আত্মবিশ্বাস নেয় বহুদূর

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটা মানুষের জীবনে উত্থান পতন সবকিছুই আসে। একটা মানুষ যখন অনেক বড় কিছু হয়ে যায়। তখন আসলে অনেকেই ভেবে ফেলে যে ওই মানুষের জীবনটা বুঝি একেবারেই একটা ফুলের বিছানা ছিলো।কিন্তু সেটা একেবারেই ভুল। কারণ একটা মানুষের জীবন এ যখন ভালো কোনো কিছু ঘটে, তার আগে তার সাথে যে কতো লক্ষ গুণ খারাপ কিছু হয়, সেটা আমরা কেও খেয়াল করি না বা দেখিও না, জানিও না।

একটি তিক্ত সত্য কথা হলো, একটা মানুষের জীবনে যখন পতন আসে। তখন সে মানুষটা যে কি কি পরিস্থিতি ফেইস করে। সেটা আমরা কেও কখনোই ভেবে দেখিনা।তার উপরে যখন ই দেখবেন আমাদের কোনো খারাপ সময় আসে। ঠিক তখন ই রূপ বদলানো শুরু করে আমাদের আত্বীয়স্বজন ও প্রিয় মানুষেরা।তখন একটা মানুষের সবচেয়ে বেশি হেল্পলেস মনে হয়।

কিন্তু বিপদের সময় যে ব্যাপারটা আমাদের সব কিছু থেকে রক্ষা করে।সেটা হচ্ছে আত্মবিশ্বাস। আসলে একটা মানুষের যদি আত্মবিশ্বাস থাকে। তাহলে শেষ পর্যন্ত সব অসম্ভব ই অর্জন করতে পারে।যদি একটা মানুষের নিজের প্রতি বিশ্বাস অটুট থাকে। তাহলে সে যেকোনো অসাধ্য সাধন করতে পারে।যখন কেও পাশে থাকে না, তখন ভরসা করতে হয় একমাত্র নিজের আত্মবিশ্বাস কে।আর পৃথিবীর সবাই পাশ থেকে সরে গেলেও, সরে যায় না কখনো নিজের আত্মবিশ্বাস। তাই যখন মানুষের খুব খারাপ সময় চলে,প্রিয় মানুষেরা দূরে চলে যায়।তখন সঙ্গী হয় নিজের আত্মবিশ্বাস।

আর যদি নিজের উপর বিশ্বাসটা ধরে রাখা যায়। তখন একটা মানুষের একা চলতেই ভয় হয়না।আর সত্য একটি কথা হলো,মানুষ যখন একলা নিজেকে নিজে ভরসা করে চলতে শিখে যায়।তখন তার কাওকে প্রয়োজন হয় না,কাওকে না।এটাই আত্মবিশ্বাস এর অদ্ভুত এক শক্তি।যে শক্তি আমাকে কখনো হারতে দেয়না,সে শক্তি আমাদের সব পরিস্থিতিতে জিততে সাহায্য করে।
Sort:  
 2 years ago 

আত্মবিশ্বাস মানুষকে অনেক দূর নিয়ে যায়। যেকোন প্রতিকূল পরিস্থিতিতে যদি আত্মবিশ্বাস থাকে তাহলে সেখান থেকে উদ্ধার হওয়া সম্ভব। মানুষের উত্থান পতন আছে, পতনের মুহূর্তে ঠান্ডা মাথা হ্যান্ডেলিং করলে জীবন সফল হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই প্রতিটি মানুষের জীবনে উত্থান পতন আসবেই। কিন্তু খারাপ সময়ে আমরা যদি আত্নবিশ্বাসের সহিত সবকিছুর সাথে মোকাবেলা করতে পারি,তাহলে অবশ্যই খারাপ সময় কাটিয়ে উঠতে পারবো। তাই আত্নবিশ্বাসী হওয়াটা খুবই জরুরী। কিন্তু যাদের আত্নবিশ্বাসের মধ্যে ঘাটতি রয়েছে, তারা সহজে বিপদ কাটিয়ে উঠতে পারে না। যাইহোক এতো সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64478.70
ETH 1864.68
USDT 1.00
SBD 0.38