এলোমেলো ফটোগ্রাফি সাথে ছোট গল্প - ১৩

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সর্বদা ভালো থাকি সে কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি।

আজ আমি আপনাদের মাঝে আবারও একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য উপস্থিত হলাম। ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে, আমি মাঝে মাঝে ভ্রমণ করি এবং ভ্রমণের গল্পগুলো আপনাদের মাঝে ফটোগ্রাফি হিসেবে শেয়ার করি। আমি ইতিপূর্বেই ১২ তম পর্ব ফটোগ্রাফি শেয়ার করেছি এবং আজকে আপনাদের মাঝে ১৩ তম ফটোগ্রাফি গল্প শেয়ার করতে চাই। আশাবাদী আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের বেশ ভালো লাগবে। সকলেই উপভোগ করুন।

এলোমেলো ফটোগ্রাফি_20250620_080605_0000.png
cover image


ফটোগ্রাফি -১ : রাজশাহী শহর ভ্রমণ

20250611_181502.jpg

বেশ কয়েকদিন আগের ঘটনা। গাজীপুর শহর থেকে আমার ছোট ভাই আমাদের গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে এসেছিল। ঈদ উদযাপন করতে এসে আমরা একসঙ্গে অনেক আনন্দ করি এবং ঈদের আনন্দ ভাগ করে নিয়েছিলাম। ঈদের আনন্দ ভাগ করার পাশাপাশি আমরা বেশ কিছু দর্শনীয় স্থান ভ্রমণ করেছিলাম এবং এর মধ্যে অন্যতম ছিল গ্রীন সিটি রাজশাহী।

যদিও আমার বাড়ি রাজশাহী বিভাগে তবে রাজশাহী শহর খুব একটা ভ্রমণ করা হয় না। তাই ছোট ভাইয়ের আবদারে আমি এবং আমার ছোট ভাই রাজশাহী শহরে ভ্রমণে গিয়েছিলাম। এখানে ভ্রমণে গিয়ে আমরা অনেক আনন্দ করি এবং খাওয়া-দাওয়া করেছিলাম এবং বেশ কিছু দর্শনীয় স্থান ভ্রমণ করেছিলাম। অবশেষে আমার ভ্রমণের সেই গল্প আপনাদের মাঝে ফটোগ্রাফির আকারে শেয়ার করতে পেরে বেশ ভালো লাগছে।

ফটোগ্রাফি -২ : নীল আকাশ ও কৃষি জমি

20250616_121305.jpg

আমি আমার অবসর সময় গুলো ভ্রমণ করে থাকি। হোক সেটা আমার আঞ্চলিক গ্রাম কিংবা শহর। বিশেষ করে মন ভালো রাখার জন্য নীল আকাশ ও কৃষি জমির ভেতরে একটি বেশ ভালো সামঞ্জস্য রয়েছে।

আমি যখন অবসর পাই তখন ওই নীল আকাশের সৌন্দর্য উপভোগ করি। নীল আকাশে সৌন্দর্য উপভোগ করলে মনে সৌন্দর্য বৃদ্ধি পায়। তাছাড়াও মনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে নীল আকাশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমি মাঝে মাঝেই নীল আকাশ ভ্রমণ করি এবং আমার অনেক বেশি ভালো লাগে।

ফটোগ্রাফি ৩: পুকুরের পাশে কালো মেঘ

20250616_121228.jpg

নীল আকাশ ভ্রমণের পাশাপাশি আমি সবসময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে থাকি। মাঝে মাঝে নীল আকাশের মাঝে যখন কালো মেঘ জমা হয় তখন সেই মেঘের সৌন্দর্য আমাকে বেশ মুগ্ধ করে।

আমি কালো মেঘের চমৎকার ফটোগ্রাফি করেছি । আষাঢ় মাসের প্রথম তারিখে আমি যখন পুকুরের পাশে গিয়েছিলাম সৌন্দর্য উপভোগ করতে তখন পুকুরের পাশে কলা গাছ ও কালো মেঘ আমাকে বেশ মুগ্ধ করেছিল। সুতরাং আমি আমার ভালো লাগার বিষয়বস্তুগুলোকে ক্যামেরাবন্দি করতে পেরে অনেক বেশি আনন্দিত।

ফটোগ্রাফি -৪ : আমাদের গ্রাম্য বাজার

20250531_182122.jpg

আমি একটি গ্রামে বসবাস করি এবং এখানে সাপ্তাহিক দুই দিন হাট বসে। গ্রামের মানুষ গুলো তাদের নিত্য প্রয়োজনীয় বাজার ও সবজি প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার আমাদের এই গ্রাম্য বাজার থেকে সংগ্রহ করে থাকে। আমিও প্রতিনিয়ত গ্রামীণ মানুষগুলোর সাথে তাল মিলিয়ে সাপ্তাহিক বাজার করে থাকি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য এ বাজার থেকে সংগ্রহ করে থাকি।

গত শনিবার আমি যখন বাজারে গিয়েছিলাম তখন চমৎকার এই ফটোগ্রাফি করেছিলাম। মূলত এখানে একজন ব্যবসায়িক ব্যবসা করছিল এবং সবজি বিক্রি করছিল। অবশেষে আমি সেই ব্যবসায়িক এর ফটোগ্রাফি করি।

ফটোগ্রাফি গুলো উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে কোন ফটোগ্রাফি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে, অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। আপনার দিনটি শুভ হোক।





VOTE @bangla.witness as witness



witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power


|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



ezgif.com-video-to-gif (6).gif

আমি


আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।

উষ্ণ শুভেচ্ছা


20221105_225033.jpg

@steem-for-future

Sort:  
 last year 

আজকে আপনি ভালো লাগার মত চমৎকার কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লাগলো। তবে আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ। ভিন্ন রকম এলোমেলো ফটোগ্রাফি করে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 62121.05
ETH 1637.93
USDT 1.00
SBD 0.41