টমেটো দিয়ে কই মাছ ভুনার সুস্বাদু রেসিপি || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

♥️ হ্যালো বন্ধুরা ♥️

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি।ৎ আজকে আমি আপনাদের সাথে আরো একটি রেসিপি নিয়ে হাজির হলাম।

আমার আজকের রেসিপি হচ্ছে টমেটো দিয়ে কই মাছ ভুনার সুস্বাদু রেসিপি।খুব সহজে রেসিপিটি তৈরি করা যায়। কই মাছ গুলো টমেটো দিয়ে ভুনা করে খেতে খুবই ভালো লাগে। আমার বাচ্চারাও এই কই মাছ খেতে খুবই পছন্দ করে। আর এই রেসিপিটি খুব অল্প সময়ে তৈরি করা যায়।আজকে আমি আমার রেসিপিটির প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা ইচ্ছা করলে আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খেতে আসলেই খুব সুস্বাদু। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।

তাহলে চলুন শুরু করা যাক


IMG_1656182544809.jpg


প্রয়োজনীয় উপকরন সমূহ:

  • কই মাছ
  • টমেটো
  • পেঁয়াজ
  • কাঁচামরিচ
  • রসুন বাটা
  • হলুদের গুঁড়া
  • মরিচের গুঁড়া
  • জিরা গুড়
  • লবণ
  • তেল

20220625_214032.jpg20220625_214528.jpg

ধাপ - ১

  • প্রথমে আমি চুলায় একটি কড়াই বসালাম। তারপর এর মধ্যে পরিমাণমতো তেল দিয়ে দিলাম।তারপর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এরপর মাছের মধ্যে পরিমাণমতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে ভাল করে মেখে নিলাম।

IMG_1656182637257.jpg


ধাপ - ২

  • তারপর তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। তারপর ভালো করে লাল লাল করে ভেজে নিলাম।

IMG_1656182806607.jpg


ধাপ - ৩

  • এরপর আমি চুলায় আরেকটি কড়াই বসালাম। তারপর এরমধ্যে পরিমাণমতো তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুঁচি কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম।

IMG_1656182838558.jpg


ধাপ -৪

  • পেঁয়াজ মরিচ গুলো ভাজা হয়ে গেলে এরমধ্যে পরিমাণমতো রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম।

20220626_064959.jpg


ধাপ - ৫

  • এরপর মসলা কষানো হয়ে গেলে এরমধ্যে টমেটোর পেস্ট দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে মসলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম।

20220626_065022.jpg


ধাপ - ৬

  • এরপর পরিমাণমতো পানি দিয়ে ভেজে রাখা কই মাছ গুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ১৫ মিনিটের মতো চুলায় রেখে দিলাম।

IMG_1656183029184.jpg


ধাপ - ৭

  • ১৫ মিনিট পর দেখলাম মাছ ভুনা হয়ে গেছে তারপর চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিলাম। দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল টমেটো দিয়ে কই মাছ ভুনার সুস্বাদু রেসিপি।

20220626_065346.jpg


শেষ ধাপ

  • এরপর আমি একটি প্লেটে ঢেলে সুন্দর করে গরম গরম পরিবেশন করলাম। এই রেসিপিটি গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে।

20220625_235403.jpg20220625_223448.jpg
20220625_223103.jpg


আমি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

শুভেচ্ছান্তে : @sshifa

♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ♥️

Sort:  
 4 years ago 

কৈ মাছ আমি এমনিতে খুব একটা খাই না। তবে খেতে যে খারাপ লাগে তা কিন্তু না। বাজারে বেশিরভাগ কৈ মাছই চাষের। নদী বা খাল-বিলের কই তেমন একটা পাওয়া যায় না বললেই চলে। টমেটো দিয়ে রান্না আপনার এই কৈ মাছের রেসিপি দারুন লাগলো। ধন্যবাদ

 4 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 4 years ago 

কই মাছের রেসিপি দেখে আমার একদমই লোভ সামলাতে পারছিনাহ। লালচে ভাব হওয়ায় দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আর টমেটো দিলে হালকা টকটক ভাব হয়। তাই ভাত দিয়ে মেখে খেতেও দারুণ লাগে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্য রহিত করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 4 years ago 

কৈ মাছ আমার খুব প্রিয় একটি মাছ। আমি প্রায় সময়ই খেয়ে থাকি কৈ মাছের মজাটাই একটু আলাদা। দেশি কই মাছ গুলো ভালো করে ভাজি করলে এক্সট্রা একটা মজা পাওয়ার যায়। তবে টমেটো দিয়ে কই মাছ ভুনা রেসিপি টা দেখি একটু খেতে ইচ্ছে করছে। দারুন ছিল আপনার রেসিপি। আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

 4 years ago (edited)

এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 4 years ago 

টমেটো দিয়ে কই মাছ ভুনার সুস্বাদু রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। কই মাছ ভুনা খেতে আমার অনেক ভালো লাগে। আপু আপনি অনেক সুন্দর ভাবে কই মাছ ভুনার রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

আপনার মত আমার ও কই মাছ ভুনা খেতে খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা।

 4 years ago 

আপনি খুব সুন্দর কৈ মাছের ভুনা রেসিপি তৈরি করেছেন। মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে আপনার রান্না। খুব সুন্দর ভাবে রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ

 4 years ago 

জি ভাইয়া খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 4 years ago 

আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। দেখে লোভনীয় লাগছে। তবে আমার কাছে কই মাছ ভুনার চেয়ে কড়া ভজী বেশি ভালো লাগে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

একটা সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 4 years ago 

কইমাছ আমার খুবই ফেভারিট বিশেষ করে ভাজি করে পেঁয়াজ দিয়ে ভুনা করলে সব থেকে বেশি ভালো লাগে খেতে আপনি টমেটো দিয়ে লোভনীয় ভাবে করেছেন দেখেই লোভ হচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজা হয়েছিল

 4 years ago 

জি ভাইয়া খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 4 years ago 

টমেটো দিয়ে কই মাছ ভুনার সুস্বাদু রেসিপি বাহ্ দারুন। কই মাছ আমার ভীষণ প্রিয়। খেতে অনেক সুস্বাদু লাগে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 4 years ago 

একটা সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 4 years ago 

খুব সুন্দর ভাবে আপনি টমেটো দিয়ে কৈ মাছের ভুনা করেছে। দেখতে খুবই চমৎকার হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে এই রেসিপিটি পরিবেশন করেছেন। যা দেখে আমার খুবই ভালো লাগলো। অনেকদিন হলো কৈ মাছ খাওয়া হয়না।

 4 years ago 

এত সুন্দর একটি উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 4 years ago 

কই মাছের ভুনা সবসময় সুস্বাদু হয়ে থাকে। এটা অনেকের প্রিয় খাবার। আপনার টমেটোও কই মাছ দিয়ে করা ভুনা রেসিপি টা খুব সুন্দর হয়েছে। তরকারি কালার টা খুব সুন্দর হয়েছে। বেশ লোভনীয় লাগছে খাবারটা। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি।

 4 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63013.72
ETH 1871.80
USDT 1.00
SBD 0.37