DIY - রূপচাঁদা মাছ ভাজির সুস্বাদু রেসিপি || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য
হ্যালো বন্ধুরা, ♥️
"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি । আমি রান্না করতে খুব পছন্দ করি। তাই আমার বাংলা ব্লগে আজকে ও আমি আপনাদের সাথে আরো একটি রেসিপি নিয়ে হাজির হলাম।
আমার আজকে রেসিপিটি হচ্ছে রূপচাঁদা মাছ ভাজির সুস্বাদু রেসিপি। রূপচাঁদা মাছ ভাজি করে খেতে খুবই সুস্বাদু, আমার কাছে খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এই রেসিপিটি খুব অল্প সময়ে তৈরি করা যায়।আজকে আমি আমার রেসিপিটির প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করেছি। এটা খেতে আসলেই খুব সুস্বাদু। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
প্রয়োজনীয় উপকরন সমুহ:
- রূপচাঁদা মাছ
- পেঁয়াজ
- কাঁচা মরিচ
- হলুদের গুঁড়া
- মরিচের গুঁড়া
- ধনিয়া পাতা
- লবণ
- তেল
ধাপ - ১
- প্রথমে আমি চুলার মধ্যে একটি কড়াই বসালাম। কড়াই এর মধ্যে পরিমানমত তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি রূপচাঁদা মাছ গুলোর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভাল করে মাছগুলো মেখে নিলাম।
ধাপ - ২
- তারপর আস্তে করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে উল্টেপাল্টে আস্তে আস্তে ভেজে নিব।
ধাপ - ৩
- তারপর রূপচাঁদা মাছ গুলো উল্টেপাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম।
ধাপ - ৪
- তারপর ভাজা মাছগুলো একটি প্লেটে উঠিয়ে নিলাম। এরপর কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।
ধাপ - ৫
- পেঁয়াজ মরিচ গুলো একটু ভাজা হয়ে গেলে এরমধ্যে সামান্য পরিমাণ হলুদের গুড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম।
ধাপ - ৬
- পেঁয়াজ মরিচ গুলো ভাজা হয়ে গেলে এরমধ্যে মাছগুলো আবার দিয়ে একটু উল্টে পাল্টে নিলাম।
ধাপ - ৭
- তারপর এগুলোর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিলাম। দেখুন খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল সুস্বাদু রূপচাঁদা মাছ ভাজির রেসিপি।
শেষ ধাপ
- এরপর আমি একটি প্লেটে ঢেলে সুন্দর করে গরম গরম পরিবেশন করলাম। এই রেসিপিটি গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে।
আমি আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
ওয়াও আপু অসাধারণ আপনি খুবই সুন্দরভাবে রূপচাঁদা মাছ রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন, রেসিপির প্রতিটি পদক্ষেপ কলাকৌশল আমার কাছে সম্পন্ন ইউনিক লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
রূপচাঁদা মাছ কখনো খাওয়া হয়নাই। আপনি আজকে আমাদের মাঝে রূপচাঁদা মাছ ভাজির রেসিপি নিয়ে হাজির হয়েছেন। খুবই ভালো লাগলো। প্রয়োজনীয় উপকরণগুলো সঠিক মাত্রায় দিয়েছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। আপনার জন্য শুভকামনা রইল।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া গঠনমূলক সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
রূপচাঁদা মাছ অনেকদিন যাবত খাওয়া হয়না। আমার কাছে যে কোনো ধরনের মাছ খেতে খুবই সুস্বাদু লাগে ।কথায় আছেনা মাছে ভাতে বাঙালি। আপনার রূপচাঁদা মাছ ভাজি ভুনা রেসিপি সত্যিই অসাধারণ হয়েছে ।অনেক অনেক শুভকামনা রইল।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
ভাজি করা মাছ আমার খুবই পছন্দের তারপরে যদি হয় রূপচাঁদা মাছ তাহলে তো কোন কথাই নেই আমি দু-তিন বার রূপচাঁদা মাছ ভাজি খেয়েছি খেতে দারুন মজা লাগে অপনার রেসিপি দেখতে দারুন লোভনীয় দেখাচ্ছে খেতেও মনে হচ্ছে ভারী মজা হবে প্রস্তুত প্রণালি দারুন ভাবে উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা থাকলো
আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো ভাইয়া এত সুন্দর মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।
রূপচাঁদা মাছ ভাজি ছবিটি এত লোভনীয় লাগছে যে, দেখে মনে হচ্ছে আমার সামনে থাকলে আমি সব টুকু খেয়ে ফেলতাম। খুবই সহজ একটি রেসিপি দেখতে এত সুন্দর আর লোভনীয় লাগছে যা বলার মতো না। ধন্যবাদ রূপচাঁদা মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা আপনার জন্য আপু।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
রূপচাঁদা মাছ এখানে তো পাওয়াই যায় না। তাও মাঝেমধ্যে দুই-চারটা যা পাওয়া যায় দাম প্রচুর। আমি মাঝেমধ্যে বাচ্চাদের জন্য কিনে আমি। সামুদ্রিক এই মাসটি শিশুদের জন্য খুবই উপকারী। রেসিপিটি দারুন হয়েছে ভবিষ্যতে মাছ কিনলে আপনার এই রেসিপিটি ফলো করবো। ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গঠনমূলক একটি মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.