ভাগ্য যদি সহায় না হয় ,10% 🦊
আসসালামু আলাইকুম
আশা করি সকলেই ভাল আছেন। আমিও ভাল আছি তবে আজ হৃদয়টা সত্যিই কেমন যেন দুঃখ ভারাক্রান্ত হয়ে গেছে। আজকে মনে হচ্ছে পৃথিবীটা সত্যিই যেনো নির্মম। আসলে এটি আমার মনের চিরস্থায়ী একটা কল্পনা। কেননা প্রতিনিয়ত আমি অল্প যেকোনো মানুষের কথাতেই মন ভেঙে ফেলে অর্থাৎ মানুষের অল্প এবং ছোট কথাতেই আমার হৃদয়ে প্রচুর পরিমাণে আঘাত লাগে। কেন জানিনা এমন হয়। আবার কেউ যদি কারো দুঃখের কথা আমার কাছে বলে তখন আমার চোখ থেকে এমনিতেই বৃষ্টির মত ঝরে পানি নেমে যাই। অল্প সামান্য কষ্ট হলেও সেটি আমার কাছে যেন এক পাহাড় কষ্টের মতো মনে হয়। কিংবা অন্য কোনো ব্যক্তির ছোট সামান্য কটু কথাই আমার হৃদয়টা যেন ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিনিয়ত। যাইহোক এটা হয়তো পৃথিবীর প্রতি আমার কঠোর ভালোবাসা মায়া এবং ভালোলাগার জন্য এমনটি হয়ে থাকে। যেখান থেকে আমি কোন প্রকার কষ্ট আশা করি না এবং সেই ব্যক্তি গুলোকে অর্থাৎ সেই স্থানগুলোকে মনে প্রানে ভালবাসি তখন যদি সেখান থেকে সামান্য পরিমাণে কষ্ট ফেরত আসে সেখান থেকে খারাপ লাগার একটা বিষয় কাজ করবে এটাই স্বাভাবিক। তবে আমার কাছেও ঠিক একই রকম ঘটনা ঘটে।।
https://w3w.co/pitchers.payout.postings
https://w3w.co/pitchers.payout.postings
পূর্বেই আমি আপনাদের সাথে আমার চাকরি থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি অবগত করেছিলাম এবং সকলের মোটামুটি এই বিষয় সম্পর্কে জানেন।
অনেক বিরক্ত লাগে বাসায় একা একা বসে থাকতে। তাছাড়াও আশেপাশের মানুষগুলো যখন কর্মময় এবং কর্ম ব্যস্ত থাকে তখন নিজেকে বেকার করে রাখতে সত্যিই খারাপ লাগে। সুতরাং আমার এই একাকীত্ব এবং খারাপ লাগার বিষয় টাকে আরও একটু উন্নত করার জন্য আজকে আমাদের বাসার খুব নিকটে একটি অফিসে গিয়েছিলাম চাকরির ইন্টারভিউ দেওয়ার। আমি যদিও গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রায়ই অনেকদিন যাবৎ চাকরি করে আসছি তবে আজকে আমার সাথে ঘটেছে ভিন্ন একটি ঘটনা।
আমি যেহেতু পোশাকশিল্পে অনেক পারদর্শী তাই ডেনিম এর কাপড়ে আমি অনেক ভালো। তবে আমি আজকে eco-fab (বাংলাদেশের স্বনামধন্য 100% এক্সপোর্ট শার্ট এর ফ্যাক্টরি তে গিয়েছিলাম চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। তবে সেখানে গিয়ে আমার সাথে অনেক খারাপ লাগার একটা বিষয় কাজ করে।
যেহেতু আমি গার্মেন্টস ফ্যাক্টরিতে ডেনিম কাপড়ের পারদর্শী সুতরাং শার্টের কাজ করতে গিয়ে আমার সাথে অনেক সমস্যার সম্মুখীন হতে। কোন ভাবে আমি আমার সমস্যা গুলোর সমাধান করতে পারছিলাম।
https://w3w.co/pitchers.payout.postings
সকাল আটটায় আমি অফিসের মূল গেটে প্রবেশ করি। অফিসের ভিতরে প্রবেশ করার অনেকক্ষণ পর আমি সিকিউরিটি গেটের পাশে দাঁড়িয়ে ছিলাম।
সেখানে দাঁড়িয়ে থাকার পর আইই অফিসার আমার কাছে আসলো এবং আমাকে প্রাথমিক ইন্টারভিউ নিল এবং আমার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার পর আমাকে প্রধান কর্মক্ষেত্রের পাঠিয়ে দিল। যাইহোক আমার সাথে অনেকগুলো মানুষ ছিল এবং আমরা সকলে মিলে একসঙ্গে আমাদের প্রধান কর্মক্ষেত্র উপস্থিত হলাম এবং সেখানে গিয়ে বেশ কিছুক্ষন সময় দাঁড়িয়ে ছিলাম।
বেশ কিছুক্ষন সময় দাঁড়িয়ে থাকার পর প্রায় দুই ঘন্টা পরে আমাদের চাকরির জন্য ইন্টারভিউ নেওয়া হবে। অন্যান্য সকল চাকরির ইন্টারভিউ নেওয়া শেষ হলো কিন্তু আমার ইন্টারভিউ এর পূর্বে আমাকে ফ্লোর থেকে জানানো হলো আমাকে কিছুটা সেক্রিফাইস করতে হবে। হঠাৎ আমার কাজের জন্য মজুরি টা কিছুটা কম ধারণ করা হবে। আসলে এই বিষয়টার জন্য আমি অনেক চিন্তিত এবং আমার মনটা সকালে শুরুতেই ভেঙ্গে গেল।
সুতরাং আমি ফ্লোর ম্যানেজার এর সাথে আলাপ করলাম এবং চাকরি করব না বলে জানিয়ে দিলাম। তারপর আমি যথারিতি ফ্লোর এর সাথে এইচ আর এন্ড এডমিন সেকশনে যাবার পর আমার প্রয়োজনীয় কাগজপত্র গুলো রিলিজ করে চলে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম।
অবশেষে চাকুরী থেকে যোগদান না করেই বাসায় চলে।
আসলে বুঝি না আমার সাথে কেন এমন হয়।? যেখানে মানুষ প্রতিনিয়ত তাদের কাজের গতিকে সমৃদ্ধ করছে এবং দিন দিন তাদের উন্নতির পথে পাড়ি দিচ্ছে। অথচ আমার বিষয়টা সম্পূর্ণ আলাদা। পূর্বে ফ্যাক্টরিতে যেখানে চাকরি করতাম সেখানে আমার মূল বেতন ধরা হয়েছিল 10000 টাকার ওপরে তবে এখন আমি আবার চাকরি করতে গেলে আমাকে অনেক কম বেতনে চাকরি করার জন্য উৎসাহিত করা হচ্ছিল। বিষয়টি আমি সত্যিই মেনে নিতে পারছিলাম। যথারীতি কিছুক্ষন সময় করে কাটানোর পরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম !!!
