টমেটো দিয়ে চিংড়ি মাছের মজাদার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️ হ্যালো বন্ধুরা ♥️

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি। আমি রান্না করতে খুব পছন্দ করি। তাই আমার বাংলা ব্লগে আজকে আমি আপনাদের সাথে আরো একটি রেসিপি নিয়ে হাজির হলাম।

আমার আজকের রেসিপি টমেটো দিয়ে চিংড়ি মাছের মাছের মজাদার রেসিপি। এই রেসিপিটি খুব সহজে তৈরি করা যায়। আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি। মাছ কম বেশি সবাই খুব পছন্দ করে। আর এই মাছ দিয়ে যেকোনো রকম সবজি খেতে আমার খুবই ভালো লাগে। চিংড়ি মাছ বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। চিংড়ি মাছ টমেটো দিয়ে এভাবে খেতে খুবই সুস্বাদু। আমার খুবই পছন্দের একটি মাছ। আজকে আমি আমার রেসিপিটির প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা ইচ্ছা করলে আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খেতে আসলেই খুব সুস্বাদু। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।

তাহলে চলুন শুরু করা যাক


20230930_230033.jpg

20230930_230054.jpg


প্রয়োজনীয় উপকরন সমূহ:

  • চিংড়ি মাছ
  • টমেটো
  • পেঁয়াজ
  • কাঁচামরিচ
  • রসুন বাটা
  • হলুদের গুঁড়া
  • মরিচের গুঁড়া
  • জিরা গুড়া
  • লবণ
  • তেল

20230930_215156.jpg20230930_220522.jpg20220915_134902.jpg

ধাপ - ১

  • প্রথমে আমি চুলায় একটা কড়াই বসালাম। তারপর কড়াইয়ের মধ্যে পরিমাণমতো তেল দিয়ে দিলাম।তারপর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর চিংড়ি মাছগুলোর মধ্যে পরিমাণমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভাল করে মেখে নিলাম।

1696585707309.jpg


ধাপ - ২

  • তারপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে উল্টেপাল্টে ভেজে নিলাম। এভাবে সবগুলো চিংড়ি মাছ ভেজে নিলাম।

1696587640821.jpg


ধাপ - ৩

  • এরপর মাছগুলো উঠিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরো সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ দিয়ে নেড়েচেড়ে ভেজে নিলাম।

1696587747139.jpg


ধাপ -৪

  • তারপর পেঁয়াজ কাঁচামরিচ গুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুড়া, জিরা গুড়া, রসুন বাটা ও লবণ দিয়ে মসলাটা কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম।

1696588474764.jpg


ধাপ - ৫

  • এরপর ফ্রিজে রাখা টমেটো গুলো ছেছে পেস্ট তৈরি করে টমেটোগুলো মসলার সাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম।

1696589274153.jpg


ধাপ - ৬

  • এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর পানিটা বলক আসলে এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ১০-১৫ মিনিটের মতো চুলায় রেখে দিলাম।

1696589368765.jpg


ধাপ - ৭

  • কিছুক্ষণ ঢাকনা উঠিয়ে দেখলাম তরকারিটা প্রায় হয়ে এসেছে তারপর চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিলাম এভাবেই তৈরি হয়ে গেল টমেটো দিয়ে চিংড়ি মাছের মজাদার রেসিপি।

1696589436005.jpg


শেষ ধাপ

  • এরপর আমি একটি প্লেটে ঢেলে সুন্দর করে গরম গরম পরিবেশন করলাম। এই রেসিপিটি গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদুলাগে।

