অস্বাস্থ্যকর পরিবেশ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অস্বাস্থ্যকর পরিবেশ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


forest-8178298_1280.webp



লিংক

আসলে একটা সুস্থ বাচ্চা যদি একটা স্বাস্থ্যকর পরিবেশে বড় হতে পারে তাহলে সে জীবনে কখনো কোন ধরনের শারীরিক অসুস্থতায় কখনো ভুগবে না। অর্থাৎ আমার কাছে মনে হয় যে একটা স্বাস্থ্যকর পরিবেশ প্রত্যেকটা শিশুর মানসিক বিকাশে অনেক বেশি সাহায্য করে। কেননা কোন বাচ্চা যদি অস্বাস্থ্যকর পরিবেশে বড় হয় তখন তার মধ্যে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় এবং এর ফলে এদের মন মানসিকতা খুব একটা তেমন আর ভালো থাকে না। অর্থাৎ এইসব অস্বাস্থ্যকর পরিবেশের জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই। আসলে আমরা যদি একটা সুন্দর পরিবেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে না দিতে পারি তাহলে কিন্তু তারা খারাপ পরিবেশে বড় হবে এবং জীবনে ভালো কখনোই হতে পারবেনা।


একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যে পরিবেশে জন্মগ্রহণ করেছি সেই পরিবেশটা হয়তোবা ভালো ছিল না হয় খারাপ ছিল। কিন্তু আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভালো পরিবেশ তৈরি করতে না পারি তাহলে কিন্তু এর জন্য আমরা নিজেরাই দায়ী। আসলে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু চারিদিকে ঘুরে বেড়ায় এবং এর ফলে কিন্তু ছোট ছোট বাচ্চাদের সবথেকে বেশি অসুবিধা হয়। কেননা বাচ্চাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক বেশি কম থাকে এবং এইসব রোগ জীবাণু যখন বাচ্চাদের শরীরে বাসা বাঁধে তখন কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে করে মারাত্মক ধরনের সমস্যা হতে থাকে এই শরীরের মধ্যে।


আসলে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে শিশু মারা যাচ্ছে এই অস্বাস্থ্যকর পরিবেশের জন্য। কেননা এই অস্বাস্থ্যকর পরিবেশে জীবাণু তাদের শরীরে বাসা বেঁধে মারাত্মক রোগের সৃষ্টি করছে এবং এর ফলে প্রতি বছর হাজার হাজার বাচ্চা মারা যায়। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের ব্যবহারের অপ্রয়োজনীয় জিনিসগুলো যেখানে সেখানে না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করি এবং ড্রেনের যদি নোংরা আবর্জনা না ফেলি তাহলে কিন্তু পরিবেশটা অনেকটা স্বাস্থ্যকর হতে থাকবে। আসলে এভাবে আস্তে আস্তে করে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে এবং আমাদের আশেপাশের পরিবেশটা অবশ্যই ভালো রাখার জন্য চেষ্টা করতে হবে।


একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পরিবেশ দিতে পারি তখন তারা কিন্তু সেই সুন্দর পরিবেশে বড় হয়ে ভবিষ্যতে ভালো কোন কিছু করার চেষ্টা করবে। কেননা একটা স্বাস্থ্যকর পরিবেশে একটা শিশুর মানসিক বিকাশের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সমাজে যারা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করে বা সৃষ্টির জন্য দায়ী তাদেরকে অবশ্যই কঠোর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এতে করে এই অস্বাস্থ্যকর পরিবেশের সংখ্যা যেমন কমে যাবে ঠিক তেমনি আমরা একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ তৈরি করতে পারব। তাইতো অস্বাস্থ্যকর পরিবেশ থেকে আমাদের বাঁচার জন্য সর্বপ্রথম আমাদের সচেতন হতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 62609.27
ETH 1670.67
USDT 1.00
SBD 0.42