কি আর করার? কিছুই করার নেই এখানে 😭
https://w3w.co/pitchers.payout.postings
সুতরাং, কিছুক্ষণ পর আমি সম্পূর্ণরূপে আমার অফিস ত্যাগ করলাম।।
ভাগ্য
আসলে ভাগ্য আমাদের চরম একটি সত্য বিষয়ে র নাম। ভাগ্য যদি আপনার সহায় না থাকে তাহলে কখনো আপনি কোন কাজে সফলতা অর্জন করতে পারবেন না কিংবা কোনো কাজ আপনার দিকে পজিটিভ ভাবে করানো সম্ভব নয়। যেকোনো কাজের সফলতা অর্জন করতে হলে আমাদের অবশ্যই সর্বপ্রথম কঠোর পরিশ্রম করতে হবে এবং তারপর যদি আমাদের ভাগ্যে সেই কাজের সুফল থাকে তাহলে আমরা অবশ্যই সেখান থেকে সফলতা অর্জন করতে পারব এবং সেখানে আমাদের ভাগ্য আমাদের সাথে ছিল সে কারণে আমরা সফলতা অর্জন করতে পেরেছি। তবে ভাগ্য যদি আপনার সহায় না থাকে তবে সেখান থেকে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না যতই পরিশ্রম করে থাকেন।
https://w3w.co/pitchers.payout.postings
| Photography | original |
|---|---|
| Device | Samsung galaxy f22 |
| Edit | captured one |
| Location Gazipur Bangladesh | |
| Photographer | @steem-for-future |
আন্তরিক ধন্যবাদ জানাই
@photoman @shy-fox @club75 @r2cornell
যখন মানুষের সময় ভালো থাকে তখন গরম দুধ ফু দিয়ে খায়। আর অসময়ে দেখা যায় আইসক্রিম খেতে গেলেও মুখপোড়া যায়।এরকম একটি ডায়ালগ দেখেছি একটি হিন্দি ছবিতে। যাই হোক অবশেষে বলব সুখ-দুঃখ মিলিয়ে জীবন সার্থকতা এবং ব্যর্থতা মিলিয়ে জীবন এগিয়ে যান নিজের উপরে ভরসা রেখে অনেক ধন্যবাদ।
এখন আর কিছুই করার নাই ভাই। তবে চেষ্টা করছি ভালো কিছু করার। অবশ্যই সৃষ্টিকর্তার প্রতি মন মন জাগে সামনের দিকে এগিয়ে চলতে হবে।
বাকিটা আল্লাহতালার হাতে
খুব খারাপ লাগলো ভাইয়া আপনার চাকরিটা চলে গেল কিন্তু সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখুন। সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে। হয়তো আপনার জীবনে এটার থেকেও ভালো কিছু আশা করছে সামনে।
আমি কখনো হতাশ হই নি ভাই। কারণ এগুলো সব কিছুই সৃষ্টিকর্তার কাছে থেকে আমার ভাগ্যের লিখন। সৃষ্টিকর্তা যখন আমাকে তৈরি করেছে তখনই আমার ভাগ্য নির্ধারণ করে রেখেছে। সে ক্ষেত্রে আপনি কখনো হতাশ হই না।
শুভকামনা জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি
দুঃখ করিয়েন না ভাইয়া। রিজিকের মালিক উপরওয়ালা। রিদিক বাদে যেমন আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি। অবশ্যই কোথাও আপনার রিজিকের ব্যবস্থা করে রাখছেন তিনি। ধৈর্য ধারণ করুন এবং তার কাছে পানাহ চাইতে থাকুন। অবশ্যই সুফল মিলবে আপনার জন্য ইনশাল্লাহ ❤️❤️
না ভাই। এ বিষয়ে আমার কোন দুঃখ কিংবা কোন অভিযোগ নাই। আমি বিশ্বাস করি অবশ্যই সৃষ্টিকর্তা প্রত্যেকটি মানুষের রিজিক নির্ধারণ করে পৃথিবীতে পাঠিয়েছেন। অবশ্যই আমি ধৈর্য ধারণ করতে ভালোবাসি।
শুভকামনা জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভালবাসা নিবেন