আমার পরিচয় পর্ব (আমার বাংলা ব্লগ)
আসসালামু আলাইকুম সবাইকে।
আমি মোঃ সোলায়মান। বয়স- ২৫ এবং জাতীয়তা- বাংলাদেশি। আমার স্টিমিট আইডি @solaymanspn।
বেশ কিছুদিন আগে খুব সম্ভবত আমি একটা ভিডিও দেখেছিলাম ইউটিউব এ স্টিমিট সম্পর্কে। তারপর গত কয়েক দিন আগে আমার বন্ধু Rahman (Steemit id: @Rahman44) এর মাধ্যমে "আমার বাংলা ব্লগ" সম্পর্কে বিশদ জানতে পারি। জানার পর আগ্রহ জন্মায় এবং তারপর সাইন আপ করি স্টিমিট এ। সাইন আপ করার পর "আমার বাংলা ব্লগ" কমিউনিটি তে জয়েন করি এবং তারপর একটা ডিসকর্ড লিংক এর মাধ্যমে ডিসকর্ড সার্ভারে যোগ দিয়ে জানতে পারি তখন মেম্বার নেয়া হচ্ছে না। জানানো হয় চোখ রাখতে ডিসকর্ড চ্যানেলে। গত ২৯/০৪/২০২২ তারিখে ডিসকর্ড এ ঢুকে দেখতে পেলাম মেম্বার নেয়া হচ্ছে। নির্দেশনা অনুযায়ী verification পোস্ট করতে বলা হচ্ছে।
আমি আমার সম্পর্কে খুব সংক্ষেপে যদি বলি তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একজন ছাত্র।
পাঁচ ভাইয়ের মধ্যে আমিই সব চাইতে ছোট। দেশের বাড়ি ঢাকার পাশ্ববর্তী জেলায়। পড়াশোনার জন্য ঢাকাতেই বর্তমানে অবস্থান করতেছি।
আমার ওয়েব ডিজাইন, থাম্বনেইল বানানো, হাতে আকা আর্ট কে ডিজিটালাইজ করার প্রতি ঝোঁক আছে এবং আমি সময় পেলেই এসবে লেগে যাই।
শখের মধ্যে আমার ব্লকচেইন নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে, সেই সাথে ডিজিটাল নিরাপত্তার বিষয়ে আগ্রহ বেশ। ঘুরাঘুরির ব্যগ্রতা অনেক। মুভি, নাটক, সিরিজ দেখি সময় পেলেই। বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য গত তিন বছর যাবৎ একাডেমিক পড়ালেখার বাইরে বই পড়ার জন্য নির্দিষ্ট সময় রাখার প্রাণপণ চেষ্টা করি।
মানুষ হিসেবে খুব বেশি গোছালোর প্রকৃতির আমি না। একজন আরাম প্রিয় মানুষ বলা চলে। সোস্যাল মিডিয়ায় অত বেশি সরব না হলেও ব্যক্তিগত ভাবে আশে পাশের মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে চলার আপ্রাণ প্রয়াস অব্যাহত থাকে।
আমি মনে করি "আমার বাংলা ব্লগ" মাতৃভাষায় আমার সৃজনশীলতা প্রকাশে বন্ধুপ্রতিমের মতো সহায়ক ভূমিকা পালন করবে। আমি "আমার বাংলা ব্লগ" এর সকল নিয়ম কানুন রক্ষা করে এই পরিবারের সাথে আমার পথ চলা দীর্ঘ থেকে দীর্ঘতর করতে দৃঢ় প্রতিজ্ঞ।
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো আপনি খুব সুন্দর ভাবে নিখুঁত করে পরিচয়পর্ব আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সেই সাথে আপনার বিভিন্ন স্কিল এর কথা শুনে খুবই ভালো লাগলো। কারণ এই প্লাটফর্ম স্কিল মানুষদের জন্যই যারা নিজেদের দক্ষতা প্রকাশ করতে পারবে। আশা করছি আপনি আমার বাংলা ব্লগেট নিয়ম কারণ মেনে আপনার সৃজনশীলতার শক্তি বিকাশ ঘটাবেন। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে সব কিছু সুন্দর হৃদয় দিয়ে দেখার জন্য। আশা করি সব সময় আপনাদের আমার পাশে পাবো এবং এক সাথে @amarbanglablog এ অনেকটা পথ আমরা পারি দিতে পারবো একটি পরিবারের সদস্য হয়ে।
আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। আপনার সাথে পরিচিত হয়ে বেশ ভাল লাগল এবং খুব সুন্দর ভাবে আপনি আপনার বিষয়টি তুলে ধরেছেন। আশা করি ভালো কাজ করবেন
অবশ্যই চেষ্টা করবো ভালো কিছু সব সময় আপনাদের সামনে নিয়ে আসতে। আমার পাশে থেকে পথ চলতে বন্ধুপ্রতিমের ভূমিকা আপনারা পালন করবেন বলে আশা রাখি। আপনাদের অংশ হতে পেরে নিজেকে অবশ্যই গর্বিত মনে করি। ধন্যবাদ
স্বাগতম আপনাকে ভাইয়া।
আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগত। আশাকরি আপনিনআমাদের সাথে যুক্ত থাকবেন ও পরিবারের একজন সদস্য হিসেবে থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের অংশ মনে করে ভালো উপদেশ দেয়ার জন্য। আমার বাংলা ব্লগ আমাদের সবার জন্য আশীর্বাদ বয়ে আনুক সেই কামনা করি।
আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম।
আপনার পরিচিত মূলক পোস্টে সৃজনশীলতা ও দক্ষতা প্রকাশ করেছেন, আশা করছি আমার বাংলা ব্লগে সকল নিয়ম মেনে কাজ করে যাবেন। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে। সকল নিয়ম মেনে যেন আমার বাংলা ব্লগ এর সাথে আমার পথ দীর্ঘ করতে পারি দোয়া করবেন এবং আশা করি আপনাদের সব সময় আমার পাশে পাবো
@Rahman44 আপনি কি উনাকে রেফার করেছেন?? রেফার করে থাকলে মন্তব্য করে নিশ্চিত করুন।
হ্যাঁ আমি উনাকে রেফার করেছি
ধন্যবাদ আপনাকে।
আপনার পরিচিতিমূলক পোস্টটি সুন্দর হয়েছে। এখন আপনাকে যিনি রেফার করেছেন। তাকে এখানে কমেন্ট করে নিশ্চিত করতে হবে যে তিনি আপনার রেফারার। @rahman44 আপনি কি তাকে চেনেন? আপনি তাকে রেফার করে থাকলে ফিরতি কমেন্টে সেটা নিশ্চিত করুন।
আচ্ছা ঠিক আছে ভাই। আমি সব সময় আপনাদের নির্দেশনা অনুযায়ী চলার চেষ্টা করবো। ধন্যবাদ
হ্যাঁ ভাই আমি উনাকে রেফার করেছি
ধন্যবাদ আপনাকে।
আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম। আশা করি এই কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে আমাদের সাথে কাজ করবেন।
অবশ্যই আমি সকল নিয়ম কানুন মানতে দৃঢ় প্রতিজ্ঞ। যেকোন ভুলে আমাকে শুধরে দেয়ার অনুরোধ জানাচ্ছি
আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম। এই কমিউনিটিতে মন দিয়ে কাজ করলে এবং সকল নিয়ম মেনে কাজ করলে আপনার সফলতা আসবেই ইনশাল্লাহ। আপনার জন্য শুভকামনা রইল।
সকল নিয়ম কানুন মেনে মাতৃভাষায় "আমার বাংলা ব্লগ" এর সাথে অনেক টা পথ পাড়ি দিতে পারবো বলে আশা রাখি। দোয়া করবনে এবং পাশে থাকবেন বলে বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে
আপনার পরিচয় মূলক পোস্ট দারুন ছিল। আপনার জীবন বৃত্তান্ত পড়ে অনেক ভালো লাগলো। আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম। আমার বাংলা ব্লগ কমিউনিটি আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে।
ধন্যবাদ ভাই এই রকম আকর্ষণীয়ভাবে আমার মতো মানুষকে উৎসাহ দেয়ার জন্য। আশা করি আমার বাংলা ব্লগ এর সাথে পথ চলার প্রতিটা মুহূর্তে আপনাদের উৎসাহ এবং সহযোগিতা পাবো।