লইট্টা শুটকি দিয়ে কাঁঠালের বিচির মজাদার রেসিপি || ১০% পে-আউট 'লাজুক খ্যাকের' এর জন্য
♥️ হ্যালো বন্ধুরা ♥️
"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে আরো একটি রেসিপি নিয়ে হাজির হলাম।
আমার আজকে রেসিপিটি হচ্ছে "লইট্টা শুটকি দিয়ে কাঁঠালের বিচির মজাদার রেসিপি"। এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু আমার কাছেতো খুবই ভালো লাগে। আর খুব সহজে রেসিপিটি তৈরি করা যায়। আজকে আমি আমার রেসিপিটির প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা ইচ্ছা করলে আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খেতে আসলেই খুব সুস্বাদু। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
তাহলে চলুন শুরু করা যাক |
|---|
প্রয়োজনীয় উপকরন সমুহ:
- লইট্টা শুটকি
- কাঁঠালের বিচি
- পেঁয়াজ
- কাঁচামরিচ
- রসুন বাটা
- মরিচের গুঁড়া
- হলুদের গুঁড়া
- মরিচের গুঁড়া
- লবণ
- তেল
ধাপ - ১
- প্রথমে হালকা গরম পানি দিয়ে শুটকি গুলো ভালো করে ধুয়ে নিলাম।
ধাপ - ২
- তারপর চুলায় একটি পাতিল বসালাম। তারপর এর মধ্যে পরিমাণমতো তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিলাম।
ধাপ - ৩
- তারপর পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে লইট্টা শুটকি গুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম।
ধাপ - ৪
- তারপর এরমধ্যে পরিমাণমতো রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়,লবণ দিয়ে দিলাম। তারপর আমি মসলাটা নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম।
ধাপ - ৫
- তারপর মসলা কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর পানি বলক আসলে এর মধ্যে কাঁঠালের বিচি গুলো দিয়ে দিলাম।
ধাপ - ৬
- এরপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম।
ধাপ - ৭
- কিছুক্ষণ পর ঢাকনা টা উঠিয়ে এর মধ্যে পরিমাণমতো পানি দিয়ে আবারো ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ২০-২৫ মিনিটের মত চুলায় রেখে দিলাম।
ধাপ - ৭
- ২৫ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম তরকারিটা হয়ে গেছে তারপর চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিলাম। দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল লইট্টা শুটকি দিয়ে কাঁঠালের বিচির মজাদার রেসিপি।
শেষ ধাপ
- এরপর আমি একটি বাটিতে ঢেলে সুন্দর করে গরম গরম পরিবেশন করলাম। এই রেসিপিটি গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে।
আমি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
ইশ আপু দেখে তো জিভে জল চলে এসেছে। শুটকি আমার খুবই পছন্দ সেটা যেভাবে করুক না কেন। আপনি লইট্যা শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করেছেন। আপনাকে ধন্যবাদ আপু মজাদার রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভেচ্ছা রইল।
আপনার মন্তব্যটি দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
খুবই মজার একটি রেসিপি তৈরি করেছেন আপনি। দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। লইট্টা শুটকি দিয়ে কাঁঠালের বিচির মজাদার রেসিপি দেখে যে কারো জিভে জল চলে আসবে। শুরু থেকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন।
আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
https://mobile.twitter.com/Shifa96616076/status/1541475683842797568
লইট্টা শুটকি দিয়ে কাঁঠালের বিচি রান্না সত্যি অসাধারণ একটি রেসিপি। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে রান্নাটি। আর রান্নার ধাপগুলো আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ধন্যবাদ।
এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
শুটকি মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনি খুব সুন্দর করে লইট্টা শুটকি দিয়ে কাঁঠালের বিচি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে বোঝা যাচ্ছে যে অনেক সুস্বাদু হয়েছে। খুব সুন্দর একটি ইউনিক রেসিপি শেয়ার করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এত সুন্দর উৎসাহ মূলক একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আপনার জন্য রইল অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
আপনার লইট্টা শুটকি দিয়ে কাঁঠালের বিচির রেসিপি দেখে আর লোভ সামলাতে পারছিনা। সত্যিই প্রথমে দেখে অনেক লোভ লেগে গেছিল। আপনি অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য অনেক বেশি শুভকামনা রইল।
কাঁঠালের বিচি রান্না করে খেলে এক অন্যরকম স্বাদ লাগে ।শুটকি দিয়ে খাওয়া হয়নি ,দেখে তো মনে হচ্ছে খেতে খুব মজা হয়েছে আপু । আপনি খুব সুন্দর করে রেসিপিটি বর্ণনা করেছেন । ধন্যবাদ আপনাকে আমাদের সাথে মজাদার একটি রেসিপি শেয়ার করে নেওয়ার জন্য ।
একদিন ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
লইট্টার মাংসবহুল শুকনো দেহের শুটকি খেতে মোটামুটি মজাই লাগে। তবে আমাদের এলাকায় সেভাবে পাওয়া যায় না। রাজধানীতে থাকা অবস্থায় মোটামুটি খেয়েছিলাম। আপনার রেসিপিতে জাদু হাতের ছোঁয়া আছে বলে মনে হচ্ছে।
এত সুন্দর গঠনমূলক একটা মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
আপনি এত সুন্দর করে একটি রেসিপি তৈরি করেছেন যে ইচ্ছা করলে আমরা অবশ্যই তৈরি করতে পারব। আর লইট্টা শুটকি দিয়ে যে কাঁঠালের বিচি রান্না করা যায় তা আজ আমি প্রথম দেখলাম। আপনার কাছ থেকে মজার একটি রেসিপি শিখতে পারলাম আপু আমি একদিন বানিয়ে খাবো।
জ্বী আপু একটা শুটকি দিয়ে কাঁঠালের বিচি অবশ্যই রান্না করে একদিন খেয়ে দেখবেন খেতে খুবই সুস্বাদু লাগে। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
খুব মজাদার একটি রেসিপি তৈরি করেছেন আপু।
আর শুটকির কথা মনে পড়লেই জিভে জল চলে আসে মনে হয় শুধু ঝাল ঝাল। কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে যা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আপনি সুন্দর একটি রেসিপি ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।