স্বরচিত কবিতা - মানুষ হবো কবে?

আমি জানি কম বেশি আমরা সকলেই কবিতা ভালোবাসি। তাই আজকে আপনাদের সামনে একটি অণু কবিতা শেয়ার করার উদ্দেশ্যেই এই পোস্টটি লেখা। আশা করছি আজকের এই কবিতাটি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর কবিতা সকলের জন্য একটি ভালোবাসা জায়গা এবং সেই সাথে এই কবিতা ব্যাপারটি অনেকটা ভালোবাসার এবং আবেগের জায়গা। তাই আশা করছি কবিতার ভেতর যে আবেগ রয়েছে। তা আপনারা সকলেই উপভোগ করবেন।

কবিতার নামঃ মানুষ হবো কবে?

IMG_0379.jpeg


মোরা মানুষ হবো কবে!
মোরা অমানুষিক এক রূপে।
মোরা হাজার হাজার ভুলের সাগরে,
ভাসছি যেনো রোজ।
মোরা ই কি একটি ফুলকে বাঁচাবো বলে,
যুদ্ধ করেছি রোজ?

শত শত প্রাণ হচ্ছে বলি,
হচ্ছে কোটি মায়ের বুক খালি।
আমরা তবুও নিষ্প্রাণ,
জড়বস্তুর পরিবর্তনশীলতা নেই!
যাহা মূলত আমাদের ভান।


মূলভাব

এই কবিতাটির মূলভাব খুব সহজ একটি ব্যাপারকে বুঝানো হয়েছে,যে আমরা একটা সময় দেশের জন্য প্রাণ দিয়েছিলাম। কিন্তু সেই আমরাই এখন দেশের কোনো ক্ষতিতে একেবারে জড়বস্তুর মত হয়ে থাকি।যেটা একজন দেশের মানুষ হিসেবে কখনো করা উচিত নয় বরং অন্যায়।তো সে নিয়েই আজকের কবিতাটি।
Sort:  
 2 years ago 

আপনার লেখা সুন্দর এই কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে আমরা মানুষ জাতি সর্বশ্রেষ্ঠ জীব হলেও দিন দিন আমরা আমাদের মনুষত্ববোধ হারিয়ে ফেলেছি। যেটা কোন ভাবেই কাম্য নয়। যাহোক অনেক সুন্দর একটি পোস্ট আমাদের শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। কবিতাটি যেন একদম বাস্তবতার আলোকে লেখা।আমরা একসময় দেশের জন্য প্রাণ দিয়েছি, দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিতেও আমরা দ্বিধাবোধ করিনি। কিন্তু সেই আমরাই এখন দেশের ক্ষতি চাই এবং নিজের স্বার্থের কথা ভাবি। আসলে আমরা যেন অদ্ভুত আমরা মানুষ হবো কবে, এটা যেন আমরা বুঝতে পারি না। কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63551.01
ETH 1783.00
USDT 1.00
SBD 0.39