অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম

আজ
বুধবার

১৫ মে,
২০২৪



কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে বেশ কিছু রেনডম ফুলের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছি। আমি মনে করি, আমার এই বিভিন্ন ধরনের রেনডম ফুলের ফটোগুলো দেখে আপনাদের ভালো লাগবে। কারণ আমরা সকলে জানি ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতী। ফুল ভালোবাসা না এমন মানুষ খুব কম রয়েছে এই পৃথিবীতে। সকল মানুষের ভিড়ে আমিও ফুল অনেক পছন্দ করি। ফুল যেন আমার অন্যরকম ভালোলাগার জিনিস। আশা করি আমার এই ধারণ করা ফুলগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন ফুলের ফটোগুলো দেখি এবং সে বিষয়ে বেশ কিছু জানার চেষ্টা করি।


img_1715790248064.jpg

Photo editing by infinix mobile gallery





প্রথমে আপনারা যে ফুলটাকে দেখতে পাচ্ছেন এটা একটি বরবটির ফুল। বরবটির ফুল দেখতে কিছুটা শিমের ফুলের মত হয়ে থাকে। এই ফুলের ভেতর দিয়ে বরবটি বের হয়ে আসে। ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আমাদের পুকুর পাড়ে বেশ দুই রকমের বরবটি সবজি লাগানো হয়ে থাকে, আর সেই গাছে এমন সুন্দর ফুল ফোটে।


IMG_20240501_091109_166.jpg

Camera:Infinix Hot 11s-50mp
What3words location Gangni



এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি জবা ফুল। জবা ফুল আমার খুবই পছন্দের একটি ফুল। আমাদের বাড়িতে একটু জবা ফুলের গাছ ছিল। সে ফুল গাছের ঠিক এমনই সুন্দর সুন্দর জবা ফুল ফুটতো। তবে অনেক আগে গাছটা নষ্ট হয়ে গেছে। আমি আমার সেই জবা ফুল গাছটাকে এখনো মিস করি।


IMG_20231121_160244_990.jpg

Camera:Infinix Hot 11s-50mp
What3words location Gangni



এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, তা হচ্ছে ভুট্টার ফুল। ভুট্টা গাছের উপরে এমন শিশ বের হয়ে থাকে। ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে। ক্যামেরা ভালো হলে ফটো আরো সুন্দর হয়। এ যেন ফসলের মাঠের এক অন্যরকম সৌন্দর্য।


IMG_20240414_093624_201.jpg

Camera:Infinix Hot 11s-50mp
What3words location Gangni



এখন আপনারা যা দেখতে পাচ্ছেন একটি বনফুল। এটা তেলাকুচির ফুল। পুকুর পাড়ের বিভিন্ন জায়গায় এই গাছ ও ফুল দেখতে পাওয়া যায়। সাদা ফুল গুলো দেখতে খুবই ভালো লাগে। আমাদের টিউবয়েলের পাশে এই গাছ হয়েছে এবং অনেক ফুল ফুটেছে।


IMG_20240414_100007_671.jpg

Camera:Infinix Hot 11s-50mp
What3words location Gangni



এটা একটি আর্টিফিশিয়াল গোলাপ ফুল। দেখে যেন মনে হচ্ছিল অরজিনাল ফুল। তবে কৃত্রিমভাবে এই ফুলগুলো তৈরি করা হয়। দূর থেকে দেখে অনেকের ভুল করে। ফুলটা আমি যখন ফটো ধারণ করছিলাম তখন বেশ ভালো লাগছিল। এটা আমাদের পাশের একটি দোকানে ফুলটা রাখা।


IMG_20240515_113149_567.jpg

Camera:Infinix Hot 11s-50mp
What3words location Gangni



এখানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া ফুল। আমরা জানি বৈশাখ মাস আসলে কৃষ্ণচূড়া ফুলগাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। আর যখন ঝিরিঝিরি হাওয়া বয়ে চলে তখন দেখতে আরো ভালো লাগে। এই মুহূর্তে কৃষ্ণচূড়া ফুল গাছের নিচে অবস্থান করতে আমার খুবই ভালো লাগে।


IMG_20240505_092433_802.jpg

Camera:Infinix Hot 11s-50mp
What3words location Gangni



এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর নয়ন তারা ফুল। নয়নতারা ফুল এতটাই আকর্ষণীয় হয় দেখে যেন মন ছুঁয়ে যায়। গতদিন হসপিটালে যাওয়ার মুহূর্তে এই ফুলের দেখা মিলেছিল বাজারে। ঠিক সেই গাছ থেকে ফটো ধারণ করেছিলাম।


