ছেলেকে নিয়ে পার্কে ঘোরাঘুরির কিছুটা মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️ হ্যালো বন্ধুরা ♥️

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে আমার ছেলেকে নিয়ে পার্কে ঘুরতে যাওয়ার কিছুটা সময় শেয়ার করব। কিছুদিন ধরে আমার ছেলে খুব বায়না ধরছে তার আপুর স্কুলে যাবে। সেখানে যাওয়ার কারণ হচ্ছে আমার মেয়ের স্কুলের পাশে খুব সুন্দর সুন্দর ছোট ছোট কিছু পার্ক আছে। ওর আপুর স্কুলে যেতে পারলে পার্কেও যেতে পারবে এজন্য। তারপর আমিও বুঝতে পেরে তাকে একদিন নিয়ে গেলাম। মেয়েকে স্কুলে দিয়ে আমি আর আমার ছেলে পার্কে গেলাম।

1706604447464.jpg

আর আমার ছেলে তো পার্কে এসে খুবই খুশি। বিকেলবেলা হলে আবার এ পার্ক গুলোতে অনেক বাচ্চারা খেলা করে। আমার ছেলে তো পার্কটা পেয়ে খুব আনন্দে ছিল। সে পার্কে অনেক রকম দোলনা, স্লিপার আরো অনেক ধরনের খেলার জিনিস ছিল। প্রথমে একটি লোহার সিঁড়ি বেয়ে স্লিপারের ওপর উঠল তারপর স্লিপারে ওঠে খুব মজা পেয়েছে।

IMG-20240129-WA0026.jpg

IMG-20240129-WA0028.jpg

IMG-20240129-WA0027.jpg

এরপর ও আরেকটি সোজা স্লিপারে চলে গেল। সেই স্লিপারটা অবশ্য অনেক বড় ছিল। প্রথমবার উঠে বুঝতে পারেনি কন্ট্রোল করতে পারিনি বলে পড়ে গিয়েছে। তারপর আমি বললাম চলে এবার চলে যাই কিন্তু না ও যাবে না আরো কিছুক্ষণ থাকবে। অবশ্য তেমন একটা ব্যথা পাইনি আসলে বাচ্চারা তো এসব খেলনা পেলে সেখান থেকে আসতে চায়না।

IMG-20240129-WA0033.jpg

IMG-20240129-WA0032.jpg

এরপর সে আর একটা স্লিপারে গিয়ে উঠলো এরপর তো শুধু বারবার উঠছে আর স্লিপ খাচ্ছে। স্লিপার গুলোতে উঠে ও খুব মজা পেয়েছে।

IMG-20240129-WA0030.jpg

তারপর ও দৌড়ে সেখানে আরেকটা খেলনা ছিল সেখানে গিয়ে উঠলো সেটা অবশ্য দুজন দুই পাশে বসতে হয়। ওর আরেক পাশে সেখানকার একটা বাচ্চা বসেছিল। তারপর দুজনে মিলে সেখানে আরো কিছুক্ষণ খেললো।

IMG-20240129-WA0002.jpg

IMG-20240129-WA0031.jpg

তারপর সেখানে বড় বড় কতগুলো লোয়ার রিং ছিল সেগুলোতে আস্তে আস্তে উঠলো আর আমাকে ডেকে বলছে আম্মু দেখো আমি কত মজা করছি। আসলে ও খুব আনন্দ পাচ্ছে এই পার্কে এসে।

IMG-20240129-WA0029.jpg

আসলে ঘরে বন্দি থাকতে কতক্ষণ বাচ্চাদের ভালো লাগে। শহরের জীবন মানে বন্দী জীবন। এজন্য আমাদের সবারই উচিত মাঝে মাঝে বাচ্চাদের ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া।

এই ছিল আমার আজকের পোস্ট আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভুল মানুষ মাত্রই হয় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ এবং ভালো থাকবেন।

ফটোগ্রাফার : @sshifa

ডিভাইস নেম:- গ্যালাক্সি A10s

গুগল ম্যাপ লোকেশন : XCR5+8V Gazipur

♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ♥️

IMG_20220215_193615.png


আমার নাম মোতাহারা বেগম শিফা। আমি একজন বাংলাদেশী নাগরিক। বাংলা আমার অহংকার এবং বাংলা ভাষা আমার মাতৃভাষা বলে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে অনেক অনেক ভালোবাসি। আমি বাংলাদেশের গাজীপুর জেলায় বাস করি। আমি বিবাহিতা আমার দুজন সন্তান আছে, বাংলাকে ভালবাসি বলে "আমার বাংলা ব্লগে" কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি ছবি আঁকতে, গান গাইতে, রান্না করতে এবং বিভিন্ন রকম ডাই তৈরি করতে খুবই পছন্দ করি। আমার আবার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে এবং প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি করতেও খুবই ভালো লাগে। আমি ভবিষ্যতে এই প্লাটফর্মে ভালো কাজের মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ছোটরা পার্কে ঘুরতে গেলে ভীষণ খুশি হয়। আপু আপনার ছেলেকে দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ খুশি হয়েছে। আর বিশেষ করে আপনার ছেলে দেখতে মাশআল্লাহ আপনার মতো হয়েছে। আপনার ছেলে এবং মেয়ের জন্য দোয়া রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনিকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো চমৎকার একটি গঠনমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

