চিকেন রোস্টের মজাদার রেসিপি || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য
♥️ হ্যালো বন্ধুরা ♥️
"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি । আমি রান্না করতে খুব পছন্দ করি। তাই আমার বাংলা ব্লগে আজকে আমি আপনাদের সাথে আরো একটি রেসিপি নিয়ে হাজির হলাম।
আমার আজকে রেসিপিটি হচ্ছে চিকেন রোস্টের মজাদার রেসিপি। আমার মতে চিকেন রোস্ট সবারই খুব পছন্দের। আমারও খেতে খুবই ভালো লাগে। আর আমার বাচ্চাদের তো খুবই প্রিয় খাবার। আমার বাচ্চাদের জন্য আমার প্রায় সময় চিকেন রোস্ট তৈরি করতে হয়। আর এই চিকেন রোস্ট তৈরি করতে বেশি সময় লাগে না খুব অল্প সময়ে এই চিকেন রোস্ট তৈরি করা যায় এবং খেতেও খুব সুস্বাদু।
আজকে আমি আমার চিকেন রোস্ট রেসিপিটির প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা ইচ্ছা করলে আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খেতে আসলেই খুব সুস্বাদু। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
তাহলে চলুন শুরু করা যাক |
|---|
প্রয়োজনীয় উপকরন সমুহ: |
|---|
- মুরগির মাংস
- পিওর রোস্টের মসলা
- পেঁয়াজ
- কাঁচা মরিচ
- আদা বাটা
- রসুন বাটা
- গরম মসলা গুঁড়া
- তেজপাতা
- লবণ
- টক দই
- তরল দুধ
- চিনি
- তেল
ধাপ - ১
- প্রথমে আমি চুলা একটি ফ্রাইপেন বসালাম তারপর এর মধ্যে পরিমান মত তেল দিয়ে দিলাম। তারপর পিচ করা মুরগির মাংস গুলোর মধ্যে পরিমাণমতো লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম।
ধাপ - ২
- তারপর তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে পিচ করা মুরগির মাংস গুলো দিয়ে হালকা একটু ভেজে নিলাম। এভাবে সবগুলো পিচ ভেজে নিলাম।
ধাপ - ৩
- তারপর ওই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা জন্য পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিলাম। তারপর বা পেঁয়াজগুলো একটি বাটিতে তুলে রাখলাম।
ধাপ - ৪
তারপর চুলায় আমি আর একটি পাতিল বসালাম। এর পর পরিমান মত তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে তেজপাতা পরিমাণ মত আদা বাটা, রসুন বাটা, গরম মসলা গুঁড়া, রোস্টের মসলা, লবণ, চিনি দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে মসলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিলাম।
ধাপ - ৫
- তারপর মসলাগুলো একটু কষানো হয়ে গেলে এর মধ্যে টক দই দিয়ে মসলাটা আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে ভেজে রাখা মুরগির মাংস গুলো দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম।
ধাপ - ৬
- কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচা মরিচ ভেঙ্গে দিলাম। তারপর পরিমাণমতো তরল দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ২০-২৫ মিনিটের মত চুলায় রেখে দিলাম।
ধাপ - ৭
- কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে না হলে নিচ দিয়ে লেগে যাবে। তারপর নামানোর একটু আগে এর মধ্যে গোটা কিছু কাঁচা মরিচ দিয়ে দিব। এবং আবারো ঢাকনা দিয়ে ঢেকে।
ধাপ - ৮
- প্রায় ২৫ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখলাম পানিটা শুখিয়ে এসেছে এবং রোস্ট মাখা মাখা হয়ে গেছে। তারপর চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে দিলাম। আর এভাবেই খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল আমার চিকেন রোস্টের মজাদার রেসিপি।
শেষ ধাপ
- এরপর আমি একটি প্লেটে ঢেলে সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করলাম চিকেন রোস্টের মজাদার রেসিপি।
আমি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ♥️ |
|---|
