বিভিন্ন পর্যায়ের রেনডম ফটোগ্রাফি || দশম পর্ব

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেশ কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। আশা করব আমার এই ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আসুন শুরু করি।

GridArt_20240215_224803686.jpg




আমার আজকের এই পোষ্টের শুরুতে দেখতে পারছেন শিমের ফুল। এই শিমের ফুল আমি আমাদের পুকুরপাড়ের সবজি বাগান থেকে ফটোগ্রাফি করেছিলাম। এবার আলহামদুলিল্লাহ আমাদের অনেক শিম হয়েছে পুকুরপাড়ে। আর শিমের ফুল দেখতে বেশ চমৎকার, আমার খুবই ভালো লাগে এই জাতীয় শাকসবজি ফুলগুলো।

IMG_20240102_125728.jpg

এটা আমাদের সবজি বাগানের মধ্যে একটি বেগুন গাছের ফুল আর ফলের দৃশ্য। এজাতীয় বেগুনগুলো ভেজে খেতে বেশ ভালো লাগে। এবার আমাদের পুকুর পাড়ে ১০০ বেগুনের গাছ লাগিয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক দিন দিন একটি একটি করে গাছ নষ্ট হয়ে যাওয়ার পথে। আজকেও দেখলাম বেশ কিছু বেগুন উত্তোলন করে নিয়ে এসেছে।

IMG_20231205_085859.jpg

এটা পুকুর পাড়ে যেতে একটু ধানের জমি রয়েছে, ঠিক সেখানে ধান কাটার পর ধানের খড়গুলো পালা দিয়ে রেখেছিল। আর আমি পুকুরে যেতে এই সুন্দর দৃশ্য ফটোগ্রাফি করে রেখেছিলাম আমার মোবাইলের গ্যালারিতে।

IMG_20231205_084129.jpg

এটা আমাদের পুকুরপাড়ের একমাত্র পেঁপে গাছের দৃশ্য। বেশ অনেকদিন ধরে অনেক পেঁপে খাওয়া হয়েছে এই গাছ থেকে। আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের এই পেঁপে গাছের সুন্দর দৃশ্য দেখে।

IMG_20231123_090603.jpg

এটা একটি নাম না জানা ফুলের গাছ। আমি অবশ্যই এই গাছের নামটাও জানিনা। আর জীবনে প্রথম পার্ক ভ্রমণ করতে গিয়ে দেখেছিলাম। আর এই জন্যই আমি ফটোগ্রাফি করে রেখেছি।

IMG_20231121_154135.jpg

এ পর্যায়ে আপনারা যে ফটোগ্রাফিরা দেখতে পারছেন এখানে ড্রাগন গাছের সুন্দর দৃশ্য। পার্ক ভ্রমণ করতে গিয়েছিলাম। সেখানে দেখতে পারলাম অনেক সুন্দর সুন্দর ড্রাগন গাছ রয়েছে। তবে ড্রাগন গাছে ড্রাগন ছিল না সবে মাত্র ধরছে এমন অবস্থা।

IMG_20231121_154239.jpg

এটা আমাদের লাউ গাছের লাউয়ের ডগা। চেষ্টা করেছিলাম সুন্দর ভাবে লাউয়ের ডগা ফটোগ্রাফি করতে। মাঝেমধ্যে পুকুরপাড় ঘুরতে গেলে অনেক কিছু ফটোগ্রাফি করা হয়।

IMG_20231123_090143.jpg

আমি পুঁই শাক খেতে খুবই পছন্দ করি। আর এর পাশাপাশি যখন পুঁই শাকের বিচি হয় সে বিচিগুলো পাকার মুহূর্তে ভাজি করে খেতে এতটা টেস্ট হয় তা বলে বোঝাতে পারবো না। তাই যখন আমাদের শাক সবজি গাছের মধ্যে হঠাৎ লক্ষ্য করে দেখলাম পুঁইশাকের ডগায় ডগায় এমন ফুল এসে গেছে তখন খুবই ভালো লেগেছিল আমার। একদম শীতের শুরুর দিক থেকে ঠিক এমন ভাবে আমাদের পুঁইশাকের ফুল ফোটা শুরু তারপর বিচি হয়। আর দীর্ঘদিন এগুলো ভালো ভেবে খেতে পেরেছি ভাজি করে।