মাঝেমধ্যে বাচ্চাদের নিয়ে ঘুরাঘুরি করলে তারা অনেক খুশি হয়। আর তাদের নিয়ে ঘুরাঘুরি করাটাও বেশ জরুরী তাদের মন ফ্রেশ হওয়ার দরকার আছে। পার্কে বেশ ভালো সময় কাটিয়েছেন দেখছি। আপনার ছেলে বেশ মজা করেছে দেখছি। আপনার ছেলের জন্য অনেক দোয়া রইল

Posted using SteemPro Mobile

 2 years ago 

এত চমৎকার একটি মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে বাচ্চাদের এরকম ছোট খাট আবদার বাবা মায়ের কাছে সব সময় রয়ে যায়। আপনি আপনার ছেলের অনুরোধে একটি ছোট বিনোদন পার্কে ঘুরতে নিয়ে গিয়েছিলেন।আর আপনার ছেলে পার্কের মধ্যে গিয়ে অনেক বেশি আনন্দিত হয়েছিল। আসলে ছোট বাচ্চারা সামান্য কিছু পেলেই অনেক বেশি আনন্দিত হয়।

 2 years ago 

আসলে বাচ্চারা পার্কে গেলে ভীষণ খুশি হয়। বিভিন্ন ধরনের রাইডে চড়তে পারে। বাচ্চারা স্লিপারে স্লিপ খেতে খুবই পছন্দ করে। আপনার ছেলেকে দেখেই বুঝা যাচ্ছে কতোটা আনন্দ পেয়েছে। ঘরবন্দী থাকাটা সত্যিই ভীষণ কষ্টকর। সবমিলিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন আপনারা। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ আপু ঠিক বলেছেন ও খুবই আনন্দ করেছে সেখানে। ধন্যবাদ আপনাকে সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু বানিয়ে দিলেন আমাকে? 😂😂 যাইহোক ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

নিজের বাচ্চাকে নিয়ে পার্কে ঘুরতে যাওয়ার এক দারুণ মুহূর্ত আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খুবই ভালো লেগেছে এই আনন্দঘন মুহূর্তটা দেখে। আসলে বাচ্চাদের বিকাশ ঘটে নতুন কিছু দেখার মধ্য দিয়ে। আর তাদের যদি খেলাধুলার এই সুন্দর সুযোগ করে দেওয়া হয় অন্যদের পাশাপাশি তাহলে অবশ্যই তাদের মন মস্তিষ্ক সজাগ ও সচেত হয়।

 2 years ago 

এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

আসলে এরকম ছোট বাচ্চারা যে কোন পার্ক পেলে বেশ খুশি হয়ে যায়। আপনি আপনার মেয়েকে স্কুলে দিয়ে এসে আপনার ছেলেকে নিয়ে এই পার্কে এসেছেন সেটা দেখে বেশ ভালো লাগলো। আপনার ছেলে তো দেখলাম বেশ খুশি এই পার্কে এসে। বিশেষ করে বিভিন্ন রাইটে উঠতে পেরে বেশ মুখে হাসি ফুটেছে আপনার ছেলের। ছোট বাচ্চারা এমনিতে যে কোন পার্কে গেলে অথবা কোথাও ঘুরতে গেলে তাদের মনটা অনেক ফ্রেশ থাকে। তাই মাঝেমধ্যেই সময় পেলে এরকম ছোট বাচ্চাদের কে নিয়ে ঘুরতে বেরোনোর সবার উচিত। বেশ ভালো ছিল আপনার পোস্টটি ভাল লাগল পড়ে।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ আপু এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

মা ছেলে দুজন মিলে পার্কে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে পার্কে গেলে বেশ ভালো লাগে কিছুক্ষণ নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে অবস্থান করা যায়। ছেলেকে নিয়ে পার্কে গিয়েছেন জেনে খুব ভালো লাগলো। পার্কে গেলে ছোট ছেলে মেয়েরা খুবই খুশি হয় তাদের মনটা অনেক ফ্রেশ থাকে। পার্কের কাটানো মুহূর্তগুলোর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া দুজনে মিলে খুব ভালো সময় কাটিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া চমৎকার একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বাচ্চাদের মাঝে মধ্যে পার্কে ঘুরতে নিয়ে গেলে ওরা অনেক বেশি খুশি হয়। মা ছেলে মিলে বেশ সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন। দেখে ভীষণ ভালো লাগলো। সবমিলিয়ে দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জেনে খুব ভালো লাগলো যে আমার পোস্টটি দেখে আপনার ভালো লেগেছে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

বাচ্চাদের পছন্দের একটি জায়গা হচ্ছে শিশুপার্ক।ছেলেকে নিয়ে বেশ সুন্দর একটি সময় কাটিয়েছেন।ছবিগুলো দেখে মনে হচ্ছে বাবু অনেক খুশি হয়েছে পার্কে গিয়ে।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন বাচ্চাদের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে শিশু পার্ক সেখানে গেলে তাদের মন-মানসিকতা অনেক ভালো হয়ে যায়। সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38