হাসি মানেই কি কষ্টহীন!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা অনেক সময় চারপাশে এমন অনেক মানুষ দেখি যারা সবসময় হাসিখুশি থাকে। কারো সাথেই তেমন খারাপ ব্যবহার করে না, উল্টো সবার মুখে হাসি ফুটিয়ে রাখে। অথচ একটু খেয়াল করলেই দেখা যায়, এই মানুষগুলোর ভেতরে অনেক অস্থিরতা লুকিয়ে থাকে। তারা যেন নিজের কষ্টগুলো মুখে না এনে একটা হাসির মুখোশ পরে বেঁচে থাকে। আপনি ভাবতেই পারবেন না, হাসির পেছনে কতটা না বলা কথা, কতটা জমে থাকা কষ্ট লুকিয়ে থাকে।

হাসি দেখলে অনেকে ভাবে, এই মানুষটার কোনো চিন্তা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু বাস্তবতা অনেক আলাদা। কেউ কেউ নিজের কষ্ট কাউকে বোঝাতে পারে না, কেউ আবার বোঝালেও বুঝে এমন কেউ থাকে না। তখন মানুষ নিজেই নিজের ভিতরে সব গিলে নিয়ে বাইরে থেকে একটা হাসির মুখ বানিয়ে নেয়। এতে অন্যরা যেমন স্বস্তিতে থাকে, তেমনি সে নিজেও নিজেকে ভুলে থাকতে পারে কিছু সময়ের জন্য।তবে সবচেয়ে খারাপ লাগে তখন, যখন কেউ আপনাকে শুধুমাত্র আপনার হাসির জন্য বিচার করে। ভাবে আপনি শক্ত, আপনি কষ্ট পান না। অথচ আপনারও একটা মন আছে, অনুভব আছে, ব্যথা আছে। আপনি হয়তো কাঁদতে পারেন না, বলতেও পারেন না, কিন্তু মানে এই না যে আপনার কোনো অনুভূতি নেই। অনেক সময় এই হাসির মুখটা আসলে একরকম আত্মরক্ষা। কারণ কষ্ট দেখালে কেউ বোঝে না, উল্টো কথা শোনায় বা দুর্বল ভাবতে শুরু করে। তখন চুপ থেকে বা হাসি দিয়ে পার করে দেওয়া সহজ মনে হয়।

সবসময় হাসতে থাকা মানেই সুখী হওয়া না। বরং অনেক সময় এই মানুষগুলোই সবচেয়ে বেশি একা, সবচেয়ে বেশি অনুভব করে, আর ভেতরে ভেতরে ভেঙে পড়ে। আপনি যদি কাউকে সবসময় হাসতে দেখেন, একটু খেয়াল করবেন, হয়তো তারও কাউকে দরকার যাকে সে নিজের কষ্টগুলো খুলে বলতে পারে। শুধু বাইরে থেকে মানুষকে দেখে বোঝা যায় না, কে কেমন আছে।

তাই কাউকে দেখে শুধু সিদ্ধান্তে চলে যাওয়া ঠিক না। যে মানুষটা সবসময় হাসে, সে হয়তো আপনাকে বোঝাতে চাইছে না কতোটা কষ্ট তার বুকের ভেতর জমে আছে। কেউ কেউ হাসিমুখে অনেক কিছু সহ্য করে, শুধু এই জন্যই, যাতে তার প্রিয় মানুষগুলো না কষ্ট পায়।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64396.13
ETH 1860.16
USDT 1.00
SBD 0.38