You are viewing a single comment's thread from:

RE: আলু এবং টমেটো দিয়ে শোল মাছের ঝোল

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

আমি ও অনেক টমেটো কিনে ফ্রিজে রেখে দিয়েছি। টমেটো ছাড়া তরকারিটা মনে হয় যে তেমন একটা স্বাদ হয় না। তাই আমি টমেটোর সিজন থাকতে টমেটো কিনে হালকা একটু ভাপ দিয়ে এরপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি। এভাবে রাখলে কিন্তু টমেটোর স্বাদ কমে না। যাইহোক আপনার আজকে আলু এবং টমেটো দিয়ে শোল মাছের ঝোল রেসিপিটি কিন্তু খুবই লোভনীয় হয়েছে। রেসিপি কালার দেখলে বোঝা যায় রেসিপিটা কতটা সুস্বাদু হয়েছে। শোল মাছ তো খুব মজার একটি মাছ আর সাথে টমেটো আর আলু হলে তো কথাই নেই। এই রকম তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65754.07
ETH 1924.19
USDT 1.00
SBD 0.38