সৃষ্টিকর্তা সকলকে সুখী করুক
আসসালামু আলাইকুম। হ্যালো আমার বাংলা ব্লগ।
আমি আশাবাদী সৃষ্টিকর্তা সকলকেই ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও বেশ ভাল আছি। আমি আজকে আপনাদের মাঝে একটি ব্লগ লিখতে চাই এবং প্রতিনিয়ত আমি আপনাদেরকে আমার নিজের জীবনের সঙ্গে সংযুক্ত করে ব্লগ শেয়ার করতে চাই। ঠিক আজকেও আমার জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি ব্লগ লেখার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এবং ইতিপূর্বেই আপনাদেরকে অবগত করেছি আমার আজকের ব্লগের টপিক সৃষ্টিকর্তা সকলকে সুখী করুক। চমৎকার এই কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সকলে পড়তে থাকুন এবং উপভোগ করুন আমার আজকের ব্লগ।
সৃষ্টিকর্তা সকলকে সুখ দান করুক
সৃষ্টিকর্তা পৃথিবীতে সমস্ত আত্মাগুলোকে একই দিনে তৈরি করেছেন। এরপর আল্লাহতালা পৃথিবীতে তাদেরকে মানুষরূপে একে একে পাঠিয়েছেন এবং কাউকে ধনী আবার কাউকে একদম গরীব পরিবারে পাঠিয়েছেন
। আমরা ধনী কিংবা গরিব হই এখানে কোন সমস্যা না। সমস্যা হল সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এর জন্য সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আমরা অনেক অনেক শুকরিয়া আদায় করি।
তবে সৃষ্টিকর্তা মানুষ কতটা কৃতজ্ঞ এটা বোঝার জন্য ধনী এবং গরিব তৈরি করেছেন। একজন ধনী ব্যক্তি অন্য একজন গরীব ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করবে এবং বৈষম্য দূর করে সমাজে মিলেমিশে বসবাস করবে এই কারণেই মূলত ধনী এবং গরীব তৈরি করা হয়েছে।
তবে মাঝে মাঝে আমাদের দেশের ধনী মানুষগুলো গরিবের ওপর যে বৈষম্য এবং প্রতিহিংসার আগুন জালায় তা সমাজের জন্য সত্যি ভয়ংকর। তবে আমি মনে করি সৃষ্টিকর্তা সকলকে একদিন এই আধার কাটিয়ে চমৎকার আলোর দিশারী দেখাবেন এটাই প্রত্যাশা।
আমার নিজ চোখে দেখা
আমার প্রতিবেশী অনেক মানুষ রয়েছে যারা দুই বেলা ভাত খেতে পায়নি। দুই বেলা তো দূরের কথা দিনের মধ্যে পুরো দিন অনাহারে থাকতে হয়েছে এবং হাড়িতে বিন্দুমাত্র চাল টুকু পর্যন্ত নাই।
কোন অসুস্থতাই পড়লে কোনভাবেই চিকিৎসা করা সম্ভব হয়নি। এমনকি আমার বাড়ির পাশে অনেক মানুষ রয়েছে যারা চিকিৎসার অভাবে মারা গিয়েছে।
বিশেষ করে সৃষ্টিকর্তা এই পৃথিবীতে ধনী এবং গরিবের পার্থক্য তৈরি করেছে শুধুমাত্র আমরা মানুষ কতটা কৃতজ্ঞ সৃষ্টি কর্তার প্রতি এটা বোঝার জন্য। তবে যারা সমাজে ধনী ব্যক্তি রয়েছেন তারা এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অবহেলিত।
তবে আমার নিজ চোখে দেখা যে সকল ব্যক্তি গুলো একবেলা খাবার খেতে পায়নি কিংবা চিকিৎসার অভাবে তাদের সন্তানদেরকে মারা যেতে হয়েছে তারা আজ সমাজে ভালো কিছু করছে। তাদের অতীত যখন তারা চিন্তা করে এবং সেখান থেকে তারা বড় ধরনের কষ্ট পায় এবং এখন তারা কঠোর পরিশ্রমী হয়েছে এবং পরিশ্রমী হওয়ার মাধ্যম দিয়ে সৃষ্টিকর্তা তাদেরকে ধনী করে দিয়েছেন।
আমি মনে করি আঘাত মানুষকে উপরের দিকে উঠতে সাহায্য করে। আমার পাশের মানুষগুলোর মধ্যে প্রায় সকল মানুষগুলোই এখন সমাজের উচ্চ স্থান পেয়েছে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে।
এখন তাদেরকে চিকিৎসার জন্য আর কোন প্রকার কষ্ট করতে হয় না কিংবা মানুষের কাছে অবহেলিত পাত্র হতে হয় না। এখন তারা প্রতিনিয়ত তাদের ঘরে বছরের খাবার সংগ্রহ করে রাখে এমনকি প্রতিটি বাড়িতে গবাদি পশু কৃষি জমি এবং সব দিক দিয়েই চিকিৎসা শিক্ষা ব্যবস্থা সকল দিক দিয়েই এখন আমার আশেপাশের মানুষগুলো অনেক সুখী।
আপনি আমার সৃষ্টিকর্তার কাছে এটাই আরজি পেশ করি যে, সৃষ্টিকর্তা যেন সকল মানুষকে সুস্থ ও সুন্দর এবং ভালো রাখেন। কারণ যেহেতু সৃষ্টিকর্তা আমাদেরকে ভালবেসে তৈরি করেছেন এবং আমাদেরকে ইবাদত করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন।
প্রতিটি মানুষ যেন দুবেলা খেয়ে সৃষ্টিকর্তা শুকরিয়া আদায় করতে পারে এবং যদি কোন অসুস্থতা দেখা দেয় তারা যেন চিকিৎসা করতে পারে এটাই করি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা এবং কামনা।
সৃষ্টিকর্তা সকলের রিজিকদাতা, সুতরাং তিনি আমাদের সকলের রিজিক বৃদ্ধি করুক এবং আমরা যেন সমাজে ধনী-গরীব মধ্যবিত্ত সকলে মিলে একসঙ্গে মিলেমিশে এই সমাজে বসবাস করতে পারে এবং সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করতে পারি এই কামনাই শেষ করছি আমার আজকের ব্লগিং, সৃষ্টিকর্তা সকলকে সুখী করুক।
এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।
আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি জনসচেতন মূলক পোস্ট শেয়ার করেছেন। বেশি ভালো লেগেছে আপনার ভেতরে সুন্দর এই সচেতন দক্ষতা দেখে। দুনিয়ার সকল মানুষ কিন্তু একসাথে সুখে শান্তিতে বসবাস করতে পারে। একেকজনের অবস্থা এক এক রকম তবে তারপরেও দোয়া করব সবাই যেন যে যেই অবস্থায় রয়েছে তার মধ্যে থেকে ভালো থাকে।