IMG_20240505_085812_652.jpg

Camera:Infinix Hot 11s-50mp
What3words location Gangni



এখানে দেখতে পাচ্ছেন রঙ্গন ফুলের ফটোগ্রাফি। রঙ্গন ফুল বিভিন্ন রকমের হয়ে থাকে। এটা হলুদ কালারের রঙ্গন ফুল। তবে আমি সবচেয়ে বেশি পছন্দ করি লাল রকমের রঙ্গন ফুলগুলো। তবে এই ফুলগুলো প্রায় লক্ষ্য করা যায় পার্ক অথবা বাগান বাড়িতে। আমাদের বাড়ির পাশের ছোট্ট একটা ফুলের বাগানে এই গাছ রয়েছে।


IMG_20231121_154348_195.jpg

Camera:Infinix Hot 11s-50mp
What3words location Gangni



এখানে টবের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গেট ফুল বা কাগজ ফুল গাছ। এই ফুলগুলো গোলাপী কালারের হয়ে থাকার কারণে দূর থেকে দেখতে এতটাই ভালো লাগে তা বলে বোঝানো সম্ভব নয়। এই ফুলগুলো আমার কাছে অসম্ভব ভালো লাগে। আমার খুবই প্রিয় একটি ফুল, তবে গাছে অনেক কাটা থাকে এইজন্য বাড়িতে লাগাতে পারি না।


IMG_20231121_153357_531.jpg

Camera:Infinix Hot 11s-50mp
What3words location Gangni


পোস্ট বিবরণ


বিষয়রেনডম ফুলের ফটোগ্রাফি
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাInfinix Hot 11s-50mp
লোকেশনGangni-Meherpur
ফটোগ্রাফার@simransumon
দেশবাংলাদেশ

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYsppmXccekHQtuRnvumd4YXJL6tgu3HeQ9kVdaMY7Ztny91Kmy6WbCfuPPL5AaxDjDtXQqm2QqLmK5DNCPD34.png


ব্লগটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আসলেই অনেক সুন্দর সুন্দর ফটো ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছ। খুবই ভালো লাগলো প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে। চমৎকার ভাবে বর্ণনার সাথে ফুলগুলো আমাদের মাঝে উপস্থাপন করতে দেখে আমি অনেক খুশি হয়েছি।

 2 years ago 

অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কতগুলো ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছেন। প্রায় সব কটি ছবি সুন্দর হয়েছে এবং প্রতিটা ছবির বর্ণনা আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া।

 2 years ago 

বেশ সুন্দর সুন্দর ফুলের ফোটোগ্রাফি করেছেন। প্রতিটা ছবিই আকর্ষণীয়। তবে আমার কাছে জবা ফুলের ছবিটা বেশি সুন্দর লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জবা ফুল আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু।

 2 years ago 

আপু আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে, কৃষ্ণচূড়া ফুলগুলো, আর নয়নতারা ফুলগুলো বেশি সুন্দর লেগেছে। আপনার ফটোগ্রাফির হাত অনেক ভালো। আশা করি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন।

 2 years ago 

নয়নতারা টা আমারও অনেক ভালো লেগেছে ভাই

 2 years ago 

আর্টিফিশিয়াল গোলাপটি দেখতে কিন্তু অরজিনাল গোলাপ ফুলের মতোই লাগছে আপু। সুন্দর ফুলগুলোর ভিড়ে আর্টিফিশিয়াল ফুল দেখে প্রথমে তো বুঝতেই পারিনি। দারুন সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

দুর্দান্ত কয়েকটি ফুলের ফটোগ্রাফি করেছেন আপু। আপনার তোলা প্রতিটা ফটো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুবই আকর্ষণীয় লাগছে দেখতে। খুবই নিখুঁতভাবে ফটোগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন।যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি বেশ চমৎকার চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।ফটোগ্রাফি পোস্ট গুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে। আপনি ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি সবাইকে বেশ মুগ্ধ করে। আপনার আজকের ক্যাপচার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমার বেশ ভালো লাগলো আপু। বিশেষ করে কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ফুলটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। বরবটির ফুল যে একদম শিমের ফুলের মতো দেখতে এটা আমার জানা ছিল না। ধন্যবাদ আপু দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

বরবটি ফুল আপু এই প্রথম দেখলাম।অন্য ফুল গুলোও অনেক সুন্দর হয়েছে আপু। ধন্যবাদ আপু এত সুন্দর পোস্ট টি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64324.67
ETH 1863.46
USDT 1.00
SBD 0.38