"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আসলে বারান্দায় লাগানো কিছু গাছের ফটোগ্রাফি করেছি। এই গাছগুলো আমার বাবা মায়ের হাতে লাগানো । আমার বাবা-মা দুজনেই এই গাছগুলো খুব যত্ন নেয় তাইতো বারান্দায় লাগানো গাছগুলোতে খুব সুন্দর ফল ধরেছে। বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে এখানে। আসলে বারান্দায় এভাবে গাছ লাগালে দেখতেও খুব ভালো লাগে।আশা করি আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখা যাক |

- ১ ও ২নং ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন বেগুন গাছের ফটোগ্রাফি। এই বেগুন গাছ আছে খুব সুন্দর দুটো বেগুন ধরেছে বেগুন গুলো দেখতে খুবই সুন্দর লাগছে তাই দেখে আমি ছবি তুলে নিলাম। আসলে মানুষ কথাই বলে যার নাই কোন গুণ তার নাম বেগুন। বেগুনের গুন না থাকলেও বেগুন খেতে আমার খুবই ভালো লাগে। আর এইরকম গোল বেগুনগুলো চাক চাক করে ভাজি করে খেতে খুবই ভালো লাগে আমার।


- ৩ ও ৪ নং ফটোগ্রাফিতে যে কাজটা দেখতে পাচ্ছেন এই গাছটার মধ্যে সকলেরই পরিচিত পেঁপে গাছ। আর এই পেঁপে গাছটাও বারান্দায় লাগানো। দেখেন পেঁপে গাছেও কিছু পেঁপে ধরেছে। আসলে গাছের ঠিকমতো পরিচর্যা হলে সেটা যেখানে লাগানো হোক না কেন তার ফল ধরবেই। আর আমরা সকলেই জানি পেঁপে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। পেঁপে যেমন শরীরের জন্য উপকারী পেঁপে পাতাও ডেঙ্গু রোগীদের জন্য খুবই উপকারী। এই পেঁপে পাতার রস খেলে নাকি ডেঙ্গু রোগীদের রক্তের প্লাটিলেট বেড়ে যায়।


- ৫ ও ৬ নং ফটোগ্রাফিতে দেখা যাচ্ছে একটি ডালিম গাছে। আর এই ডালিম গাছেওও কিছু ডালিম ধরেছে বারান্দায় লাগানো এই গাছগুলো দেখলে খুবই ভালো লাগে। আসলে বারান্দায় লাগানো গাছে এরকম ফল ধরলে দেখতে খুবই ভালো লাগে।


- ৭ ও ৮ নং ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন কিছু এলোভেরা এবং ড্রাগন ফল গাছ। আমি প্রায় সময় এখান থেকে এলোভেরা উঠিয়ে শরবত তৈরি করি কারণ এলোভেরা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর ড্রাগন ফল গাছটা এখনো তেমন একটা বড় হয়নি তাই এখনো ফল ধরেনি। যখন ড্রাগন ফল ধরবে তখন আবার ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করব।


- ৯ ও ১০ নং ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন একটি লেবু গাছের ফটোগ্রাফি। এই লেবু গাছে বারোমাস লেবু ধরে। এই গাছটা যখন প্রথম লাগানো হয়েছে তখন কয়েক বছর অনেক লেবু ধরেছিল। এখন আর আগের মত এত বেশি ধরে না। তবে সব সময় লেবু ধরে এখনো কিছু লেবু গাছে আছে। এই লেবু গাছের লেবু খেতে আমার খুবই ভালো লাগে আমি প্রায় সময় আম্মুকে বলে এই গাছ থেকে লেবু পেরে নেই।


- ১১ ও ১২ নং ফটোগ্রাফিতে বারান্দায় কিভাবে গাছগুলো রাখা হয়েছে তার কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের কাছে ভালো লেগেছে।


