রাজহাঁসের মাংসের সুস্বাদু রেসিপি || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য
♥️ হ্যালো বন্ধুরা ♥️
"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি ।আমি রান্না করতে খুব পছন্দ করি। তাই আমার বাংলা ব্লগে আজকে আমি আপনাদের সাথে আরো একটি রেসিপি নিয়ে হাজির হলাম।
আমার আজকের রেসিপিটি হচ্ছে রাজহাঁসের মাংসের সুস্বাদু রেসিপি। রাজহাঁসের মাংস এভাবে আলু দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে অথবা রুটি দিয়ে খেতো এটি খুবই সুস্বাদু লাগে। আর এই রেসিপিটি খুব সহজে তৈরি করা যায়।আজকে আমি আমার রেসিপিটির প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা ইচ্ছা করলে আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খেতে আসলেই খুব সুস্বাদু। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
তাহলে চলুন শুরু করা যাক
প্রয়োজনীয় উপকরন সমুহ:
- রাজহাঁসের মাংস
- আলু
- পেঁয়াজ
- আদা বাটা
- রসুন বাটা
- হলুদের গুঁড়া
- মরিচের গুঁড়া
- জিরা গুড়া
- গরম মসলা
- তেজপাতা
- লবণ
- তেল
ধাপ - ১
- প্রথমে আমি চুলায় একটি পাতিল বসালাম। তারপর পরিমান মত তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম।
ধাপ - ২
- তারপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, গরম মসলা গুড়া,লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম।
ধাপ - ৩
- তারপর এরমধ্যে তেজপাতা দিয়ে আরেকটু ভালো করে নেড়েচেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম।
ধাপ - ৪
- মসলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে রাজহাঁসের মাংস গুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম।
ধাপ - ৫
- কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলু গুলো দিয়ে আরো কিছু কষিয়ে নিলাম।
ধাপ - ৬
- তারপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ২৫ মিনিটের মত চুলায় রেখে দিলাম।
ধাপ - ৭
- ২৫ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম তরকারিটা হয়ে গেছে। তারপর চুলের থেকে নামিয়ে নিলাম।দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল রাজহাঁসের মাংসের সুস্বাদু রেসিপি।
শেষ ধাপ
- এরপর আমি একটি বাটিতে ঢেলে সুন্দর করে পরিবেশন করলাম। রাজহাঁসের মাংসের সুস্বাদু রেসিপিটি খেতে সত্যি খুব মজাদার হয়েছিল।
আমি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ♥️ |
|---|
রাজহাঁসের মাংস বেশ কয়েকবার খেয়েছি। মাংসটা ভীষণ স্বাদের হয়ে থাকে আর আলু দিয়ে অসাধারণ লাগে খেতে।
আপনার তরকারিটা ভীষণ লোভনীয় দেখাচ্ছে। আর রান্নার পদ্ধতি যথেষ্ট সুন্দরভাবে উপস্থাপনা করেছেন।
সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
হাঁসের মাংস অনেক রান্না করে খেয়েছি, কিন্তু রাজহাঁসের মাংস খাওয়া হয়নি। হাঁসের মাংস ঠিকই রুটি দিয়ে খেতে আসলেই খুব ভালো লাগে। আপনার রাজহাঁসের মাংসের কালার যা লোভনীয় এসেছে না দেখে লোভ সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। খেতে যে সুস্বাদু হয়েছিল তা আপনার রান্নার পুরো পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপু।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
যে কোন মাংশের ভিতরে আমার কাছে আলু দিলে ভালো লাগে খেতে। মাংসের আলুটা অন্যরকম একটি টেস্ট হয় খাওয়ার সময়। আপনি রাজহাঁসের মাংস খুব টেস্টি করে রান্না করেছেন দেখেই বোঝা যাচ্ছে যে খুবই সুস্বাদু হয়েছে। কালারটা কিন্তু দারুণ এসেছে। এরকম রাজহাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খেতে খুব ভালো লাগে।
আমিও শুনেছি হাঁসের মাংস চিতই পিঠা দিয়ে খেতে ভালো লাগে কিন্তু আমার কখনো খাওয়া হয়নি। আমি অবশ্যই একদিন খেয়ে দেখব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য।
হাসের মাংশ মানেই আমার কাছে অন্য রকম ভাল লাগা।সেটা যেকোনো হাসের মাংশ। রাজ হাসের মাংশ ট্রাই করিনি। আপনি দারুন রেসিপি শেয়ার করেছেন শীত কালে হাসের মাংশ এর ধুম পরে যায়
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
রাজঁহাসের মাংস কখনে খাওয়া হয়নি। তবে আপনার রেসিপি দেখে তো লোভ লেগে গেল আপু। একটু ঝাল হলে মাংস খেতে ভালোই লাগে! ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন 🌼
মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।
রাজহাঁসের মাংস পোলাও কিংবা সাদা ভাত অথবা রুটির সাথে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কিছুদিন আগে আমার আম্মু রাজহাঁসের মাংস রান্না করেছিলেন, খেতে খুব সুস্বাদু হয়েছিল। আপনার রান্না করা রাজহাঁসের মাংস দেখে সত্যিই খিদে পেয়ে গেল। আপনি খুব সুন্দর করে রাজহাঁসের মাংস রান্না করেছেন এবং প্রতিটি ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
রাজহাঁসের মাংস পোলাও কিংবা সাদা ভাত অথবা রুটির সাথে খেতে আমার কাছেও অনেক ভালো লাগে। আপনার মন্তব্যটি পড়ে অনেক উৎসাহিত হলাম। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
কিছুদিন আগে আমাদের এক বড় ভাই হাঁসের মাংস খেয়ে এত প্রশংসা করছিল তাতে বুঝতে পারলাম হাঁসের মাংস বোধহয় অনেক মজা লাগে। আজকে আপনি রাজহাঁসের মাংসের রেসিপি শেয়ার করেছেন যেটা দেখেই নিঃসন্দেহে বলে দেওয়া যাচ্ছে খেতে অনেক মজা হয়েছিল। শেষ ধাপে যে ছবিটি শেয়ার করেছেন সেটা দেখে নিজের লোভ কন্ট্রোল করা মুশকিল আপু।
এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
রাজহাঁসের মাংস আমার তেমন পছন্দ না কারণ রাজহাঁসের মাংস অনেক শক্ত হয় এবং হার চাবানো যায় না। তবে আপনার রেসিপির কালার দেখে মনে হচ্ছে অনেকে সুস্বাদু এবং মজার ছিল।
মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
রাজহাসের মাংস আমি বিয়ের আগে কখনো খাইনি ,শশুর বাড়িতে প্রথম খাই। খেতে বেশ মজা । আর শীতকালে খেলে মজাই অন্যরকম। আপনার রান্না করা হাসের মাংস দেখে বোঝ যাচ্ছে খেতে বেশ মজা হয়েছে। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।
আপু আমিও এই প্রথম খেয়েছি হাঁসের মাংসের থেকেও রাজহাঁসের মাংসটা মনে হচ্ছে বেশি সুস্বাদ। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।