IMG_20231123_090217.jpg
Camera: Huawei P30 Pro-40mp

গুরুত্বপূর্ণ তথ্য:

বিশেষতথ্য
ক্যাটাগরিরেনডম ফটোগ্রাফি
লোকেশনগাংনী এলাকা
ফটোগ্রাফারসিমরান জারা মৌসুমী
ডিভাইসমোবাইল ফোন
মোবাইলHuawei P30 Pro-40mp
দেশবাংলাদেশ


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আমি আগে কখনো বেগুন গাছের ফুল দেখিনি, এবং এছাড়াও আরো অনেক ছবি আজকে আমার অপরিচিত, ড্রাগন গাছের ফুল আমি আগে কখনো দেখিনি, আজকে গাছ গাছালির ছবিগুলো দেখে বেশ ভালই লাগলো।

 2 years ago 

আপনি বিভিন্ন পর্যায়ের এত সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন দেখে, আমার কাছে খুবই ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো দেখতে। পুকুর পাড়ে ঘুরতে গিয়েও অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি যেগুলো অনেক সুন্দর হয়েছে। পুঁইশাকের এত সুন্দর ফটোগ্রাফি দেখে আমার কাছে তো খুব ভালো লেগেছে। হলুদ কালারের যে ফুলগুলো দেখতে পেয়েছি, এই ফুলগুলোর ফটোগ্রাফিও খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ বিভিন্ন পর্যায়ের তোলা ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর মন্তব্য করেছেন আপু বেশ ভালো লাগলো আমার।

 2 years ago 

সীমা আর বেগুন ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে বেশি ভালো লেগেছে। দারুন দারুন ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনারা যখন বলেন ভালো লেগেছে এটা শুনে কিন্তু আমার পোস্ট করার প্রতি আরো আগ্রহ আছে

 2 years ago 

বিভিন্ন পর্যায়ে খুব সুন্দর রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি এবং শিমের ফুলের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার খুব ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু

 2 years ago 

আমি তো যে কোন জায়গায় গেলেই এই ধরনের ফটোগ্রাফি গুলো করে থাকি। আমার কাছে অনেক ভালো লাগে এরকম ফটোগ্রাফি গুলো, আর দেখতেও আমি খুব পছন্দ করি। শিমের ফুল, বেগুন গাছের ফুল, জমিনের মধ্যে রাখা ধানের খড়, পেঁপে, নাম না জানা ফুল, ড্রাগন গাছ, লাউ গাছ এবং পুঁই শাকের ফটোগ্রাফি সত্যি অসম্ভব ভালো লেগেছে দেখতে। সবগুলো ফটোগ্রাফির থেকে পেঁপে এবং পুঁই শাকের ফটোগ্রাফি আমার সব থেকে বেশি ভালো লেগেছে দেখতে।

 2 years ago 

খুব সুন্দর মন্তব্য করেছেন এতে যেন আরো উৎসাহ পেলাম ভাইয়া

 2 years ago 

আপনি তো বেশ সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে অসম্ভব ভালো লাগলো। আসলে রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে আপনার শিমের ফটোগ্রাফি এবং পেঁপের ফটোগ্রাফি চমৎকার হয়েছে। এবং নাম না জানা ফুল গাছের ফটোগ্রাফিটি অনেক চমৎকার হয়েছে।খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রেনডম ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

এগুলো সবই আমাদের বানের বা পুকুরপাড়ের

 2 years ago 

আপনি এত সুন্দর কিছু প্রাকৃতিক ফটোগ্রাফি করলেন আমার কাছে আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। এরকম ফটোগ্রাফি করতেও অনেক ধৈর্য ধরে করতে হয়। বিশেষ করে ড্রাগন ফলের ফটোগ্রাফি টা অনেক ভালো লাগলো দেখে। প্রত্যেকটি ফটোগ্রাফির বর্ণনা ও খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করলেন। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ড্রাগন ফলের গাছ আমি পার্ক থেকে ফটোগ্রাফি করেছিলাম আপু।

 2 years ago 

শাকসবজি এবং গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য আমাদের মাঝে তুলে ধরেছেন ফটোগ্রাফির মাধ্যমে। রেনডম ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। পেঁপে এবং লাউ শাক দেখে খুব ভালো লাগলো। পুঁই শাকের বিচি দেখতে খুবই সুন্দর লাগছে। এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমার এই শাকসবজির ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38