শেষ বিকেলের প্রতিশ্রুতি

আসসালামুআলাইকুম/আদাব🤝

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি। আমি @srshelly0399
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।

WhatsApp Image 2025-09-02 at 20.00.24_713fc327.jpg

আজকে আমি আপনাদের সামনে একটা সুন্দর প্রেমের গল্প নিয়ে হাজির হলাম।প্রেম নানা ভাবে হতে পারে শুধু যে স্কুল ,কলেজে প্রেম হয় তা নয় রাস্তাতেও প্রেম হয় ।অরণ্যের ছোট্ট শহরটা ছিল শান্ত আর নির্জন। চারদিকে শাল গজারি গাছের ছায়া কাঁচা রাস্তার ধুলায় ভিজে থাকা বিকেল সবকিছুতেই এক ধরনের নির্জন সৌন্দর্য লুকিয়ে ছিল। এই শহরেই প্রতিদিন সন্ধ্যা নামার ঠিক আগে একই বাসস্ট্যান্ডে দেখা হতো তানিয়া আর রাফির। দুজনেই একই সময়ে দাঁড়াতো কিন্তু কখনো একে অপরের সাথে কথা বলত না। তানিয়ার হাতে সবসময় একটা বই থাকত। কখনো রবীন্দ্রনাথের কবিতা কখনো হুমায়ূনের উপন্যাস আবার কখনো জহির রায়হানের ছোটগল্প। তার চোখ যেন বইয়ের অক্ষরের ভেতর ডুবে থাকত কিন্তু রাফি জানালার ধারে বসে চুপচাপ তাকিয়ে থাকতো চারপাশের দিকে। মাঝে মাঝে তাদের চোখে চোখ পড়ত অথচ মুখে কোনো শব্দ ফোটাত না।

একদিন হঠাৎ আকাশ কালো হয়ে এলো। মেঘ জমে বৃষ্টি নামল ঝমঝম করে। বাস আসতে দেরি হচ্ছিল। সবাই দৌড়ে আশ্রয়ের খোঁজে চলে গেল কিন্তু তানিয়া বইটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইল। পাতাগুলো ভিজে যাচ্ছিল তখনই রাফি এগিয়ে এসে নিজের পুরনো ছাতাটা তার দিকে এগিয়ে ধরলো। তানিয়া প্রথমে চমকে উঠল তারপর চোখে অদ্ভুত কোমলতা নিয়ে বললো তুমি প্রতিদিন একই সময়ে এসো আমি খেয়াল করি আজ যদি না থাকতে আমার বইটা নষ্ট হয়ে যেত। সেদিনই তাদের নীরবতা ভাঙলো।

এরপর থেকে প্রতিদিন ছোট ছোট আলাপ জমতে লাগলো। কখনো বইয়ের গল্প কখনো শহরের চায়ের দোকানের কথা কখনো নিছক হাসি তামাশা। তাদের দুজনের জগৎ যেন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে আবার সেখানেই শেষ হতো। তানিয়া স্বপ্ন দেখত বড় শহরে গিয়ে পড়াশোনা করবে নিজের জন্য নতুন পথ গড়ে নেবে। অন্যদিকে রাফি ভাবত এই শহরই তার সবকিছু। এখানেই থেকে কিছু করবে শহরের মানুষের জন্য। দুজনের স্বপ্ন আলাদা হলেও তাদের দেখা হওয়ার মুহূর্তগুলো ধীরে ধীরে অদৃশ্য এক বন্ধনে জড়িয়ে যাচ্ছিল।

একদিন বিকেলে আকাশটা ছিল অদ্ভুত সুন্দর। সূর্য অর্ধেক ডুবে গেছে আলো ছড়িয়ে পড়ছে গাছের ফাঁক দিয়ে। সেই নরম আলোয় দাঁড়িয়ে রাফি হঠাৎ জিজ্ঞেস করলো তুমি যদি চলে যাও আমি কি তোমার অপেক্ষা করবো। তানিয়া প্রথমে চুপ করে রইল তারপর ঠোঁটে এক টুকরো হাসি ফুটিয়ে উত্তর দিলো অপেক্ষা করবে না। প্রতিশ্রুতি দাও তুমি তোমার স্বপ্নের জন্য বাঁচবে। তবে একটা জিনিস মনে রেখো যদি সত্যিই ভালোবাসা হয় আমি যত দূরেই যাই না কেন একদিন আবার তোমার কাছেই ফিরে আসব।

সেদিনের সেই শেষ বিকেলের প্রতিশ্রুতি তাদের প্রেমকে অন্য রকম রূপ দিল। সময় তাদের আলাদা করল কিন্তু দূরত্ব কোনোদিনও ভালোবাসাকে ভাঙতে পারল না। তানিয়া শহর ছেড়ে চলে গেল রাফি রয়ে গেল নিজের স্বপ্ন নিয়ে। তবুও প্রতি সন্ধ্যায় বাসস্ট্যান্ডের বেঞ্চটা রাফির চোখে ভেসে উঠত যেখানে দুজন একসাথে বসেছিল যেখানে প্রথম আলাপ হয়েছিল আর যেখানে প্রতিশ্রুতি জন্ম নিয়েছিল।

হয়তো বছর কেটে যাবে সময় পাল্টাবে কিন্তু তাদের প্রেমের সত্যি রূপ লুকিয়ে থাকবে সেই অপেক্ষার ভেতরেই। শেষ বিকেলের প্রতিশ্রুতি হয়ে রইল তাদের ভালোবাসার নীরব সাক্ষী।

এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

banner-abbVD.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ক্যামেরা.মডেলnote9
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

আমার পরিচয়

আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
🌼💖🌼


👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5FFNrb9sFVE6WnN94dL...Tw5Abm2612Wy1uy3UjeTTZbeVkqn4KgAunyq9vsiSBbkpAkYqhvBS1PXAEzXPPRCksr3rtaRUWmWqLPXP3YprQi2rjfNopeJmrnAmRjttvj5BoLiBFTScarkV.webp

Posted using SteemX

Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60207.84
ETH 1581.37
USDT 1.00
SBD 0.42