- এই গাছটা আপনারা চিনেন কিনা জানিনা তবে এই গাছটাকে আমরা বলি পোলাওপাতা গাছ। কারণ এই গাছের পাতা ছিড়লে পোলাও এর ঘ্রাণ পাওয়া যায়। পোলাও রান্না করার সময় এই পাতাগুলো ছিড়ে দিলে পোলাও থেকে অনেক সুন্দর ঘ্রাণ বের হয়।

এই ছিল আমার আজকের পোস্ট আশা করি আমার তোলা ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের মন্তব্যের আশায় রইলাম। যদি কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।
ফটোগ্রাফার : @sshifa
গুগল ম্যাপ লোকেশন : XCX6+G8X, Gazipur
ডিভাইস নেম:- গ্যালাক্সি A10s
Twitter link
https://twitter.com/Shifa96616076/status/1724961003258118160
বাহ্ আপু আপনি তো আপনার বারান্দায় বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছেন।আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে গাছগুলোর অনেক পরিচর্চা করেন আপনি।আপনার বারান্দায় লাগানো গাছগুলোর এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু ।
চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। এই সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু। আপনার বাবা-মার আদর যত্নে বারান্ধায় লাগানো গাছ গুলো বেশ ভালো ভাবেই বেড়ে উঠছে,ছবি গুলো সে কথাই বলছে। বারান্দা,বেলকনিতে এভাবে গাছ লাগালে বাড়তি সৌন্দর্য্য ফুঠে উঠে এবং পরিবেশের জন্যও বেশ ভাল। শুভ কামনা আপনার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্যে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
বারান্দায় এতো এতো গাছ লাগিয়েছেন দেখেই তো ভীষণ ভালো লাগলো ৷ আসলে গাছ লাগালো বাগান করা আমারও বড় একটা শখ ৷ আপনার বারান্দার গাছ গুলো দেখে ভীষণ ভালো লাগলো ৷ আর ফটোগ্রাফি গুলো চমৎকার ভাবে করেছেন ৷ গাছের সৌন্দর্যতা ফুটিয়ে তুলেছেন ফটোগ্রাফি মাধ্যমে ৷ যাই হোক আজকের এই ব্লগটি আপনার খুবই সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য ৷
মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
আপু আপনার বাগানের প্রত্যেকটি সবজির ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। বিশেষ করে বাগানে এত পরিকল্পিতভাবে ও সফলভাবে সবজি উৎপাদন করতে সক্ষম হয়েছেন এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আমি নিজেও বারান্দা এরকম গাছ লাগিয়ে ফসল উৎপাদন চেষ্টা করি। তাই বিষয়টি আমার কাছে আরও বেশি চমৎকার লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
উৎসাহ মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
বাহ বারান্দার মধ্যে এত কিছু, আমার তো খুবই ভালো লেগেছে আজকের ফটো গুলো বিশেষ করে বেগুনটা খুবই সুন্দর ছিল, এরকম কিউট গোল আকৃতির বেগুন খুব কম দেখা যায়।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
বেশ দারুন কিছু ফটোগ্রাফি এবং সাথে অসম্ভব সুন্দর মন না দিয়ে আমাদের মাঝে পোস্টটি শেয়ার করেছেন। বারান্দায় দেখছি আপনি ছোটখাটো একটি বাগান তৈরি করে ফেলেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
আমি আপনার প্রচেষ্টা আর রুচির প্রশংসা না করে পারলাম না। বারান্দাটা এমন সুন্দর ভাবে বাগানে রুপান্তর করে ফেলেছেন দেখে খুবই ভালো লাগলো। আর আপনি একদম ঠিক বলেছেন 'পেঁপে আমাদের শরীরের জন্য খুবই উপকারী।' অনেক ধন্যবাদ আপু আপনাকে। আপনার প্রচেষ্টা চালিয়ে জান।
গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনার বারান্দায় লাগানো গাছের ফটোগ্রাফি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো আপু।সবগুলো ফটোগ্রাফি জাস্ট চমৎকার ছিল।ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছি আপনি বেশ দক্ষ এই বিষয়ে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.