স্বার্থ ফুরালে সবাই শত্রু।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে স্বার্থ ফুরালে সবাই শত্রু সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


debt-8961656_1280.webp



লিংক


স্বার্থপর মানুষ ছাড়া এই পৃথিবীতে এখন একটি ভালো মানুষ কখনোই দেখা যায় না। আসলে আপনি দেখেছেন যে যে মানুষটি সারা জীবন আপনাকে ভালোবেসেছে এবং আপনার বিপদে-আপদে পাশে থেকে সে মানুষটি যদি হঠাৎ করে পাল্টে দেয় তাহলে আপনি বুঝবেন যে সেই মানুষটির স্বার্থ আপনার কাছ থেকে শেষ হয়ে গেছে। অর্থাৎ কিছুদিন পর সেই মানুষটিই হবে আপনার সব থেকে বড় শত্রু। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে স্বার্থ ফুরালে সবাই কিন্তু শত্রু হয়ে যায়। আসলে এইরকম মানুষদের জন্য পৃথিবীতে ভালোবাসা এখন খুঁজে পাওয়া যায় না এবং মানুষ মানুষকে ভালবাসতে বড়ই ভয় পায়। কেননা মানুষ মনে করে যে যদি কাউকে ভালোবাসি এবং সে যদি তার সাথে শত্রুতা করে।


আর এজন্য মানুষ এখন মানুষকে কখনো ভালবাসে না এবং মানুষের থেকে তারা দূরে থাকার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষকে ভালবাসতে পারি এবং মানুষের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াতে পারি বিনা স্বার্থে তাহলে সেই মানুষগুলো আমাদের প্রকৃত ভালোবাসার মানুষ হবে। আসলে এই রকম মানুষ খুঁজে পাও এখন বড়ই কঠিন। এছাড়াও আপনি এখন পয়সা দিয়ে আপনি কখনো অন্য মানুষের উপকার করাতে পারবেন না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই ধরনের মন মানসিকতা নিয়ে বড় হওয়ার চেষ্টা করে তাহলে অবশ্যই আমরা একদিন না একদিন জীবনে বড় হতে পারব এবং আমাদের ভেতর থেকে এই স্বার্থপর মন মানসিকতা দূর হয়ে যেতে পারবে।


আসলে এই ধরনের মানুষের জন্য মানুষ এখন মানুষকে বিশ্বাস করতে বড়ই ভয় পায়। আসলে যে ভালোবাসার মানুষটি আমাদের পাশে সারা জীবন ছিল এবং আমাদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজ করেছে হঠাৎ করে সেই মানুষগুলো যখন বদলে যায় তখন আমাদের সত্যিই অবাক লাগে। আমার মনে হয় যে যারা স্বার্থ নিয়ে মানুষের সাথে মেলামেশা করে এবং স্বার্থ ফুরালো তাদের থেকে দূরে সরে যায় তারা কখনো প্রকৃত ভাল মানুষ হতে পারে না। এজন্য একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি নিজেদের জীবনে ভালো কোন মানুষকে বন্ধু করতে পারি এবং তাদের আমাদের পাশে রাখতে পারি তাহলে আমাদের জীবনের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং তারা কিন্তু সর্বপ্রথম আমাদের বিপদে আপদে এসে আমাদের সাহায্য করবে।


আসলে যারা বিনা স্বার্থেই পৃথিবীতে মানুষকে সাহায্য করে তাদের মতো ভালো মানুষ আর এই পৃথিবীতে একটিও হতে পারে না। আর এইভাবে যদি আমরা সবাই সবাইকে বিনা স্বার্থে সাহায্য করতে পারি এবং মানুষের সাথে শত্রুতা না করে তাদেরকে মিত্র বানিয়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি তাহলে এই পৃথিবীতে মানুষ আবার পুনরায় মানুষকে বিশ্বাস করতে শুরু করবে এবং মানুষের মধ্যে একটা আলাদা ধরনের সম্পর্কের সৃষ্টি হবে। যে সম্পর্ক টাকে মানুষ কিন্তু চাইলেই ছিড়ে ফেলতে পারবে না। এজন্য আমরা সবসময় চেষ্টা করব মানুষের সাথে মন খুলে মেলামেশা করার জন্য এবং তাদেরকে মন থেকে ভালোবাসার জন্য। আসলে স্বার্থ ত্যাগ করে যদি আমরা মানুষের উপকার করতে পারি তাহলে কিন্তু আমরা একটা আলাদা ধরনের শান্তি খুঁজে পাবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 8 months ago 

এটাতো চরম সত্য যে স্বার্থের তাগিদে আমরা সবাই সকলের বন্ধু কিন্তু স্বার্থ ফুরালেই আমরা সবাই সকলের শত্রু। যতক্ষণ পর্যন্ত মানুষের প্রয়োজন থাকে ততক্ষণ পর্যন্তই তার থেকে ভালো ব্যবহার এবং সবকিছুই ভালো আশা করা যায় নিজের কাজ হাসিল হয়ে গেলেই তখন তার ব্যবহার থেকে সবকিছু পাল্টে যায়।

দাদা আপনার পোস্টটা পড়ে ভালো লাগলো আসলেই সত্যি দাদা

 8 months ago 

আমাদের চারপাশের মানুষ গুলো অনেক স্বার্থপর। নিজের স্বার্থে অন্য জনকে ব্যবহার করে। দারুন ভাবে লেখাগুলো উপস্থাপন করেছেন।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.078
BTC 66160.03
ETH 1762.41
USDT 1.00
SBD 0.42