মুরগি মানে ভালোবাসা। মুরগির মাংস আমার ভীষণ পছন্দের একটা খাবার। আপনি খুব সুন্দর করে মুরগি দিয়ে চিকেন রোস্ট রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। সেই সাথে সুন্দর করে উপস্থাপন করেছেন সবকিছু। রেসিপি দেখে বোঝা যাচ্ছে যে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
https://mobile.twitter.com/Shifa96616076/status/1538876115284279297
ওয়াও আপু খুব চমৎকার চিকেন রোস্ট দেখি তো এখনই খেতে ইচ্ছে করছে। লোভনীয় একটি রেসিপি। পোলাও হলে সাথে আরো বেশি মজা লাগে খেতে। ধন্যবাদ আমাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য।
ঠিক বলেছেন পোলাও দিয়ে খেতে খুব ভালোই লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনার বাবুদের মত আমার কাছেও রোস্ট খুবই ভালো লাগে। এরপর রোস্ট তৈরি করলে বাসায় অবশ্যই আমাকে দাওয়াত দিবেন আপু 😁
খুব সুস্বাদু লাগছে আপনার তৈরি করা রোস্ট গুলো। আপনার উপস্থাপনাও আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।
জি ভাইয়া আপনার দাওয়াত রইল। আমার রেসিপি টা আপনার কাছে ভাল লেগেছে জেনে আমারও খুব ভালো লাগছে ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপু আপনার বাচ্চাদের মতো আমার ছোট ভাই ও রোস্ট খেতে অনেক পছন্দ করে। এমনকি আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের বাসায় যে কোন অনুষ্ঠানে রোস্ট থাকতেই হবে। বিশেষ করে আমার ছোট ভাইয়ের জন্য। রোস্ট কিভাবে তৈরি করেছেন তা আমাদের শিখিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপু এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনার এই রেসিপিটি দেখে আমার জিভে জল চলে এসেছে। খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে এই রেসিপিটি তৈরি করার পদ্ধতি উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনাকেও শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপু আপনার রেসিপি দেখে আমার জিভে জল চলে এসেছে। আপনি খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন। খুব সুন্দর ভাবে এই রেসিপিটি তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপনা করেছেন। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
চিকেন রোস্ট 😍😋😋!! আমার অনেক অনেক পছন্দের একটি খাবার। সাদা পোলাও এর সাথে চিকেন রোস্ট খেতে খুবই ভালো লাগে আমার কাছে। আমি নিজেও এই খাবারটি অনেক বেশি তৈরি করি এবং খেয়ে থাকি। চিকেন রোস্ট তৈরি করার পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে কতটা মজাদার হয়েছে রেসিপিটি। এবং রেসিপির কালারটা অসম্ভব সুন্দর এসেছে। অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর এবং মজাদার লোভনীয় রেসিপি পোস্ট শেয়ার করার জন্য।
আপনি ঠিক বলেছেন সাদা পোলাওর সাথে চিকেন রোস্ট খেতে খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপু আপনার বাচ্চাদের মত আমারও চিকেন রোস্ট খুবই প্রিয় একটি খাবার। পোলাও রান্না করলে চিকেন রোস্ট আমার লাগবেই কারণ ঝাল মাংস দিয়ে আমি পোলাও খেতে পারিনা। আপনি চিকেন রোস্ট গুলো প্লেটে যেভাবে পরিবেশন করেছেন দেখেই লোভ লেগে গেলো। খুব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছেন। ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।
এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
চিকেন রোস্টের মজাদার রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে, তাই জিভে জল চলে আসলো। কারণ রোস্ট আমার খুবই প্রিয়। তাই রোস্ট রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে, আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের মাঝে রেসিপিটি তুলে ধরেছেন, শুভকামনা রইল আপনার জন্য।
হ্যাঁ ভাইয়া অনেক সুস্বাদু হয়ে ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্য করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।