মানুষের জীবন থেকে সুন্দর দিনগুলো হারিয়ে যায়, তবে রয়ে যায় স্মৃতির পাতায়

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম। শুভ সকাল আমার বাংলা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সর্বদা ভালো থাকি সে কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি।

আজ আমি আপনাদের মাঝে একটি স্মৃতিচারন পোস্ট শেয়ার করতে চাই। ইতিপূর্বেই আপনারা আমার টাইটেল পড়েছেন এবং পোস্ট এর বিষয়বস্তু সম্পর্কে জানতে পেরেছেন। তাহলে চলুন শুরু করা যাক।

20220707_102758.jpg

মানুষের জীবনের বয়স যত কম তার জীবন তত সুন্দর। বয়স বাড়ার সাথে সাথে মানুষের জীবনের চাহিদা বাড়তে থাকে। যদিও চাহিদা বেড়ে যায়, তবে মানুষের ইনকামের সোর্স বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর এই অল্পসংখ্যক ইনকাম এর মাধ্যমে মানুষ যখন ভালো মানের চাহিদা পূরণের চেষ্টা করে তখন সেখানে দেখা দেয় সবথেকে বেশি সমস্যা।

তাছাড়াও জীবনে চলার পথে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো আমাদের জীবনের স্মৃতি। মানুষ জীবনে চলার পথে যেই দিনগুলো ফেলে আসে সেই দিনগুলো অত্যন্ত চমৎকার এবং মধুময় হয়ে থাকে। আর মানুষ যেই দিন একবার ফেলে আসে সেই দিন আর কখনোই ফেরত পায়না। একটি কথায় প্রবাদ আছে, যায় দিন ভালো, আসে দিন মন্দ !!

অর্থাৎ আমরা পূর্ববর্তী যে দিনগুলো অতিক্রম করেছি সেই দিনের কার্যক্রম অত্যন্ত চমৎকার ছিল।

20220707_134519.jpg

20220707_103220.jpg

আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা। আমার ফেলে আসা দিনগুলো অত্যন্ত মধুময় ছিল। আমার ফেলে আসা দিনের ফটোগ্রাফি গুলো যখন আমি স্মৃতি হিসেবে দেখি, তখন আমার দুই চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরে। কেমন জীবন ছিল? আর বর্তমানে আমি কেমন জীবন লিড করছি? বিষয়টি ভেবে দুই চোখ দিয়ে যখন অশ্রু ঝরে তখন পৃথিবীতে বেঁচে থাকার ত্রিপ্তি চিরকালের জন্য মৃত্যুবরণ করে।

সবার মত আমারও একটি সুন্দর জীবন ছিল। সুন্দর জীবনে মধ্যে অন্যতম ছিল আমার চাকরি করা অবস্থা।

যখন আমি একটি নতুন চাকরি নিয়েছিলাম সেই সময়টি আমার জীবনের জন্য সবথেকে সুন্দরতম সময় ছিল। সকালে ঘুম থেকে ওঠার পরে অফিসে চলে যেতাম এবং সারাদিন অফিসে গিয়ে কাজকর্ম করতাম। অফিসের কাজকর্ম শেষ করে যখন বাসায় ফিরতাম ক্লান্ত শরীর নিয়ে, তখন মা এবং পরিবারের আত্মীয় স্বজন আমাকে সান্ত্বনা দিত এবং জীবনে ভালো কিছু হবে এমন প্রত্যাশা নিয়ে রাতে ঘুমিয়ে যেতাম। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বন্ধুদের সাথে ঘুরতে বের হতাম এবং ভরপুর খাওয়া দাওয়া করতাম এবং হজম শক্তি বেশ ভালো ছিল।

তবে বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এখন চাহিদা এবং জীবনের অন্যান্য সকল কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র ইনকামের সোর্স স্থির রয়েছে এবং জীবনের চাহিদাগুলো আরো বেশি উন্নত হয়েছে।

20220707_134051.jpg

20220707_103217.jpg

20220707_133914.jpg

এখন আর আগের মত খাওয়া হয়না, যদিও পেট পুরে খাওয়া হয় তবে তা হজমের সমস্যা দেখা দিয়েছে।

অর্থাৎ এখন আমি জীবনের অত্যন্ত দুঃসময় অতিক্রম করছি। তবে একটা সময় ছিল, জীবনে ভালো কিছু হবে এই তীব্র বাসনা দিয়ে নিজেকে কঠোর পরিশ্রমী হিসেবে তৈরি করেছিলাম। শেষ পর্যায়ে জীবন থেমে যাওয়ার মত।

হয়তোবা এমন পরিস্থিতি সামনে তৈরি হতে পারে, যেখানে বর্তমান পরিস্থিতি অপেক্ষা আগামী দিনগুলো আরো অবনতি হতে পারে কিংবা আরো ভালো হতে পারে। তবে বর্তমান পরিস্থিতি অপেক্ষা আগামী দিনগুলো উন্নত হওয়ার কোন পরিকল্পনা এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি এখনো।

তবে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি, সকলেই আমার জন্য দোয়া করবেন যেন আমি অতি শীঘ্রই আমার এই বোরিং জীবন থেকে বের হয়ে আসতে পারে এবং জীবনটাকে উপভোগ করতে পারি। সৃষ্টিকর্তা যেন আমার ওপর এবং আপনার ওপর রহমত বর্ষণ করেন। আমিন।।




VOTE @bangla.witness as witness



witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power


|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



ezgif.com-video-to-gif (6).gif

আমি


আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।

উষ্ণ শুভেচ্ছা


20221105_225033.jpg

@steem-for-future

Posted using SteemX

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64196.35
ETH 1800.98
USDT 1.00
SBD 0.38