হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি।
দারুন শীত পড়েছে, ঘর থেকে বের হতে মন চায় না । এই শীতে বিকেলের নাস্তায় ধোয়া ওঠা এক কাপ গরম চায়ের সাথে গরম মুচমুচে নাগেট খেতে আমার খুব ভালো লাগে। আমার বাচ্চাটাও নাগেট খেতে খুব পছন্দ করে। তাইতো সারাবছর বাসায় বানানো নাগেট আমার ফ্রিজে সংরক্ষণ করা থাকে। কি কিভাবে খুব সহজেই চিকেন নাগেট তৈরী করতে পারবেন সেই রেসিপি আমি শেয়ার করব আপনাদের সাথে ।

উপকরণঃ
প্যাকেটজাত যেসব নাগেট আমরা কিনি এই রেসিপি অনুসরণ করে বানালে ঠিক একই স্বাদের নাগেট
আপনি ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন।

| উপকরণ | পরিমান |
| মুরগী বুকের মাংস | ১ কাপ |
| আদা বাটা | ১ চা চামচ |
| রসুন বাটা | ১ চা চামচ |
| সয়াসস | ১চা চামচ |
| মরিচ গুড়া | ১ চা চামচ |
| লবণ | পরিমান মত |
| গোল মরিচের গুড়া | ১ চা চামচ |
| ডিম | ১ টা |
| পাউরুটি | ২ পিস |
| ব্রেডক্রাম | প্রয়োজন মত |
| কাঁচা মরিচ | ৩ টি |
| ভাজার তেল | পরিমান মত |
প্রস্তুত প্রণালিঃ
প্রথম ধাপঃ
প্রথমে মুরগীর বুকের মাংস ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এরপর একটা জালিতে রেখে ভালো ভাবে পানি ঝড়িয়ে নিতে হবে।

দ্বিতীয় ধাপঃ
এবারে একটা শুকনো পাটায় আস্ত কাঁচামরিচ ও মাংস একসাথে বেটে নিতে হবে। এরপর এই বাটা মাংসে আদা বাটা,রসুনবাটা, শুকনা মরিচের গুড়া, গোল মরিচের গুড়া, সয়াসস, লবণ দিয়ে ভালো ভাবে মাখাতে হবে।
তৃতীয় ধাপঃ
এবারে মসলা মাখানো মাংসের সঙ্গে ২ পিস পাউরুটির গুড়ো,ও ডিমের কুসুম ভালো করে মেশাতে হবে। এরপর একট্রা ট্রেতে সামান্য পরিমান তেল ব্রাশ করে সেখানে সমান করে বিছিয়ে নিতে হবে মাংসের মিশ্রনটা।
চতুর্থ ধাপঃ
মাংস গুলো ট্রেতে বিছানো হলে ছুরি দিয়ে নাগেটের শেপ করে কেটে নিতে হবে। এরপর একটা একটা পিস করে তুলে নিতে হবে। নরম জিনিস তোলার সময় বাকা হয়ে গেলে হাতে চেপে শেপটা ঠিক করে নিতে হবে।

পঞ্চম ধাপঃ
নাগেট তৈরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এটি। কেটে রাখা নাগেটের পিস গুলোকে কোটিং করতে হবে। প্রথমে পিসগুলো আলাদা করে সেগুলোকে ব্রেডক্রামে একবার গড়িয়ে নিতে হবে। এরপর ফেটিয়ে রাখা ডিমে নাগেটের পিস গুলো চুবিয়ে নিয়ে আবার ব্রেডক্রামে গড়িয়ে ৬ থেকে ৮ ঘন্টা ফ্রিজের নরমালে রেখে দিতে হবে। এতে করে ব্রেডক্রাম শক্ত হয়ে নাগেটের গায়ে লেগে যাবে। ভাজার সময় নাগেট দোকানের মত ক্রিসপি হবে।

