স্বরচিত অনু কবিতা || ১৩ তম পর্ব

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম

Picsart_24-05-18_23-32-15-214.jpg

Camera: Huawei P30 Pro-40mp

Photo editing by picsart app

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আমার অনু কবিতা। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুন্দর সব অনু কবিতা নিয়ে। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে আমার এই কবিতা আবৃত্তি করে। তাহলে চলুন কবিতাগুলো আবৃত্তি করি।




১ নং

আমি এখনো অনুভবে তোমায় খুঁজে পাই

খুঁজে পাই সে আঁকাবাঁকা মেঠো রাস্তায়।

মনে হয় তুমি এখনো আমার হাত ধরে আছো
চলছো আমার সাথে হাসি মাখা মুখ নিয়ে।

এখনো কানে ভাসে সেই কথাগুলো
অনুভবে শুনতে পায় মধুর আলাপন।

তুমি মিশে রয়েছ আমার অন্তরে
মনে হয় এখনো হাতটি ধরে।

জীবন সঙ্গী হয়ে চলছো আমার সাথে
সবুজ প্রকৃতির মাঝে সোনালীর প্রান্তরে।

যেন তোমাকে আমাকে দেখত পথের ধুলো
গাছের ডালে তাকিয়ে রয়েছে চেনা অচেনা পাখিগুলো


২ নং

কিছু ভুল অনুভূতি মানুষকে দূরে ঠেলে দেয়

চিরচেনা কে করে দেয় অচেনা

কিছু কথা মানুষের যন্ত্রনা বাড়ায়
ভেঙে চূর্ণ-বিচূর্ণ করে দেয় হৃদয়।

কিছু ভুল ধারণা দূরত্ব সৃষ্টি করে
এক নিমিষেই নিঃশেষ হয়ে যায় শত আশা।

কিছু রাগ মানুষকে হতাশায় নিয়ে যায়
ধ্বংস করে দেয় মনের বাসনা।


৩ নং

বিবেকের দংশনে আজ আমি পরাজিত

হয়েছি বড় লাঞ্ছিত তোমার কাছে।

কি ছিল ভুল বল দিতে হল মাসুল
দূরে রেখেছো হাত যেই হাত রেখেছিলে আমার হাতে।

অনুভবে খুঁজে পাই তোমার ভালোবাসা
স্বপ্ন দেখিয়ে জাগিয়ে ছিলে শত আশা।

এখনো স্বপ্ন দেখি আগেরই মতো
শুধু নেই তুমি করেছো হৃদয় ক্ষত।




received_305654148004402.webp

অনুভূতি প্রকাশঃ



প্রিয় মানুষটা যখন বসে বসে বিরহের কবিতা লেখে। তার কবিতাগুলো আবৃত্তি করতে ভালো লাগে। মাঝেমধ্যে মানা করি বিরহের কবিতা যেন না লিখে। তবুও সে লিখছে স্বাচ্ছন্দ্যবোধ করে। আসলে যার যেটা ভালোলাগা আর কে। তাই তাকে স্মরণ করে তার কবিতা আবৃত্তি করে আমারও বিরহের কবিতা লিখতে একটু ভালো লাগে। তবে বড় কবিতা লেখা সম্ভব হয়ে ওঠেনা। তাই চেষ্টা করি অনু কবিতা লিখতে। জানিনা কতটা সুন্দর ভাবে লিখতে পেরেছি। তবে সব বিষয়ে দক্ষতা থাকা প্রয়োজন রয়েছে। চেষ্টা করলাম নিজের মতো করে ছোট ছোট বিরহের কবিতা লিখতে। জানিনা কতটুকু ভালো লেগেছে আপনাদের আমার এই অনু কবিতা।


কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।


qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

কিছু কিছু ভালোবাসা এমনই যেগুলো দূর থেকেই সুন্দর। প্রেমিক প্রেমিকা একসময় নানা রকম স্বপ্ন বুনি নিজের পথ চলার মধ্য দিয়ে। কিন্তু পারিবারিক সমস্যার কারণে প্রিয় মানুষটি হয়ে যায় অন্য কারো তখন সেই বিষয়গুলো শুধুই স্মৃতি হয়ে থাকে। ভালোবাসার মানুষটিকে নিয়ে কতইনা স্বপ্ন দেখে থাকি আমরা। কিন্তু না পেলে সবগুলো নিঃশেষ হয়ে যায়। বিরহের দারুন কিছু অনু কবিতা লিখেছেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল আপু এভাবেই লিখতে লিখতে আপনি একদিন বড় কবিতা লেখা শিখে যাবেন।

