বুটের ডাল দিয়ে মুরগির হাড় যুক্ত মাংসের মজাদার রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️ হ্যালো বন্ধুরা ♥️

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি ।আমি রান্না করতে খুব পছন্দ করি। তাই আমার বাংলা ব্লগে আজকে আমি আপনাদের সাথে আরো একটি রেসিপি নিয়ে হাজির হলাম।

আমার আজকের রেসিপিটি হচ্ছে বুটের ডাল দিয়ে মুরগির হাড়যুক্ত মাংসের মজাদার রেসিপি। বুটের ডাল দিয়ে মুরগির হাড় যুক্ত মাংস এভাবে ঝাল ঝাল করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে অথবা রুটি দিয়ে খেতে এটি খুবই সুস্বাদু লাগে। আর এই রেসিপিটি খুব সহজে তৈরি করা যায়।আজকে আমি আমার রেসিপিটির প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা ইচ্ছা করলে আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খেতে আসলেই খুব সুস্বাদু। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।

তাহলে চলুন শুরু করা যাক


20240102_222545.jpg


প্রয়োজনীয় উপকরন সমুহ:

  • বুটের ডাল
  • মুরগির হারযুক্ত মাংস
  • পেঁয়াজ
  • আদা বাটা
  • রসুন বাটা
  • হলুদের গুঁড়া
  • মরিচের গুঁড়া
  • জিরা গুড়া
  • গরম মসলা
  • তেজপাতা
  • লবণ
  • তেল

20240102_212414.jpg20240102_212346.jpg20221009_125550_mfnr.jpg

ধাপ - ১

  • প্রথমে আমি চুলায় একটি পাতিল বসালাম। তারপর পরিমান মত তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম।

1704217511070.jpg


ধাপ - ২

  • তারপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া,লবণ দিয়ে নেড়ে চেড়ে নিলাম।

1704217616105.jpg


ধাপ - ৩

  • তারপর তেজপাতা গরম মসলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম।

1704217689425.jpg


ধাপ - ৪

  • মসলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে বুটের ডালগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম।

1704217748443.jpg


ধাপ - ৫

  • তারপর এরমধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা হাড় যুক্ত মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম।

1704217826555.jpg

ধাপ - ৬

  • কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে মুরগির মাংসগুলো ভালো করে নেড়েচেড়ে আবারো ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম।

1704217925822.jpg

ধাপ - ৭

  • কিছুক্ষণ কষানো হয়ে গেলে এরমধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ২৫ মিনিটের মত চুলায় রেখে দিলাম।

1704218053152.jpg


ধাপ - ৮

  • ২৫ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখলাম মাংসটা প্রায় হয়েছে তারপর চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিলাম। এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল বুটের ডাল দিয়ে মুরগির হাড়যুক্ত মাংসের মজাদার রেসিপি

1704218127213.jpg

শেষ ধাপ

  • এরপর আমি একটি বাটিতে ঢেলে সুন্দর করে পরিবেশন করলাম। বুটের ডাল দিয়ে মুরগির হাড়যুক্ত মাংসের মজাদার রেসিপিটি খেতে সত্যি খুব সুস্বাদু হয়েছিল।
20240102_222508.jpg20240102_222545.jpg
20240102_222532.jpg

আমি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।


♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ♥️

IMG_20220215_193615.png


আমার নাম মোতাহারা বেগম শিফা। আমি একজন বাংলাদেশী নাগরিক। বাংলা আমার অহংকার এবং বাংলা ভাষা আমার মাতৃভাষা বলে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে অনেক অনেক ভালোবাসি। আমি বাংলাদেশের গাজীপুর জেলায় বাস করি। আমি বিবাহিতা আমার দুজন সন্তান আছে, বাংলাকে ভালবাসি বলে "আমার বাংলা ব্লগে" কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি ছবি আঁকতে, গান গাইতে, রান্না করতে এবং বিভিন্ন রকম ডাই তৈরি করতে খুবই পছন্দ করি। আমার আবার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে এবং প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি করতেও খুবই ভালো লাগে। আমি ভবিষ্যতে এই প্লাটফর্মে ভালো কাজের মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।

Sort:  
 2 years ago 

বুটের ডাল দিয়ে মুরগির হাড় রান্নার দারুণ পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের রেসিপি গুলো খেতে আসলেই অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন লোভনীয় একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

বুটের ডাল দিয়ে মুরগির হাড় যুক্ত মাংসের রেসিপি দেখে খুব মজার একটা রেসিপি বলাই যায়। খুব লোভনীয় লাগছে। আপনি রান্নার ধাপগুলো খুব চমৎকার ভাবে তুলে ধরেছেন। এই রেসিপিটি রুটি কিংবা ভাতের সাথে ভীষণ মজার খেতে।আমিও এই রেসিপিটি বাসায় রান্না করি।ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ উৎসাহমূলক মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

বুটের ডালের সাথে মুরগির হাড়যুক্ত মাংসের চমৎকার একটি রেসিপি তৈরি করছেন আপনি। আসলে এ ধরনের রেসিপি গুলো খেতে বেশ মজাদার লাগে। আপনার এই রেসিপি তৈরিতে সাত নাম্বার ধাপটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। দারুন একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপু আমি এভাবে বেশ কয়েকবার খেয়েছিলাম খেতে ভীষণ সুস্বাদু লাগে। বুটের ডাল দিয়ে মুরগির হাড় যুক্ত মাংসের রান্না দেখেই বোঝা যাচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছে। অনেক সুন্দর করে ধাপসমূহ দেখিয়েছেন আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আশা করি এভাবে সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকবেন।

 2 years ago 

যেভাবে আপনি এই রেসিপিটি তৈরি করেছেন এটিকে একদমই লোভনীয় দেখা যাচ্ছে৷ বুটের ডাল দিয়ে রান্না করার কারণে এটি অনেকটাই সুস্বাদু হয়েছে বলে মনে হয়৷ একইসাথে মুরগির হাড়যুক্ত মাংস দেওয়ার কারণে এর স্বাদ যেন আরো বেশি বৃদ্ধি পেয়ে গিয়েছে৷ অসংখ্য ধন্যবাদ এরকম ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য৷

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

বুটের ডাল দিয়ে মাংস পছন্দ করে না এমন মানুষ কমই আছে । খাবারের ছবি দেখেও মনে হচ্ছে যে খেতে খুবই সুস্বাদু হয়েছে।
আপনার এই রেসেপিটি নতুন রাধুনিদের অনেক কাজে আসবে।এমন চমৎকার একটা রেসেপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মূল্যবান মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

বুটের ডাল দিয়ে মুরগির হাড় যুক্ত মাংসের মজাদার রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। আপনি ঠিকই বলেছেন গরম ভাতের সাথে ও রুটি সাথে খেতে আরও বেশি মজা লাগবে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

উৎসাহ মূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

বুটের ডাল দিয়ে মুরগির হার যুক্ত মাংসের মজাদার রেসিপি তৈরি করেছেন আপু পরিবেশন করা রেসিপির ছবি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে বিশেষ করে অনেকটাই কালারফুল লাগছে। লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মূল্যবান মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

লোভনীয় রেসিপি।হাড় যুক্ত মাংসের সাথে বুটের ডালের খুব লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু।বুটের ডাল দিয়ে মাংস খেতে খুব মজা লাগে।আপনার রেসিপিটির কালার দেখে বোঝা যাচ্ছে খুব লোভনীয় হয়েছে। ধাপে ধাপে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে অসাধারণ সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62523.92
ETH 1664.08
USDT 1.00
SBD 0.42