DIY - এসো নিজে করি : একটি মেয়ের হাতের সুন্দর চিত্রাংকন || ১০% পে-আউট 'লাজুক খ্যাক'এর জন্য
হ্যালো বন্ধুরা, 💗
"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি আরো একটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।
আজকে আমি একটি মেয়ের হাতের সুন্দর চিত্রাংকন করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই আর্টের প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করছি।
তাহলে চলুন শুরু করা যাক। |
|---|
আর্ট করতে যা যা লাগবে: |
|---|
- সাদা কাগজ
- পেন্সিল
- কালো জেল পেন
- রাবার
- মোম রং এবং কাট রং পেন্সিল
- পেন্সিল কাটার
ধাপ - ১
- প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়ে তারপর পেন্সিল দিয়ে হাতের কিছুটা অংশ আর্ট করে নিলাম।
ধাপ - ২
- এরপর আমি হাতটির আরো কিছু অংশ আর্ট করে নিলাম।
ধাপ - ৩
- এরপর দুইটা আংগুল এবং আংগুলের উপরে একটি লাভ আর্ট করে নিলাম।
ধাপ - ৪
- এরপর আমি পুরো আর্টির পেন্সিলের দাগের উপর কালো জেল পেন দিয়ে আর্ট করে নিলাম।
ধাপ - ৫
- এরপর আমি জামার হাতার মধ্যে বেগুনি কালার রং করে নিলাম এবং হাতের মধ্যে শরীরের কালার রং করে নিলাম।
ধাপ - ৬
- এরপর আমি নখের মধ্যে এবং লাভটি লাল রং করে নিলাম। এরপর লাভের পাশে যে দুটো চিহ্ন দিয়েছি এগুলো হলুদ কালার রং করে নিলাম
শেষ ধাপ
- এরপর আর্টের নিচে আমি আমার নাম লিখে নিলাম। আর এই ভাবেই আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে পুরো আর্ট সুন্দর করে সম্পূর্ণ করলাম।
আশা করি আমার আর্টি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
https://mobile.twitter.com/Shifa96616076/status/1530604751788048386
একটি মেয়ের হাতের চিত্রঅংকন অসাধারণ হয়েছে। কালার টা খুব সুন্দর ভাবে করেছেন যার কারণে খুব আকর্ষণীয় লাগছে দেখতে। বিশেষ করে মেয়েটির আঙ্গুল এবং আঙ্গুলের নখ গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ড্রইং আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল
একটি মেয়ের হাতের চিত্র অংকন অসাধারণ ছিল আপু। আমিও অনেকদিন আগে একটি মেয়ের হাত ও প্রজাপতির চিত্র অংকন আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আজ আপনার পোস্টের মাধ্যমে আবার দেখতে পেলাম। ধন্যবাদ আপু অনেক সুন্দর লাগছে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
আপু আপনি খুব সুন্দর করে একটি মেয়ের হাত এর চিত্রাংকন করেছেন। সত্যি আপু অসাধারণ হয়েছে চমৎকার ভাবে সম্পন্ন আর্ট টি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
একটি মেয়ের হাতের চিত্রাংকনটি চমৎকার লাগছে আপু। চিত্রাংকনটি আপনি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে কালার করার কারণে চিত্রাংকনটি আমার কাছে অধিক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আপনি মনে হচ্ছে একটি সুন্দরী মেয়ের হাত অঙ্কন করেছেন ।হাতটি খুব সুন্দর হয়েছে হাতের নখ গুলো অনেক ভালো লাগছে দেখতে ।কালারফুল একটি হাতের ছবি এঁকেছেন। এই হাতটি অনেক আগে দেখেছিলাম কালার ছাড়া আজ আবার দেখলাম কালার করা খুবই ভালো লাগলো দেখে।
একটি মেয়ের হাতে চিত্রটি দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে হাতের উপরে থাকা লাভের চিহ্নটি আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি খুব সুন্দর ভাবে একটি মেয়ের হাতের চিত্র অঙ্কন করেছেন ।হাতের চিত্র অংকন টি খুবি সুন্দর হয়েছে ।সেইসাথে ছোট্ট একটি লাভ আরো আকর্ষণীয় করে তুলেছে। সত্যি আপু আপনার এই ধরনের আর্ট গুলো আমার অনেক ভালো লাগে। আপনি অনেক আগে থেকে আর্ট করে আসছেন। এত সুন্দর একটি হাতের চিত্রাংকন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাহ! সুন্দর তো আপু। হাতের উপরে খু সুন্দর লাল ভালোবাসার প্রতীক অঙ্কন করেছেন। ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন।
মেয়েদের আংগুলে ও ভালোবাসা থাকে। আপনি খুব সুন্দর ভাবে একটি মেয়ের হাতের চিত্রাংকন করেছেন। নেইল পেইন্ট টাও অনেক সুন্দর হয়েছে। আর্ট করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।