আমার তোলা বেশ কিছু রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম



হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেশ কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে।


IMG_20240730_092800.jpg



এখানে দেখতে পাচ্ছেন কচু গাছের উপর পানি। আমাদের এখানে প্রচুর সবজিটা শ্রাবণ মাসে নতুন কচু বাজারে বিক্রি হয় আর আমার কচু সবজিটা অনেক পছন্দের। আবার কচু গাছের উপর পানি পড়লে তা থাকে না। এজন্য কচু গাছ আমার অনেক ভালো লাগে কারণ কচু গাছের উপর পানি পড়লে তা গড়িয়ে পড়ে যায়। ছোটবেলায় কচুর পাতা নিয়ে খেলা করতাম। ছোটবেলায় শুধু কচু গাছের উপর পানি দিতাম আর সেগুলা নিয়ে খেলা করতাম।

IMG_20240730_092058.jpg


আসলে আমার জানামতে ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কম বেশি আমার কাছে তো ফুল অনেক ভালো লাগে আর এখানে আল্লামান্ডা গাছ দেখতে পাচ্ছেন। আল্লামান্ডা গাছ আমার অনেক পছন্দের। বিশেষ করে হলুদ রঙের সবগুলি আমার অনেক প্রিয়। অনেকদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘুরতে গিয়েছিলাম।সেখানে অনেক আল্লামান্ডা গাছ ছিল সেগুলো আমার অনেক ভালো লাগছিল।তাই সেখান থেকে আমি আল্লাহমান্ডা গাছের ফটো তুলে নিই। এই গাছ অনেক বড় হয় না আবার ছোট না। তবে দেখতে বেশ ভালো লাগে আমার কাছে।

IMG_20240805_165921.jpg


আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছিল।বৃষ্টির সময় নয়ন তারা ফুলের সৌন্দর্য অপরূপ ফুটিয়ে তুলেছিল যা আমাকে মুগ্ধ করেছে। গাছের উপর বৃষ্টির পানি পড়লে এমনিতে যে কোন ফুল অনেক সুন্দর লাগে। তাই এখানে নয়নতারা ফুল দেখতে অনেক সুন্দর লাগছে।

IMG_20240730_092756.jpg


বৃষ্টি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। আমারও বৃষ্টি অনেক ভালো লাগে বিশেষ করে বৃষ্টি হলে ভিজতে অনেক ভালো লাগে বৃষ্টিতে। তাই এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য এখানে অনেক ফুল ঝরে পড়ে গিয়েছে। বাগানের ফুলগুলো এভাবে ঝরে পড়ে যাওয়াতে বেশ খারাপই লাগছিল। তবুও বৃষ্টি আমার অনেক ভালো লাগে। গাছে অনেক কলি ছিল। বৃষ্টি হওয়াতে ফুলের কলিগুলো নতুন করে ফুটে উঠবে। কারণ বৃষ্টির পানি কোন গাছের গোড়ায় পৌঁছালে সেই গাছ অনেক বেড়ে ওঠে।

IMG_20240730_092705.jpg

IMG_20240730_092633.jpg


এখানে মরিচ গাছের ফুলের সৌন্দর্য দেখতে পাচ্ছেন। বাগানে কিছু মরিচের গাছ লাগিয়ে রেখেছি। মরিচের গাছে সবেমাত্র ফুল এসেছে এখনো মরিচ ধরে নাই। তবে ফুল গুলো দেখে আমার অনেক ভালো লাগছে। কারণ নিজে হাতে লাগানো মরিচ গাছ।ফুল আসছে দেখে অনেক ভালো লাগছে। আশা করা যায় কিছুদিনের মধ্যে গাছে মরিচ ধরবে।

IMG_20240730_092825.jpg


বিশেষ বিশেষ তথ্য


ফটোগ্রাফিরেনডম
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাrealme note50
আমার লোকেশনঢাকা সাভার
ফটোগ্রাফার@sumiya23
ধর্মইসলাম
দেশবাংলাদেশ


আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif

আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন কলেজ ছাত্রী। আমার হাজব্যান্ড একজন বেসরকারি কর্মকর্তা। আমি বর্তমান ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত রয়েছি। আমার কলেজের নাম বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা সাভার। আমরা দুই ভাই বোন। আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png


Sort:  
 2 years ago 

ফুল পছন্দ করা না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর।বিশেষ করে ফুল দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়।আজকে আপনার শেয়ার করা প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমাকে মুগ্ধ করে তুলেছে।বিশেষ করে বৃষ্টি ভেজা নয়নতারা ফুলের ফটোগ্রাফি ছিল দেখার মত। চমৎকার সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি দেখলে মনটা জুড়িয়ে যায়। ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আপনার তোলা ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে আপু। কচু পাতায় পানি ও নয়নতারা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। প্রথম অবস্থায় আপনি খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ওয়াও অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফিগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর একজন ফটোগ্রাফার এতে কোন সন্দেহ নেই। আপনার সব ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর ছিল তবে এর মধ্যে আমার কাছে আল্লামান্ডা ফুলের ফটোগ্রাফিটা সবচাইতে বেশি সুন্দর লেগেছে। যাইহোক এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি বেশ কিছু চমৎকার চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। এইরকম রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে ফটোগ্রাফি গুলোর মধ্যে বৃষ্টি পড়ে ফটোগ্রাফি গুলো দেখতে আরো বেশি ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। বৃষ্টির ফোঁটা পড়ে থাকার কারণে ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর লাগছে দেখতে। বৃষ্টির পর প্রকৃতি আরো সতেজ হয়ে ওঠে। দারুন ভাবে ক্যাপচার করেছেন প্রত্যেকটা ফটোগ্রাফি। বিশেষ করে নয়নতারা ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে এত দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64655.96
ETH 1868.96
USDT 1.00
SBD 0.38