মজাদার চাইনিজ ভেজিটেবল। @shy-fox ১০% বেনিফি***সিয়ারী।
ভালো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চই ভালো আমিও ভালো আছি।
উপকরণঃ
চাইনিজ ভেজিটেবল তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন জেনে নেই।
| উপকরণ | পরিমান |
|---|---|
| গাজর | ১টা |
| ফুলকপির টুকরো | এক কাপ |
| মটরশুঁটি | আধা কাপ |
| পেপে | আধা কাপ |
| মুরগীর বুকের মাংস | আধা কাপ |
| আলু | মাঝারি সাইজের ২টি |
| ক্যাপসিকাম | ১ টি |
| লাউ টুকরো করে কাটা | ১ কাপ |
| লেবু | ১পিস |
| লবণ | স্বাদমত |
| কাচা মরিচ | ৪টা |
| সাদা ভিনেগার | ১ চা চামচ |
| তেল | ২টেবিল চামচ |
| কর্ণ ফ্লাওয়ার | ২টেবিল চামচ |
| আদা বাটা | ১ চা চামচ |
| রসুনবাটা | ১ চা চামচ |
| কাটা পিয়াজ | ১ কাপ |
| গরম মশলা | পরিমান মত |
| ধনে গুড়া | ১ চা চামচ |
প্রথমধাপঃ
<bপ্রথমেফুলকপি,গাজর,আলু,পেপে,ক্যাপসিকাম,লাউ ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিতে হবে। এরপর ক্যাপসিকাম কেটে আলাদা করে রাখতে হবে এবং মটরশুটি গুলি বেছে নিতে হবে।
দ্বিতীয় ধাপঃ
মুরগীর বুকের মাংস ছোট ছোট টুকরো করে কেটে গোলমরিচ এবং লবণ মাখিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে। এবং এক কাপ পানিতে ২ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার গুলিয়ে রাখতে হবে।
তৃতীয় ধাপঃ
এরপর একটা পাতিলে বেশ খানিকটা পানি ফুটিয়ে নিতে হবে।সেই ফুটন্ত পানিতে ধুয়ে রাখা সব্জি গুলো ছেড়ে দিতে হবে। তবে ক্যাপসিকাম সিদ্ধ করা যাবেনা।বাকী সব্জিগুলো সিদ্ধ করার সময় সাথে দিতে হবে সামান্য পরিমান লবণ ও এক চা চামচ সিরকা। এরপর সব্জিটা ৫ - ৭ মিনিট সিদ্ধ করে পানি ঝরিয়ে ফেলতে হবে।
চতুর্থ ধাপঃ
একটা ফ্রাইপ্যানে তেল গরম করে নিতে হবে এরপর ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস গুলো। বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে হবে মাংসগুলো।
পঞ্চম ধাপঃ
এবার একটা কড়াইয়ে তেল গরম করে তাতে দিয়ে দিতে হবে পেয়াজ কুচি,৪ টা ফাড়া কাচা মরিচ,২ টি তেজপাতা,এলাচ এবং দারুচিনি। সাথে দিয়ে দিতে হবে পরিমান মত লবন,আদা বাটা,রসুন বাটা। তারপর সব মসলা গুলো ভালো ভাবে ভেজে নিতে হবে।
ষষ্ঠ ধাপঃ
সব মসলা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মুরগীর মাংস ও ক্যাপসিকাম। ২-৩ মিনিট ভেজে নিতে হবে ক্যাপসিকাপ ও মুরগির মাংস।
সপ্তাম ধাপঃ
সব মসলার সাথে ক্যাপসিকাম মাংস দিয়ে নাড়াচাড়ার পর তাতে ঢেলে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো। এরপর ভালো ভাবে নাড়াচাড়া করে এককাপ পরিমান পানি দিয়ে সবজিগুলো রান্না করতে হবে। সব্জি আধা সিদ্ধ হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে কেটে রাখা এককাপ পিয়াজ ও কিছু সবুজ ক্যাপসিকাম।এরপর আরো ২ থেকে তিন মিনিট রান্না করলে সব্জি যখন সিদ্ধ আসবে তাতে দিয়ে দিতে হবে গুলিয়ে রাখা কর্ণফ্লাওয়ার, লেবুর রস ও ১ চা চামচ চিনি। কর্ণফ্লাওয়ার ঘন হয়ে এলে শেষ হয়ে যাবে রান্না। এরপর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে দারুণ মজার চাইনিজ ভেজিটেবল।
