মিথ্যে প্রতিশ্রুতি সবচেয়ে বড় কষ্টের কারণ

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

জীবনে আমরা সবাই কোনো না কোনোভাবে প্রতিশ্রুতির মুখোমুখি হই। কারো দেওয়া প্রতিশ্রুতি আমাদের চোখে স্বপ্ন হয়ে ভাসে, আবার কারো কথায় আমরা আশা বেঁধে নিই। কিন্তু সব প্রতিশ্রুতি যে সত্যি হয় না, তা বোঝার মুহূর্তটাই সবচেয়ে কষ্টের। কারণ মিথ্যে প্রতিশ্রুতি শুধু ভেঙে দেয় না, সেটা ভেতর থেকে মানুষকে আঘাত করে।মিথ্যে প্রতিশ্রুতির সবচেয়ে বড় ক্ষতি হলো এটা মানুষকে ভরসাহীন করে ফেলে। একবার যদি কোনো প্রিয় মানুষ ভরসা দিয়ে সেই ভরসাই ভেঙে দেয়, তখন আর কাউকে বিশ্বাস করা কঠিন হয়ে যায়। মনের ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয়, যেনো সব কিছুই মিথ্যে।

অনেক সময় মানুষ প্রতিশ্রুতি দেয় শুধু সাময়িকভাবে কাউকে খুশি করার জন্য। কিন্তু তখন তারা বোঝে না যে এই কথাগুলো অন্য কারো হৃদয়ে অমূল্য হয়ে দাঁড়ায়। পরে যখন দেখা যায় সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি, তখন যে কষ্ট জন্মায় সেটা কথায় বোঝানো যায় না।মিথ্যে প্রতিশ্রুতি শুধু সম্পর্ক নষ্ট করে না, ভেতরের শান্তিকেও নষ্ট করে। একটা বিশ্বাস গড়ে উঠতে সময় লাগে, কিন্তু সেটা ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট। আর ভাঙা বিশ্বাসের কষ্ট সারা জীবন মনে থেকে যায়।

আমার মতে প্রতিশ্রুতি দেওয়া মানে শুধু কথা বলা নয়, বরং দায়িত্ব নেওয়া। যে প্রতিশ্রুতি রাখা সম্ভব নয়, সেটা না দেওয়াই ভালো। কারণ সত্য যতই কষ্টের হোক, তা সহ্য করা যায়। কিন্তু মিথ্যে প্রতিশ্রুতি মানুষকে ভেঙে দেয় অজান্তেই।আর এই মিথ্যে প্রতিশ্রুতিই হয়ে ওঠে সবচেয়ে বড় কষ্টের কারণ। তাই জীবনে সবসময় সততার সাথে প্রতিশ্রুতি দিতে হবে এবং চেষ্টা করতে হবে সেটা পূরণ করার। কারণ সত্যিই যদি কাউকে ভালোবাসা যায়, তবে তাকে মিথ্যে আশার বোঝা দেওয়া উচিত নয়।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63769.82
ETH 1868.77
USDT 1.00
SBD 0.38