এলোমেলো ফটোগ্রাফি ও সাথে ছোট গল্প : ১১তম সপ্তাহ

in আমার বাংলা ব্লগlast year

এলোমেলো ফটোগ্রাফি_20250516_075715_0000.png
cover image


আসসালামু আলাইকুম। শুভ সকাল, আমার বাংলা ব্লগ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সর্বদা ভালো থাকি সে কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি।

আজ আমি আপনাদের মাঝে আবারও ফটোগ্রাফি শেয়ার করতে চাই। প্রত্যেক সপ্তাহে আমি চেষ্টা করি আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। কারণ আমি প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো ফটোগ্রাফি করে থাকি। আর সপ্তাহের সেরা ফটোগ্রাফি গুলো আমি নির্বাচন করে রাখি এবং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করে থাকি।

ঠিক এরই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদের মাঝে বেশ কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করতে চাই। ফটোগ্রাফি গুলো অত্যন্ত চমৎকার। প্রথমেই ফটোগ্রাফি সম্পর্কে না বলে ফটোগ্রাফি গুলো উপভোগ করুন এবং এর বর্ণনা গুলো উপভোগ করুন। আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করে আসি।


ছোট্ট ফুলের ম্যাক্রো ফটোগ্রাফি

20250512_080054.jpg

চারদিন আগের কথা। আমি যখন জরুরী একটি কাজের জন্য কাজী বাড়িতে গিয়েছিলাম তখন রাস্তায় মধ্যে আমার একটা ফুলের সাথে পরিচয় হয়েছিল। আমি পায়ে হেঁটে গ্রামের মাটির রাস্তার ওপর দিয়ে হেঁটে চলেছি। এমন সময় আমার চোখের সামনে চমৎকার এই ছোট ফুলটি চোখে পড়ে।

ফুলটি দেখার পর আমার অনেক বেশি ভালো লাগে এবং আমি ফুলগুলোর কাছে গিয়েছিলাম। ফুল গুলো দেখতে অনেক ছোট ছিল। তবে এই ফুল গুলো দেখতে একদম সূর্যমুখী ফুলের মতই সুন্দর এবং হলুদ কালারের ছিল। তখন আমি মোবাইলের ম্যাক্রো লেন্স ব্যবহার করে চমৎকার ফটোগ্রাফি করলাম। ইতিপূর্বেই আপনারা আমার হলুদ ফুলের ফটোগ্রাফি উপভোগ করেছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ।

গ্রামের একজন সাধারন কৃষক

20250430_094958.jpg

এটি ছিল একটি কৃষক তার কৃষি জমিতে পানি দেওয়ার দৃশ্য। আমার চাচাতো ভাই হৃদয় কিছুটা নিজ জমি চাষাবাদ করে থাকে। তাই যেহেতু এখন পাট বপন করার সময় এসেছে এবং ইতিপূর্বেই পাট বপন করা হয়েছে। যেহেতু আকাশে কোন মেঘের সম্ভাবনা নাই তাই আমার চাচাতো ভাই তার কৃষি জমিতে সেচ দেওয়া মেশিন দিয়ে পানি দিচ্ছিল।

আমি তাকে সাহায্য করেছিলাম। প্রথম অবস্থায় মেশিন চালু করতে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছিল। যাইহোক প্রায় দেড় ঘন্টা পরিশ্রমের ফল আমাদের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হয়েছিল। আমরা আমাদের কৃষি জমিতে পানি দিতে সক্ষম হয়েছিলাম। তার সাথে সাথে আমি চমৎকারভাবে একটি ফটোগ্রাফি করেছিলাম।

রাতে নুডুলস খাওয়া

20250502_185653.jpg

নতুন বিয়ে করা প্রায় ছয় মাস পূর্ণ হয়ে গিয়েছে। মাঝে মাঝেই আমার ওয়াইফ আবদার করে তার নুডুলস খেতে মন চাচ্ছে। তাই আমি তার আবদার পূরণ না করে থাকতে পারিনা।

আমি সেদিন যখন বাজারে গিয়েছিলাম কিছু পণ্য ক্রয় করার জন্য তখন আমার হঠাৎ করেই মনে হয়েছিল কিছুটা নুডুলস কিনে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আমার ওয়াইফ অনেক বেশি পছন্দ করে পাশাপাশি আমার নুডুলস খেতে অনেক বেশি ভালো লাগে। তাই আমি আমার বাড়ির জন্য নুডুলস ডিম ও প্রয়োজনীয় সবজি নিয়ে গিয়েছিলাম নুডুলস রান্না করার জন্য। অবশেষে আমার ওয়াইফ আমার জন্য চমৎকারভাবে নুডুলস রান্না করে দিয়েছিল এবং আমরা একসাথে মজা করে খেয়েছিলাম।

সাদা ফুলের ফটোগ্রাফি

20250421_083339.jpg

আপনারা যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এই ফুলের নাম আমি জানিনা। তবে ফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। এই ফুলে প্রধান বৈশিষ্ট্য হলো, সাদা ফুল এর কাণ্ডের সাথে উপরে হলুদ বর্ণের চমৎকার প্রলেপ দেওয়া রয়েছে ‌।

এই ফুলের পাতাগুলো দেখতে অনেক বড় হয়ে থাকে। তবে মে মাসের শুরুর দিকেই গাছে ফুল আসতে শুরু করেছে। যখন গাছে ফুল আসে তখন এই ফুলে সৌন্দর্য আমি উপভোগ করি এবং ফুলগুলোকে কাছ থেকে দেখতে অনেক বেশি ভালো লাগে।

অবশেষে চমৎকার এই সাদা ফুলের দুর্দান্ত ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।


১১ তম সপ্তাহের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে? আমি আশাবাদী আপনাদের কাছে বেশ ভালো লেগেছে এবং আপনার উপভোগ করেছেন। ফুলের ফটোগ্রাফি গুলো উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই ১২ তম সপ্তাহে আবারও কিছু ফটোগ্রাফি শেয়ার করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।




VOTE @bangla.witness as witness



witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power


|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



ezgif.com-video-to-gif (6).gif

আমি


আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।

উষ্ণ শুভেচ্ছা


20221105_225033.jpg

@steem-for-future

Sort:  
 last year 

আপনার গ্রামের একজন সাধারন কৃষকের ফটোগ্রাফি টা দারুণ হয়েছে। ছোট সময় দেখতাম এভাবে মেশিন স্টার্ট দিয়ে পানি তুলতো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 61923.74
ETH 1755.88
USDT 1.00
SBD 0.38