 2 years ago 

অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।

 2 years ago 

আপনি অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আসলে অনু কবিতা গুলো পড়তে আমারও খুবই ভালো লাগে। আপনার আজকের এই কবিতাগুলো করে ভালো লাগলো আমার।

 2 years ago 

বেশ সুন্দর মন্তব্য করেছেন।

 2 years ago 

সব সময় কবিতা পড়তে আমার ভীষণ ভালো লাগে। আপনি আজকে খুবই চমৎকার একটি অনু কবিতা শেয়ার করেছেন। কবিতার মধ্যে প্রেম ভালোবাসা বিরহ আবেগ সবকিছু প্রকাশ করা যায়। আপনার লেখা কবিতা সেগুলো চমৎকার ভাবে সেগুলো প্রকাশ পেয়েছে । ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কবিতা আবশ্য তেমন একটা লিখতে পারি না তবে পড়তে ভীষণ ভালো লাগে। আজকে আপনার বিরহ অনুভূতিমূলক প্রেমের অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো আপু। প্রতিটি অনু কবিতা‌ অনেক বেশি সুন্দর হয়েছে। অনেক সুন্দর একটি পোষ্ট বিস্তারিত ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ভালো লেগেছে জেনে খুশি হলাম, পাশাপাশি উৎসাহ পেলাম।

 2 years ago 

আপনি আর মামা তো দেখি শুধু বিরহের কবিতা লেখেন। একটু রোমান্টিক সুন্দর সুন্দর কবিতা লিখবেন। বিরহের কবিতা গুলো পড়তে ভালো লাগে কিন্তু রোমান্টিক কবিতা গুলো আরও বেশি ভালো লাগে। আপনি আজকে অসাধারণ কিছু কবিতা লিখেছেন। কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

তোমার মামার শিক্ষা

 2 years ago 

বাহ অনেক ভালো লাগলো তোমার লেখা ছোট ছোট অনু কবিতা গুলো পড়ে। বেশি দারুণভাবে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছে তুমি। অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা কবিতা লেখা। আসলে সত্যি কথা বলতে কি বিরহের কবিতা লেখার মধ্যে অন্যরকম প্রশান্তি রয়েছে।

 2 years ago 

খুশি হলাম তোমার মন্তব্য পেয়ে।

 2 years ago 

কবিতা লিখতে গেলে বিরহের কবিতাই কেন যেন বেশি লেখা হয়। তাছাড়া ঠিকই বলেছেন কেউ যে বিষয়ে করতে পছন্দ করে তাকে সে বিষয়েই করতে দেওয়া উচিত। যাই হোক ভাইয়া আপনার অনু কবিতা গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এরকম ছোট ছোট অনু কবিতা গুলো খুব ভালো লাগে পড়তে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু

 2 years ago 

আরে বাহ্ আপনি তো দেখছি আজকে বিরহের কবিতা লিখে ফেললেন। তবে আপনি বিরহে আছেন কিনা সেটা সন্দেহ রয়েছে। কিন্তু আপনার কবিতাগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কিন্তু নিজেও এই ধরনের কবিতা পড়তে বেশি পছন্দ করি। আপনার কবিতার লাইন গুলো ভীষণ সুন্দর ছিল।

 2 years ago 

না কোন বিরহ না। আপনার ভাইয়ের দেখে লেখা।

 2 years ago 

আপনি খুব সুন্দর কবিতা লিখতে পারেন। আপনার অনু কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। আমি নিজেও কবিতা পড়তে ও লিখতে খুবই ভালোবাসি। প্রিয় মানুষের প্রতি ভালোবাসার অনুভূতি নিয়ে দারুন কিছু অনু কবিতা আমাদের মাঝে উপহার দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66156.91
ETH 1933.06
USDT 1.00
SBD 0.38