স্বরচিত অনু কবিতা || অষ্টম পর্ব

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম



IMG_20231121_160222.jpg
Camera: Huawei P30 Pro-40mp

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আমার অনু কবিতা। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুন্দর সুন্দর চারটি অনু কবিতা নিয়ে। আশা করব আমার এই কবিতা আবৃত্তি করতে আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে এখনই আমার এই কবিতা আবৃত্তি করে এবং প্রেম অনুভূতি মূলক কবিতার স্বাদ গ্রহণ করি।


১ নং

তোমায় বলবো ভেবে ভেবে

কত কথা মনের মধ্যে জমা রয়।

ক্ষণিকের জন্য তোমায় কাছে পেলে
সমস্ত কথাগুলো যেন ডাস্টবিনে হারায়।

হয়তো বলার থাকে অনেক কিছুই
থাকে কত অবুঝ মনের স্বপ্ন আশা।

বলতে পারিনা তোমায় সব কথা
তোমায় দেখে হারিয়ে ফেলি মুখের সব ভাষা।

এটা কি প্রেমের অনুভূতি
নাকি প্রেমের মাঝে একটু নিরবতা।

ভালো লাগার অনুভূতি গুলো
বলতে না পারায় ঢাকাপড়ে হতাশায়।

২ নং

কবি কবি ভাব জেগে ওঠে

মনের মধ্যে প্রতিটি ক্ষণে।

যখনই থাকি আন মনে কোন নির্জনে।
কল্পনায় মিশে যাও তুমি আমার দু নয়নে।

তবে কি পাগল করেছ তুমি আমায়
কোন নিঃস্বার্থ ভালোবাসার যাদুটনায়।

নাকি বেঁধে ফেলেছো ভালোবাসার অসীম মায়ায়
মন থেকে দূর করতে চাইলেও ভোলা না যায়।

যখনই থাকী নিস্তব্ধ মন মানসিকতা নিয়ে
তুমি বন্ধু উঁকি দাও আমার হৃদয় জানালায়।

৩ নং

চিরো চেনা সেই মেঠো পথে

মন ছুটে যায় বারবার।

ইচ্ছে করে তোমার সাথে
হাসি আনন্দে মেতে উঠিয়া আবার।

সবুজ ফসলের প্রান্তরে
খুঁজে পাই সীমাহীন সুখ।

ফাল্গুনের যেন শীতল হাওয়া বয়ে যায় অন্তরে
যখনই দেখি তোমার হাসি মাখা মুখ।

কত অচেনা ছিলে তুমি ছিলে অন্যজন
এক নিমিসেই ভালবেসে আজ হয়েছ কত আপন।

৪ নং

সবুজ পাতারা বাতাসে দোলে

আশারা দোলে মনে।

তুমি বন্ধু কত কথা বল
বুঝে নিরব দুই নয়নে।

বলতে পারিনা মুখ ফুটে আমি
তুমি তো বলতে পারো।

আমায় নিয়ে তোমার যেমন অনুভূতি
ঠিক তেমনি জমেছে আমারও।



received_305654148004402.webp

অনুভূতি প্রকাশঃ



মনের মধ্যে ভালোলাগা হুট করে জন্মায় না। পৃথিবীতে সব কিছুর যেমন পিছনে কারণ থাকে। ঠিক তেমনি ভালো লাগা বা ভালোবাসার ও পিছনে কারণ আছে। এমন কিছু ভাললাগা রয়েছে যেগুলো মুখে প্রকাশ করা যায় না। আবার এমন কিছু ভালোলাগা থাকে যেগুলো মুখে প্রকাশ করেও শেষ করা যায় না। তবে ভালো লাগার উৎস প্রিয়জন। যে মন থেকে ভালবাসতে জানে,তাকে ঘিরে শত আশা। আজ মনে ভালোলাগা ও ভালোবাসা দুটাই রয়েছে বলে সৃষ্টি হয় মন থেকে এমন কবিতারা লাইন। সবাই দোয়া করবেন যেন এমন সুন্দর ভালো লাগা অনুভূতি নিয়েই আপনাদের মাঝে কবিতা শেয়ার করতে পারি।


কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ঠিক বলেছেন, মনের মধ্যে ভালোলাগা হুট করেই জন্মায়। আর সব ভালো লাগার কারণ থাকে না। আপনার অনু কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। খুব সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটা কবিতাই দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

এত সুন্দর প্রশংসা করার জন্য ধন্যবাদ আপু

 2 years ago 

আপনার স্বরচিত কবিতার এর আগের পর্বগুলো অবশ্য পড়া হয়নি। তবে আপনার স্বরচিত কবিতার আজকের পর্বটি পরিবেশ ভালো লাগলো। আপনি যে কয়টা অনু কবিতা শেয়ার করেছেন প্রতিটা অনু কবিতায় আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। ভালোবাসার মানুষ চোখের সামনে আসলে মুখের সব ভাষা ভুলে যাওয়া লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার কবিতাগুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হয়েছি

 2 years ago 

মনের অনুভূতিগুলোকে অনু কবিতার মাধ্যমে খুব সুন্দর করে প্রকাশ করেছেন আপু। আপনার অনুভূতিগুলো পরে খুবই ভালো লাগলো। প্রেমের অনুভূতিগুলো প্রকাশ করেছেন খুব সুন্দর ভাষায়। এত সুন্দর কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনারা উৎসাহ দিলে আমি আরো ভালো লিখতে পারব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38