্র দিনের মধ্যে বাবা হওয়ার সৌভাগ্য হয়েছে। আপনি মন থেকে যা চেয়েছেন, আল্লাহ আপনাকে সেটাই দান করেছে। এজন্য আল্লাহর হাজারো শুকরিয়া আদায় করছি। আসলে বাবা হওয়ার অনুভূতি টা কেমন তা জানি না। কিন্তু এটা জানি যে বাবা হতে পারলে নিজের মনের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করে। আমি আপনার মেয়ে সন্তানের জন্য দোয়া করি যাতে সে জীবনে ভালো কিছু করতে পারে।

 2 years ago 

অনেক খুশি হলাম ভাই আপনার সুন্দর দোয়া দেখে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি প্রথমবারের মতো মেয়ে সন্তানের বাবা হয়েছেন, এটার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে প্রত্যেকটা সন্তান বাবা মায়ের জন্য রহমত হয়ে আসে। মাশাল্লাহ আপনার বাচ্চাটা সত্যি খুবই কিউট। মা এবং মেয়ে দুজনের জন্যই অনেক বেশি দোয়া করি যেন সুস্থ থাকে। বর্তমানে মা এবং মেয়ে সুস্থ রয়েছে এটা শুনে অনেক ভালো লেগেছে। দোয়া এবং ভালোবাসা রইল পিচ্চিটার জন্য। আমাদেরকে কিন্তু মিষ্টি খাওয়াতে একেবারেই ভুলবেন না ভাই। মিষ্টি পাঠিয়ে দিবেন আশা করছি। হি হি হি।

 2 years ago 

না ভাই ভুলবো কেন

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুশির সংবাদটি আপনার পোস্টের মাধ্যেমে জানতে পেরে খুবই ভালো লাগছে। প্রথম সন্তান মেয়ে আল্লাহর অনেক বড় নেয়ামত। মা ও মেয়ের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।

 2 years ago 

আমার বাবুর জন্য অবশ্যই দোয়া করবেন আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই ভাই, সবাই বলে যাদের ভাগ্য ভালো তাদের নাকি প্রথম মেয়ে সন্তান হয়। যাইহোক মেয়ে সন্তানের বাবা হয়েছেন,এটা জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। আশা করি আপনি একজন দায়িত্বশীল বাবা হবেন। আপনার সন্তান এবং স্ত্রীর জন্য অনেক অনেক দোয়া রইল। সর্বোপরি তাদের সুস্বাস্থ্য কামনা করছি। যাইহোক এমন খুশির সংবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাইয়া সেদিক থেকে কিন্তু আমিও ভাগ্যবান।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 64688.63
ETH 1883.70
USDT 1.00
SBD 0.38