স্বরচিত অনু কবিতা || ষষ্ঠ পর্ব

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম

IMG_20231121_073205_10.jpg

Editing by mobile gallery

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আমার অনু কবিতা। অনেকদিন পর আবারো আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুন্দর সব অনু কবিতা নিয়ে। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে আমার এই কবিতা আবৃত্তি করে। আশা করি, আপনাদের সুন্দর কমেন্টসের মধ্য দিয়ে উৎসাহ পাবো নতুন নতুন কবিতা লিখার।


১ নং

অনুভবে খুঁজেছি তোমায়

সীমাহীন ভালোবাসার স্বর্ণ চূড়ায়
পাইনি তবু মন
তবে কেন ডাক দিয়ে জাগাও শিহরণ।

তুমি যখন বাজাও বন্ধু
মায়াবী ওই বাঁশি।
তোমার টানে পথ ভুলে
তবুও ছুটে আসি।

কি আছে তোমার
মিষ্টি মধুর সুরে।
ক্ষনিকের জন্য বাঁশির শব্দ
থাকতে দেয় না দূরে।

২ নং

সেদিন বৃষ্টি হয়েছিল

ঝড়েছিল গাছের পাতা।
অনুভবে ভেবেছিলাম তোমায়
বলবো সকল মনের কথা।

মনে জমা যত আবেগ অনুভূতি
বলবো তোমায় ডেকে।
ভালোবাসি তোমায় বন্ধু
সেই কবে থেকে।

হাতছানি দিয়ে ডাকো যখন
আমার নামটি ধরে।
লাজুক অনুভুতি হৃদয়ে আমার
হারাই ধীরে ধীরে।

তবুও বলতে পারিনি মনের কথা
তোমায় কত্ত ভালবাসি।
অনুভবে বুঝে নাও বন্ধু
তোমার ডাকে কেন ফিরে আসি।

৩ নং

মনের মতো ভালোবাসি মিথ্যে কথা নয়

তোমার আমার ভালবাসার হবে সত্যি জয়।

ভালোবাসি তোমায় আমি মনের গহীন থেকে
প্রেমে পড়েছিলাম তোমার আমি এক নজরে দেখে।

দেখেছিলাম মায়ার দৃষ্টিতে আমার পানে চেয়ে
কিছু জানি ভাবছিলে গান গেয়ে গান গেয়ে।

আমিও ঠিক অনুভবে তোমায় ভাবছিলাম
সেই থেকে ধীরে ধীরে আপন হয়ে গেলাম।



received_305654148004402.webp

অনুভূতি প্রকাশঃ



কবিতা লেখার প্রতি তেমন প্রতিভা আমার ছিল না। প্রথম যখন দেখেছি আমার স্বামীকে এখানে কাজ করতে, তখন আমি ফলো করতাম কি করে। বেশ উৎসাহ জাগতো মনে আমিও কাজ করবো। তবে মাঝেমধ্যে বেশ কঠিন মনে হতো যেহেতু বিভিন্ন প্রকার পোস্ট তিনি সাজাতেন। তার মধ্যে বেশি লক্ষ্য করতাম কবিতা লিখতেন। তার কবিতা লিখা দেখা, এদিকে একাউন্ট খোলার পর এখানে বিভিন্ন মানুষের কবিতা প্রকাশ করতে দেখার মধ্য দিয়ে আমার কবিতা লেখার উৎসাহ জাগে। আমি চেষ্টা করি অন্যের দেখাদেখি নিচেও নিজের মতো করে কবিতা লিখতে। তাই সুযোগ পেলে বিভিন্ন জায়গা থেকে কবিতা পড়ে নিজের মধ্যে এই বিষয়ে জ্ঞান জাগ্রত করি। তবে তার কবিতা লেখাগুলো একটু বেশি ফলো করা হয় আমার। মাঝেমধ্যে ভালোলাগা অনুভূতি মনের মধ্যে বিরাজমান থাকলে তখনই বেশ কিছু কবিতার লাইন লেখা হয়ে যায়, আর এভাবে কিপনোটে লিখে রাখি।


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

বাহ দারুন কিছু অনু কবিতা শেয়ার করলেন।আপনার অনু কবিতাগুলো অসম্ভব সুন্দর হয়েছে। আপনার প্রতিটা অনু কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে দুই নাম্বার কবিতাটা সব থেকে বেশি ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুবই চমৎকার অনু কবিতাগুলো পড়ি আমার অনেক বেশি ভালো লেগেছে। অনু কবিতার ভাষাগুলো অত্যন্ত সাবলীল হয়েছে। সত্যি বলতে এ ধরনের অনু কবিতা গুলো পড়তে আমার খুবই ভালো লাগে। চমৎকার অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে অনেক খুশি হয়েছি আমি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ আপু আপনি দারুন একগুচ্ছ অন কবিতা শেয়ার করেছেন। অনু কবিতাগুলো পরে আমার বেশ ভালই লাগলো। আর আপনার প্রত্যেকটি অনু কবিতার মধ্যে সুন্দর কিছু অনুভূতি আপনি ফুটিয়ে তুলেছেন। আসলেই আপু কবিতার মধ্য দিয়ে মনের সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করা সম্ভব। আপনার কোন কবিতা গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কবিতাগুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হয়েছি।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62857.89
ETH 1829.62
USDT 1.00
SBD 0.38