আমাদের গ্রাম্য বাজারে , বাজার করার অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার বাংলা ব্লগ? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমরা যেন সর্বদা ভালো থাকি সে কারণে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।

আজ আমি আপনাদের মাঝে একটি #lifestyle ব্লগ লেখার জন্য উপস্থিত হলাম। গতকাল মঙ্গলবার আমাদের এখানে সাপ্তাহিক হাটের দিন ছিল। বাজারে গিয়েছিলাম এবং আমি সাপ্তাহিক বাজার গুলো সংগ্রহ করেছিলাম। এবং আমার বাজারে পরিস্থিতি আপনাদেরকে অভিজ্ঞতা আকারে শেয়ার করতে চাই। সকলেই উপভোগ করুন আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে।
20250712_172734.jpg

আমি ছোট্ট একটি গ্রামে বসবাস করি। গ্রামে বসবাস করা প্রত্যেকটি মানুষ অনেক বেশি সহজ সরল এবং তাদের জীবন অত্যন্ত সুন্দর হয়ে থাকে। যদিও আমি শহরে বসবাস করা অবস্থায় শহরের বাজারগুলো পরিদর্শন করেছি এবং সেখান থেকে সাপ্তাহিক নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করেছি তবে গ্রামের মতো এতো সুন্দর আমার কাছে আর কিছুই মনে হয়নি।

গ্রামে সপ্তাহে দুইদিন বাজার বসে। গ্রামের সাধারণ কৃষক বিকেল বেলা বাজারে চলে যায় এবং তারা তাদের সাপ্তাহিক জিনিসগুলো ক্রয় করে থাকে।

ঠিক গ্রামের সাধারণ মানুষের সাথে এখনো আমাকে তাল মিলিয়ে চলতে হয়। কারণ আমি এখন গ্রামে বসবাস করছি এবং গ্রামের চলাচল ও আচার আচরণ আমাকে আয়ত্ত করতে হবে তবে আমি সুন্দরভাবে গ্রামে বসবাস করতে পারবো। তাই আমি সাপ্তাহিক শনিবার এবং মঙ্গলবার গ্রামের অন্যান্য মানুষের মতো সবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করে থাকি।

20250712_172917.jpg

গত শনিবার সাপ্তাহিক হাটের দিন ছিল। তাই আমি বিকেল পাঁচটা বাজে বাজার করার ব্যাগ এবং সয়াবিন তেলের বোতল নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাজারের উদ্দেশ্যে যাওয়ার পর আমি সবজির মার্কেট ভ্রমনে গেলাম এবং আমি এখানে বেশ কিছু সবজি দেখেছিলাম।

বিশেষ করে আমাদের গ্রাম্য বাজারে নিজেদের চাষ করা সবজি বিক্রি করা হতো বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য, লেবু, সবজি কলা, পুঁইশাক, ধুন্দল সহ আরো অনেক রকমের দেশীয় সবজি। প্রথমে আমি পুরো বাজার ভ্রমণ করলাম এবং আমার অনেক বেশি ভালো লাগলো।

20250712_172728.jpg

এরপর হঠাৎ করেই একটি মজার ঘটনা ঘটেছিল। আমি যখন বাজারের ব্যাগ নিয়ে সবজি ক্রয় করছিলাম তখন হঠাৎ করে আমার ছোটকালের বন্ধুর সাথে দেখা হয়েছিল। আমার বন্ধু বিয়ে করেছে এবং সে মাঠে কৃষি কাজ করে থাকে। তবে যেহেতু এখন বর্ষাকাল তাই মাঠে কোন কাজ নাই সে তার বেকারত্ব দূর করার জন্য সবজি বিক্রি করছে।

আমার বন্ধুর সাথে অনেকদিন পর দেখা এবং সে নতুন সবজির ব্যবসা শুরু করেছে। বন্ধুর চমৎকার কার্যক্রম দেখে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম এবং আমি আমার বন্ধুর দোকান থেকে এক কেজি পটল এবং এক কেজি পুঁইশাক ক্রয় করেছিলাম। বন্ধুকে দোয়া করেছিলাম এবং আমি বাজার থেকে আরো বেশ কিছু দ্রব্য ক্রয় করেছিলাম।

20250712_172808.jpg

বাজারে সবজির দাম স্বাভাবিক অবস্থায় ছিল। তাই এবার আমি ২ কেজি আলু এবং ৫০০ গ্রাম কচু সংগ্রহ করলাম।

20250712_172820.jpg

তবে বাজারে কাঁচা মরিচের দাম কিছুটা অস্বাভাবিক ছিল। কারণ এখন বর্ষাকাল এবং কাঁচা মরিচের গাছগুলো পানির নিচে তলিয়ে গিয়েছে। কিছু কিছু অঞ্চলে বন্যা হবার ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং সবজির চাহিদা বেড়েছে। অন্যান্য সবজির দাম স্বাভাবিক থাকলেও কাঁচা মরিচের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।

তাই আমি ২৫০ গ্রাম কাঁচা মরিচ সংগ্রহ করেছিলাম চল্লিশ টাকা দিয়ে।

এরপর আমি সয়াবিন তেল সহ আরো বেশি কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করেছিলাম।

20250712_172805.jpg

20250712_172833.jpg

অবশেষে, আমি আমার গ্রাম্য বাজার থেকে সাপ্তাহিক বাজার করার অভিজ্ঞতা বেশ ভালোভাবে অর্জন করতে পেরেছিলাম। আমাদের গ্রাম্য বাজার থেকে আমি সবজি এবং নিত্য প্রয়োজনীয় প্রায় সবগুলো দ্রব্য ক্রয় করেছিলাম এবং আমার অনেক বেশি ভালো লেগেছিল।

অবশেষে আমার বাংলা ব্লগ পরিবারের কাছে আমার সাপ্তাহিক বাজার করার অনুভূতি শেয়ার করতে পেরে আমি বেশ আনন্দিত। আমি আশাবাদী, আজকের এই কার্যক্রম আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। আপনার দিনটি শুভ হোক।




VOTE @bangla.witness as witness



witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power


|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



ezgif.com-video-to-gif (6).gif

আমি


আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।

উষ্ণ শুভেচ্ছা


20221105_225033.jpg

@steem-for-future

Sort:  
 last year 

ভাইয়া আমাদের এদিকেও গ্রামে বাজারগুলো সাপ্তাহিক দুই দিন বসে। তবে যারা গ্রামে বসবাস করে তারা গ্রামের বাজার থেকে বাজার করতে বেশি পছন্দ করে। আপনি দেখছি কয়েক রকমের বাজার কিনেছেন। আর গ্রামের বাজারের সবকিছু তাজা পাওয়া যায়। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।

CURATOR 8
Congratulations!

Your post has been supported by the TEAM FORESIGHT. We support quality posts, good comments anywhere, and any tags


1000061832.png

Curated by : @edgargonzalez

 last year 

গ্রামের বাজার গুলো থেকে বাজার করার সুবিধা অনেক বেশি। একদম টাটকা শাকসবজি সব কিছুই পাওয়া যায়। আপনার পোস্ট দেখে ভালো লাগলো ভাইয়া।

CURATOR 8
Congratulations!

Your post has been supported by the TEAM FORESIGHT. We support quality posts, good comments anywhere, and any tags


1000061832.png

Curated by : @edgargonzalez

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62238.59
ETH 1773.16
USDT 1.00
SBD 0.38