ডালিয়া ফুল

আসসালামুআলাইকুম/আদাব🤝

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি। আমি @srshelly0399
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।

17631405972153239596328653076380.jpg

লিংক
ডালিয়া ফুলকে দূর থেকে দেখলে মনে হয় একটা গোল ছোট্ট রঙিন পৃথিবী নরম আলোয় ভেসে আছে। রোদের স্পর্শে তার পাপড়িগুলো যেন ধীরে ধীরে খুলে বলে “এভাবে দাঁড়িয়ে থাকাই আমার রূপ।”ফুলটা কোনো উচ্চস্বরে পরিচয় দেয় না, কিন্তু তবু চোখ আটকে যায়।এমন ফুলই তো হৃদয়কে শান্ত করে, ক্লান্ত দুপুরকে একটু নরম করে, ছোট্ট বাগানকে রঙে ভরে তোলে।ডালিয়া ফুলের সৌন্দর্যে একটা সরল রাজকীয়তা আছে যেমন কোনো মেয়ে খুব বেশি সাজে না, তবু স্বভাবের কোমলতাতেই সবাই তাকিয়ে থাকে।প্রকৃতি মাঝে মাঝে এমনই কিছু সৃষ্টি করে, যাদের দেখে মনে হয়“এতো সুন্দর হতে চাওনি, তবু তুমি হয়েই গেছো।”ডালিয়া ফুল একদম সেই ক্যাটাগরির।আজকের এই কবিতায় ঠিক সেই রঙ, সেই নরমতা, সেই শান্তির ছোঁয়া ধরা থাকুক।

“ডালিয়া ফুল”
জান্নাতুল ফেরদৌস শেলী

রোদ মেখে গায়ে দাঁড়িয়ে থাকে, গোল মুখে ডালিয়ার হাসি,
যেন আকাশ নিজের হাতে এঁকেছে রঙিন কোনো গ্রাসি।
নরম পাপড়িতে নেমে আসে, রঙের উপর রঙের মেলা,
ফুলটার দিকে তাকালেই মনে হয় ধরা দিচ্ছে কোন্‌ ভেলা।

বাতাস হালকা দুলে গেলে, ডালিয়া একটু মাথা নোয়ায়,
যেন আদব জানে প্রকৃতির, নীরব হাসিটুকু সে লুকোয়।
তার রঙে মেশে সকালবেলা, শিশিরভেজা নরম আলো,
পৃথিবীর যত তাড়াহুড়ো, মুহূর্তেই হয় হালকা, ভালো।

ডালিয়া ফোটে নিরাময় হয়ে, ব্যস্ত দিনের পাশে এসে,
মনে হয় যেন নরম কোনো গল্প বলছে খুবই ধীরে ধীরে।
যে গল্পে নেই কোনো ক্লান্তি, নেই কোনো অহংকারের ছায়া,
যেন ফুল বলছে
“রূপ লুকিয়ে রাখার মাঝে কোনও কৃতিত্ব নাই,
নিজেকে ফুটিয়ে তুললেই পৃথিবী আপনাতে ভরে যায়।”

ডালিয়া ফুলের সৌন্দর্য শুধু দেখার জিনিস না।মন একটু দৌড়াদৌড়ি করলে, চাপে থাকলে, নিঃশব্দে দাঁড়িয়ে থাকা একটা ডালিয়া ফুলও হৃদয়কে শান্ত করে।তার রঙ, তার পাপড়ির স্তর, তার ভরাট গোল চেহারা সব মিলিয়ে একটা আশ্বাস দেয় সবকিছু ঠিক হয়ে যাবে। প্রকৃতি এখনো সুন্দর আছে।জীবনে কখনো কখনো আমরা এমন ছোট সৌন্দর্যের পাশে দাঁড়িয়েই আবার নতুন করে শ্বাস নিতে শিখি।ডালিয়া ফুল সেই ছোট সৌন্দর্যগুলোরই একটি নরম, স্নিগ্ধ, আর অদ্ভুত রকমের শান্ত।

এতক্ষণ আমার পোষ্ট মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি আবার অন্য কোনদিন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উন্মোচিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

banner-abbVD.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi note 9
ক্যামেরা.মডেলnote9
কভার ডিজাইনপিক্সাবে
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnztsmhqXECFWhnYScssX21XdqSgM3oVAxxx35K4bsUQXRKwwCsw9GRePhwFW6wnPkumnwFzjxJ7cZ8QEN9.gif

আমার পরিচয়

আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
🌼💖🌼


👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5FFNrb9sFVE6WnN94dL...Tw5Abm2612Wy1uy3UjeTTZbeVkqn4KgAunyq9vsiSBbkpAkYqhvBS1PXAEzXPPRCksr3rtaRUWmWqLPXP3YprQi2rjfNopeJmrnAmRjttvj5BoLiBFTScarkV.webp

Posted using SteemX

Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 7 months ago 

ডালিয়া ফুল নিয়ে দারুন লিখেছেন। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 63502.24
ETH 1662.81
USDT 1.00
SBD 0.41