জীবনের লড়াই
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবনের লড়াই সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আমার কাছে তো মাঝে মাঝে মনে হয় যে এই জীবন এমন একটা যুদ্ধক্ষেত্র যেখানে আমাদের সবাইকে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকতে হয়। সামান্য একটু সময়ের জন্য মনে হয় যে এই জীবন লড়াই থেকে যদি আমরা একবার পিছনে পিছিয়ে যাই তাহলে আমরা কখনো জীবনে উন্নতি লাভ করতে পারব না এবং জীবনের সফলতা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে পারব না। আর এজন্য আমাদের প্রতিনিয়ত এই জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় এবং কি করে জীবনে নিজেদেরকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করা যায় সেজন্য সবসময় চেষ্টা করতে হবে। আসলে এভাবে যদি আমরা আমাদের এই জীবনের লড়াইকে সব সময় এগিয়ে নিয়ে যেতে পারে তাহলেই আমরা কিন্তু জীবনে উন্নতি লাভ করব এবং জীবনের সফলতার দিকে এগিয়ে যেতে পারবো।
কেননা সফল মানুষ কখনো পিছনের দিকে পিছিয়ে যায় না। আর এইসব মানুষদের চিন্তা ভাবনা সব সময় উপরের দিকে থাকে। আসলে এই জীবন লড়াইয়ে আমরা দেখতে পাই যে আমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছে যারা কিনা পরাজিত হয়ে আজ বিভিন্ন ধরনের কঠোর পরিশ্রম করে তারা তাদের সংসার চালাচ্ছে। আসলে জয় পরাজয় কিন্তু সব জায়গায় আছে। কিন্তু তাই বলে যে আমরা সহজে পরাজয়কে স্বীকার করে নেব এমন কোন কথা নেই। আসলে আমাদের দেহে যতক্ষণ প্রান থাকবে ততক্ষণ আমরা চেষ্টা চালিয়ে যাব যাতে করে আমরা জীবনের সব সময় জয়ী লাভ করতে পারি। যদিও প্রথম প্রথম অনেক কাজ রয়েছে যেক্ষেত্রে আমরা সব সময় পরাজয় বরণ করি। কিন্তু আমাদের বারবার চেষ্টা করো না কিন্তু আমরা সেই জিনিসে অবশ্যই সফলতা দেখতে পারি।
আসলে এই জীবন লড়াইয়ের যারা অংশগ্রহণ করে তারা অবশ্যই জীবনে সামনের দিকে এগিয়ে যায় এবং যারা জীবন লড়াইকে ভয় পায় তারা কখনো জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। বরং তারা কিন্তু অন্যান্য মানুষদের থেকে সবসময় পিছিয়ে থাকে এবং এই পিছিয়ে থাকার কারণে আমাদের দেশটাও কিন্তু অনেকটা পিছিয়ে থাকে। কেননা একটা নির্দিষ্ট সংখ্যক জনগোষ্ঠী যদি জীবনে উন্নতি লাভ করতে পারে তাহলে তারা তাদের একার পক্ষেই দেশকে কখনো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। যদি সবাই মিলেমিশে একসাথে জীবন লড়াইয়ে লিপ্ত হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই জীবনে জয়ী লাভ করব এবং জীবন থেকে যত দুঃখ কষ্ট রয়েছে সবকিছু নিমিষেই আমরা মুছে ফেলতে পারব।
আর এজন্য আমাদের অবশ্যই সব কিছুতে অংশগ্রহণ করতে হবে এবং কোন কাজে যদি আমরা ভয় পেয়ে যাই তাহলে তো সেই কাজটা আমাদের সর্বপ্রথম করতে হবে। কেননা কোন কিছুতে যদি আমরা ভয় পেয়ে যাই তাহলে আমরা সর্বপ্রথম অর্ধেকের বেশি সেই জিনিসটাতে আমরা পরাজিত হয়ে যাব। আসলে এই জীবনটা শুধুমাত্র আমাদের নিজেদের তাই আমরা কখনো এই জীবনটাকে নষ্ট করার চেষ্টা করবো না। আর এভাবে যদি আমরা জীবনে লড়াই করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং দুর্বলদের সাহায্য করতে পারি তাহলে আমরা একটা নতুন পৃথিবী গঠন করতে পারব যেখানে সবাই মিলেমিশে থাকতে পারব এবং কোন সমস্যা কারো ভেতরে আর হবে না। আর আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সবসময় অনুপ্রাণিত করব যাতে করে তারা জীবনের লড়াই করে এবং লড়াইয়ের মাধ্যমে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।