You are viewing a single comment's thread from:

RE: ||মসুরির ডাল ভর্তা রেসিপি||১০%@shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আপনার মসুর ডালের রেসিপি দেখে আমার গ্রামের পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আমার দাদি প্রায় সময় আমাকে রুটি খাবার জন্য মসুরের ডালের ভর্তা তৈরি করে দিত। শুকনো মরিচ এবং পেঁয়াজ তেলে ভাজার পর মসুরের ডালের ভর্তা তৈরি করে দিত এবং এর গন্ধ এবং ঝাল ছিল অনেক সুস্বাদু।

তবে ভাতের ভেতরে পলিথিন দিয়ে রান্না না করাটাই ভালো। কারণ পলিথিন প্লাস্টিক জাতীয় পদার্থ এবং এর ভেতরে ক্যান্সার রোগের লক্ষণ পরিলক্ষিত হয়। আশা করছি আগামীতে শুধুমাত্র একটি পাতিলে মসুরের ডাল সিদ্ধ করে নিবেন।

একদম ঠিক কথা বলেছেন যে এখন আর তেমন একটি ভর্তা খাওয়া হয় না তবে আপনার চমৎকার ভর্তা দেখে আমারও অনেক খেতে মন চাইছে।

ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য এবং পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59982.55
ETH 1576.28
USDT 1.00
SBD 0.42