একজনের ইচ্ছায় সম্পর্ক টিকিয়ে রাখা অসম্ভব

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম। শুভ সকাল আমার বাংলা ব্লগ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে একটি জেনারেল রাইটিং ব্লগ লেখার চেষ্টা করছি। যদিও এটি একটি জেনারেল রাইটিং ব্লগ, তবে এটি সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। সকলেই উপভোগ করতে থাকুন আমার আজকের ব্লগ একজনের ইচ্ছায় সম্পর্ক টিকিয়ে রাখা অসম্ভব উপভোগ করার জন্য আপনারা সকলেই আমন্ত্রিত।

lover-1822498_1280 (1).jpg

Source

পৃথিবীতে সব থেকে দামি এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পর্ক। আমরা এই পৃথিবীতে একে অপরের সাথে খুব ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি প্রতিনিয়ত। বিশেষ করে পিতা-পাতা থেকে শুরু করে সকল প্রকার আত্মীয়-স্বজনের সাথে আমরা ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি।

তবে আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যাদের মানুষ আত্মা বলে কিছু নেই। সামান্য একটু কথা কিংবা একটু চলাফেরায় যদি আপনার ভুল হয় তাহলে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। আপনার এতদিনের সম্পর্ক ওই মানুষগুলো এক নিমিষেই ভুলে যাবে। কারণ এই পৃথিবীতে মানুষ প্রায় অধিকাংশ স্বার্থপর হয়ে থাকে।

একটি সম্পর্ক গড়ে তুলতে আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। একদিনে কোন সম্পর্ক গড়ে তোলা সম্ভব হয় না।

তবে সম্পর্ক ছিন্ন করা এক সেকেন্ডের বিষয় মাত্র। যেকোনো বিষয়ে ভুল বুঝাবুঝি হলে মানুষ সম্পর্ক নষ্ট করে ফেলে। তবে আদৌ এটা কতটুকু যৌক্তিকতা রয়েছে তা কখনোই কেউ বিবেচনায় নিয়ে আসে না।

argument-238529_1280.jpg

Source

পৃথিবীতে মানুষ অধিকাংশ স্বার্থপর তার নিজস্ব প্রমাণ আমার হাতেই। আপনি কোন একজন মানুষকে অতিরিক্ত ভালোবাসবেন। অতিরিক্ত আদর করবেন এবং আপনার পৃথিবী ঘিরে শুধু ওই মানুষটা থাকবে।

তবে আপনার সামান্য ভুল যদি ওই মানুষ স্বীকৃতি দিতে না পারে তাহলে ওই মানুষকে ছেড়ে দেওয়াই ভালো। কারণ যে মানুষ আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে মাঝে মাঝে আপনার রাগ কিংবা অভিমান তাকেই বুঝতে হবে।

আর কেউ যদি শুধুমাত্র আপনার ভালোবাসা কামনা করে এবং আপনার রাগ কিংবা অভিমানের মূল্যায়ন না করে তাহলে ওই মানুষ নিঃসন্দেহে একজন স্বার্থবাদী মানুষ। শুধু সুন্দর সময়ের জন্য সে আপনাকে ব্যবহার করছে।

আপনি সব সময় একজন মানুষকে ভালোবাসছেন এবং পৃথিবীতে যা কিছু করছেন শুধুমাত্র তার জন্য। তবে ওই মানুষ যদি আপনাকে সব সময় আঘাত করে এবং আপনার কথায় জবাব দেয় এবং সব সময় নেগেটিভ মাইন্ড পোষণ করে আপনার উপর তাহলে বিষয়টি কেমন দেখায়?

এটা আমাদের জীবনে ঘটে যাওয়া একটি অতীব সাধারণ বিষয়। আমরা ভালোবাসার মানুষের সাথে প্রতিনিয়ত সুন্দর আচরণ করি এবং সেখান থেকে আমরা সবথেকে খারাপ ফিডব্যাক ফিরে পাই।

character-1797362_1280.jpg

Source

আসলে একটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুইজনকেই সমান ভাবে ধৈর্যশীল হতে হয়। একজন যখন অভিমান দেখায় অপরজন অবশ্যই সেই অভিমান ভাঙ্গাতে হবে। তাছাড়াও প্রতিনিয়ত একজনের রাগ অন্যজন সহ্য করতে পারলে আমরা সংসার জীবনে কিংবা সামাজিক জীবনে সম্পর্ক টিকিয়ে রাখতে সম্ভব হবে।

অন্যথায় শুধু একজন ব্যক্তির ইচ্ছায় সম্পর্ক কখনোই টিকিয়ে রাখা সম্ভব না। হোক সেটা সাংসারিক সম্পর্ক কিংবা সামাজিক অথবা রাষ্ট্রীয় সম্পর্ক। তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে আমাদের অবশ্যই সেক্রিফাইস এবং কম্প্রোমাইজ করেই চলতে হবে। অন্যথায় আমরা আমাদের মধুর সম্পর্ক গুলোকে হারিয়ে ফেলবো।






VOTE @bangla.witness as witness



witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power


|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



ezgif.com-video-to-gif (6).gif

আমি


আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।

উষ্ণ শুভেচ্ছা


20221105_225033.jpg

@steem-for-future

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60241.63
ETH 1567.82
USDT 1.00
SBD 0.42