ষষ্ঠ ধাপঃ
এটা চিকেন নাগেট তৈরীর শেষ ধাপ। ফ্রিজে কোটিং করে রাখা নাগেটগুলো বের করে ১০ থেকে ১৫ মিনিট বাইরে রাখতে হবে। এরপর একটা ফ্রাইপ্যানে পরিমান মত তেল দিতে হবে তেল গরম হয়ে গেলে ছেড়ে দিতে হবে নাগেট গুলি। এরপর চুলার আচ কমিয়ে নাগেটগুলো ভাজতে হবে।মাঝে মাঝে নাগেট উল্টে দিতে হবে, যখন নাগেটের রং সোনালি রং হয়ে উঠবে তখনই নাগেট গুলো নামিয়ে নিতে। এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেলো রেষ্টুরেন্টের মত চিকেন নাগেট।

আমি সোনিয়া বাংলাদেশি। বাংলায় লিখি গান কবিতা। অবসর কাটে গান শুনে বই পড়ে। ভালোবাসি দেশ বিদেশ ঘুরে বেড়াতে। প্রকৃতি থেকে খুঁজে পাই বাঁচার আনন্দ।
অনেক সুন্দর একটা চিকেন নাগেট তৈরি করেছেন আপু। ছবিতে দেখে মনে হচ্ছে এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। প্রত্যেকটি ধাপ আপনি খুবই সুন্দরভাবে বর্ণনা করতে সক্ষম হয়েছেন আপনাকে অশেষ ধন্যবাদ এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে।
আপনার রেসিপিটা সত্যিই আমার কাছে অনেক ভালো লেগেছে। আর খাবারটি দেখে বোঝাই যাচ্ছে অনেক টেস্টটি হয়েছে। এমন ধরনের খাবার আমার খেতে অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
ওয়াও! আপু সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি দেখলাম আপনার মাধ্যমে, অসাধারণ একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, এতে করে আমরা খুব সহজেই এই চিকেন নাগেট রেসিপি বাসায় তৈরি করে খেতে পারব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা অবিরাম।
রেসিপিটা যখন পড়ছিলাম তখন কতবার যে ঢোক গিলেছি সেটা আমি জানি। দারুন মুখরোচক একটি খাবার বানিয়েছেন আজ। ইচ্ছে করছে ওখান থেকে তুলে দুটো খেয়ে নেই। হিহিহিহি। চমৎকার উপস্থাপনা।
বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল।
আপনাকেও বড় দিনের শুভেচ্ছা। দাওয়াত রইলো বাংলাদেশে এলে আমার বাসায় নাগেট খাবার।
ওয়াও আপু সত্যি অসাধারণ সুন্দর একটি রেসিপি করেছেন। রেসিপি দেখে সত্যি মুখে জল চলে আসলো। দেখতে খুবই লোভনীয় হয়েছে। দেখে মনে হচ্ছে একটা নিয়ে খেয়ে ফেলি। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা দেখে সবাই খুব সহজে আপনার রেসিপিটি তৈরি করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে। বাসায় চেষ্টা করে দেখতে পারেন। একেবারে সিপির নাগেট।
আপনি চিকেন নাগেট দারুণভাবে রান্না করেছেন আপু। খুবই ভালোলাগলো। প্রয়োজনীয় উপকরণগুলো সঠিক মাত্রায় দিয়েছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইলধন্যবাদ আপনাকে।
দারুণ স্বাদের চিকেন নাগেট খুবই সুস্বাদু মনে হচ্ছে।তাই বারবার খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা দেখে আমিও শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।
ধন্যবাদ আপনাকে।
খুবই সুস্বাদু একটি রেসেপি শেয়ার করেছেন আপু। বিকেলের নাস্তায় এটা বেশ কার্যকারি। খেতেও ও ভীষন মজার। আপনি এটি তৈরির ধাপগুলো খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু
আপনার তৈরি করা চিকেন নগেট রেসিপি টি দেখতে বেশ লোভনীয় লাগছে। চিকেন খেতে আমি অনেক ভালবাসি কিন্তু এইভাবে চিকেন নাগেট তৈরি করে আজও খাওয়া হয়নি। আপনার কাছ থেকে নতুন একটি রেসিপি শিখলাম । রেসিপিটি মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে । আমি সময় পেলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবো। ধন্যবাদ আপনাকে এমন সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে।
নিশ্চই চেষ্টা করবেন। আমাকে জানাবেন কেমন হলো। ধন্যবাদ আপনাকে।