20230930_230040.jpg20230930_230054.jpg
20230930_230033.jpg


আমি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

শুভেচ্ছান্তে : @sshifa

♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ♥️

IMG_20220215_193615.png


আমার নাম মোতাহারা বেগম শিফা। আমি একজন বাংলাদেশী নাগরিক। বাংলা আমার অহংকার এবং বাংলা ভাষা আমার মাতৃভাষা বলে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে অনেক অনেক ভালোবাসি। আমি বাংলাদেশের গাজীপুর জেলায় বাস করি। আমি বিবাহিতা আমার দুটো সন্তান আছে। বাংলাকে ভালোবাসি বলে "আমার বাংলা ব্লগে" কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি ছবি আঁকতে, গান গাইতে, রান্না করতে এবং বিভিন্ন রকম ডাই তৈরি করতে খুবই পছন্দ করি। আমার আবার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে এবং প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি করতেও খুবই ভালো লাগে। আমি ভবিষ্যতে এই প্লাটফর্মে ভালো কাজের মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।

Sort:  
 3 years ago 

আপু চিংড়ি মাছ যেভাবে রান্না করুন না কেন তা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর আপনিতো টমেটো দিয়ে চিংড়ি মাছের মজার রেসিপি তৈরি করেছেন। দেখেই মনে হচ্ছে পরিবেশনের প্লেট থেকে তুলে খেয়ে ফেলি। টমেটো দিয়ে চিংড়ি মাছের রেসিপির কালারটা খুবই লোভনীয় দেখাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপু, মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

চিংড়ি মাছ আবার খুবই পছন্দের আপনি আমার পছন্দের একটা রেসিপি তৈরি করেছেন, টমেটো দিয়ে চিনি মাছ খেতে খুবই ভালো লাগে, আশা করি আপনারা এই রেসিপিটা খুব সুস্বাদু হয়েছে।

 3 years ago 

মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

অনেক সুন্দর একটি রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো আপনার এই টমেটো আর চিংড়ি মাছের অসাধারণ রেসিপি দেখে। খুব সুন্দর ভাবে আপনি রেসিপির কার্যক্রম করে দেখিয়েছেন এই পোস্টের মাঝে। যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত রান্নার কার্যক্রম করে দেখিয়েছেন। প্রয়োজনীয় উপকরণগুলো তালিকা বদ্ধ করে দেখিয়েছেন। খুবই ভালো লাগলো সুন্দর এই রেসিপিটা

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপু আপনি আজকে খুবই চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন আপনার রেসিপিটি দেখতে ভীষণ ভালো লাগছে। টমেটো দিয়ে চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে। যদিও চিংড়ি মাছ আমি এলার্জিজনিত কারণে খেতে পারি না। রিসিভের প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে আপনি তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

চিংড়ি মাছ আমারও বেশ পছন্দের। কালকে আমিও চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করেছিলাম। চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করা হোক না কেন খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। এভাবে টমেটো দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। সুস্বাদু আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

উৎসাহ মূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন টমেটো দিয়ে চিংড়ি মাছের মজাদার রেসিপি তৈরি। আপনার তৈরি মজাদার রেসিপি দেখে আমার কাছে মনে হয়েছে খেতে বেশ সুস্বাদু হবে। আসলে চিংড়ি মাছ খেতে আমার কাছে বেশ ভালো লাগে। রেসিপি তৈরির প্রতিটি স্টেপ এত সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

মূল্যবান মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

টমেটো দিয়ে চিংড়ি মাছের মজাদার রেসিপি দেখেই যেনো লোভ সামলাতে পারলাম না। রেসিপির কালার চমৎকার এসেছে। যে কেউ দেখলে খেতে চাইবে। অনেক ধন্যবাদ আপনাকে আপু চমৎকার একটি রেসিপি পরিবেশন করার জন্য।

 3 years ago 

উৎসাহ মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

চিংড়ি মাছ আমার খুবই প্রিয়। টমেটো দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। দারুন একটি রেসিপি তৈরি করেছেন আপু। দেখেই তো খেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল।

 3 years ago (edited)

খুব সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি এভাবেই আরো সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকবেন।

 3 years ago 

চিংড়ি মাছ ভুনা এমনিতেই ভীষণ ভালো লাগে খেতে। আর সাথে টমেটো দিলে আরো বেশী ভালো লাগে। আপনার রান্না করা চিংড়ি মাছ দেখতে খুবই লোভনীয় হয়েছে আপু।মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 62777.99
ETH 1796.46
USDT 1.00
SBD 0.38