আমি সোনিয়া বাংলাদেশি বাংলায় লিখি গান কবিতা। ভালোবাসি ঘুরে বেড়াতে। অবসর কাটে গান শুনে বই পড়ে।জীবনের গভীর বোধ খুঁজে নিতে চাই চারপাশের পরিবেশ থেকে।
চাইনিজ ভেজিটেবল এই রেসিপিটা আমি আগে কখনো খাইনি। তবে দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন আপনি। সত্যি বলছি এই রেসিপিটি আমার অনেক খেতে ইচ্ছে করছে 😋 সময় পেলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করতে চাই। রেসিপিটি অনেক গুছিয়ে আপনি মাত্র ৭ টি ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এই সুস্বাদু রেসিপি টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে।
ওয়াও আপু আপনার চাইনিজ ভেজিটেবল রান্না খুবই সুন্দর হয়েছে। চাইনিজ ভেজিটেবল আমার খুব পছন্দ। আর আপনার রান্না দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। দেখে আমার খুব খেতে ইচ্ছা করছে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে।
মজাদার চাইনিজ ভেজিটেবল আগে কখনো খাইনি তাই এর স্বাদ সম্পর্কে তেমন কোন ধারণা নেই। তবে আপনার তৈরি রেসিপি টি আনেক স্বাস্থ্যকর এতে কোন ভুল নেই। নতুন ধরনের রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।
মজাদার চাইনিজ রেসিপি সত্যি অনেক সুন্দর হয়েছে, দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। তাই বারবার খেতে ইচ্ছে করছে। আপনি খুবই সুন্দর ভাবে এই রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপন দেখে তৈরি করা আমি শিখতে পেরেছি। আপনার জন্য রইল শুভকামনা।
ধন্যবাদ আপনাকে।
ওয়াও অসাধারণ একটা চাইনিজ ভেজিটেবল তৈরি করেছেন। দেখেই জিভে জল চলে আসল। মনে হচ্ছে খেতে ও অনেক সুস্বাদু হবে।
ধাপগুলি সুন্দর করে উপস্থাপন করেছেন।
ধন্যবাদ আপনাকে।
আপু আপনার রেসিপিটি দেখতে দারুণ লাগছে। আপনার এই গুছিয়ে লেখার জন্য ধন্যবাদ। এতে আমরা খুব সহজে বাসায় রান্না করতে পারবো।🍽️🍽️
আপনি খুবই সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরেছেন আপু ।আপনি অনেক ধরনের সবজি দিয়ে মজাদার চাইনিজ ভেজিটেবল রান্না করেছেন দেখছি। আমি এরকম ভাবে কখনো চাইনিজ ভেজিটেবল খাইনি, তবে রেস্টুরেন্ট থেকে অনেকবার খেয়েছি , কিন্তুএরকম কখনো হয়নি ।আপনার রেসিপি টা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল ,প্রতিটি উপকরণ আপনি অনেক সুন্দরভাবে সঠিক সময়ে ব্যবহার করেছেন যার ফলে রেসিপিটা দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে রংটা অনেক ভালো এসেছে। এত মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।শুভকামনা রইল আপনার জন্য ,আপনার কাছ থেকে পরবর্তীতে রকম মজাদার রেসিপি আশা করব।
ধন্যবাদ আপনাকে।
এই রেসিপিটা আমার অনেক পছন্দের, প্রায় বাড়ীতে রান্না করা হয়। আসলে আমি ঝাল খুব একটা পছন্দ করি না, যার কারনে এই ধরনের সবজি খুব ভালো লাগে। আপনার রান্নাটি বেশ দারুণ হয়েছে, শেষের দৃশ্যটি তো জিবে জল এনে দিলো, হে হে হে। ধন্যবাদ
ধন্যবাদ ভাই।