রঙিন কাগজের নকশা তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালো আছেন সকলে। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম পেপার কাটিং পোস্ট নিয়ে। আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে একটা সুন্দর নকশা তৈরি করে দেখাতে চাই। আশা করব আপনারা আমার এই নকশাটা দেখবেন।



IMG_20240318_092731_221.jpg


প্রয়োজনীয় উপকরণ সমূহ:


  • একটি রঙিন কাগজ
  • একটি পেন্সিল
  • একটি কাঁচি

IMG_20240318_080624_136.jpg



প্রথমে রঙিন কাগজটার চারদিক সমান পরিমাণে সাইজ করতে হবে। তাই নিজের কৌশল মত কাগজটা ভেঙে নিয়ে চার দিক সাইজ করার জন্য ভাজ করে নিয়ে উদ্ধৃত অংশ কেটে ফেলে দিলাম।


IMG_20240318_080924_714.jpgIMG_20240318_081023_562.jpgIMG_20240318_081149_071.jpg



এবার কাগজটিকে দুই ভাগে ভাগ করব। মাঝখান থেকে ভাজ করলে পেপারটা চতুর্ভুজ আকৃতির দুই খন্ড হবে মাঝখান থেকে। তারপর দুই কর্নার থেকে ভাজ করে নিব, কিছুটা ত্রিভুজ আকৃতির হবে তখন।


IMG_20240318_081338_402.jpgIMG_20240318_081542_457.jpgIMG_20240318_081842_194.jpg



এবার বাড়তি পিছনের অংশটুকু কাঁচি দিয়ে কেটে ফেলে দিব। বাড়তি অংশ কেটে দেওয়াই, দেখতে ত্রিভুজ আকৃতির হয়ে যাবে।


IMG_20240318_081954_097.jpg



এবার ত্রিভুজ আকৃতির ভাঁজ করা এই কাগজ যেভাবে নকশা করব, ঠিক সেইভাবে রুল পেন্সিল দিয়ে দাগ টেনে নিব। তাই আমি আমার নকশা অনুসারে রুল পেন্সিল দিয়ে কাগজের এক পাশ দাগ করে নিলাম।


IMG_20240318_082345_176.jpgIMG_20240318_082616_695.jpgIMG_20240318_082734_722.jpg



এবার দাগ দেওয়া অংশ অনুসারে কাঁচি দিয়ে কাটা শুরু করলাম। খুব ধৈর্য সহকারে ধীরে ধীরে দাগ দেওয়ার বাইরের অংশগুলো কাঁচি দিয়ে কেটে ফেলে দিলাম। আর এভাবে বাড়তি অংশগুলো বের করে দেওয়া হল।


IMG_20240318_083220_806.jpgIMG_20240318_083444_711.jpg



এবার খুব ধীরে ধীরে ভাঁজ করা অংশ খুলতে থাকলাম। ভাজকরা অংশ খোলার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। রঙিন কাগজ কোথাও ছিঁড়ে না যায় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তাই আমি পর্যায়ক্রমে ভাজে ভাজে খুলতে থাকলাম।


IMG_20240318_083521_970.jpgIMG_20240318_083608_335.jpg



অবশেষে ভাঁজ সম্পন্ন খোলা হয়ে গেল। আর এরই মধ্য দিয়ে নকশার আসল রূপ উপস্থিত হলো। তবে একটা সমস্যা বোধ করছিলাম, ভাজের কারণে নকশাটা উঁচা নিচা হয়ে থাকতে লাগলো। তাই কিছুটা সময়ের জন্য একটি বইয়ের নিচে চাপা দিয়ে রাখা হল। আর এরপরে যখন নকশাটা সম্পূর্ণ সাট হয়ে গেল তখন সুন্দর ফটো ধারণ করলাম। আর এভাবেই আমার রঙিন কাগজের নকশা তৈরি করা কাজ সম্পন্ন হল।


IMG_20240318_083642_758.jpgIMG_20240318_092701_155.jpg


ব্লগটি ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 2 years ago 

অনেক অনেক ভালো লেগেছে তোমার কাগজের ফুল তৈরি করতে দেখে। বেশ সুন্দর করে নকশাটা তৈরি করে দেখিয়েছো। এমন সুন্দর সুন্দর নকশা তৈরি করার ইচ্ছে আমারও রয়েছে। কিন্তু বাবুর জন্য হয়ে ওঠে না। এত সুন্দর নকশা তৈরি করে দেখানোর জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কমেন্টস পড়ে খুশি হয়েছি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে এরকম কাগজের নকশাগুলো তৈরি করতে ভীষণ ভালো লাগে এবং নকশা ডিজাইনগুলো দেখতেও দারুন হয়। তবে অবশ্যই ধৈর্যের প্রয়োজন রয়েছে এগুলো তৈরি করতে। আজকে আপনি রঙ্গিন কাগজ দিয়ে দারুন একটি নকশা ডিজাইন তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার তৈরি করা কাগজের নকশা ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে এবং আমার কাছেও ভালো লেগেছে। আশা করছি পরবর্তীতে আরো নতুন নতুন এরকম কাগজের নকশা ডিজাইন আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ আপনিতো রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুলের নকশা তৈরি করেছেন। আপনার রঙিন কাগজের ফুলের নকশা তৈরি অসাধারণ হয়েছে। আগে বিভিন্ন অনুষ্ঠানে এই কাগজের ফুলের নকশাগুলো দেখা যেত। যদিও রঙিন কাগজের এই ফুলগুলো বানাতে খুব সাবধানে বানাতে হয়। কারণ একটু এদিক ওদিক হলে ফুলগুলো নষ্ট হয়ে যায়। খুব সুন্দর করে রঙ্গিন কাগজের ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

হ্যাঁ সাবধানতা লাগে

 2 years ago 

নকশাগুলো দেখতে খুবই ভালো লাগে তবে কখনো নকশা কাটা হয়নি। আমি মনে করি নকশা কাটাও এক প্রকারের কঠিন রয়েছে। কারণ সামান্য এদিক-ওদিক হলে পুরো নকশা বিশ্রী হয়ে যাবে। খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে নকশা কেটে আমাদের সাথে উপস্থাপন করলেন। প্রতিটি ধাপ দেখে খুব ভালো লাগলো।

 2 years ago 

আমি সুযোগ করে কেটেছিলাম

 2 years ago 

কাগজের ফুল গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ কেটে খুব সুন্দর ফুলের নকশা তৈরি করেছেন। এই নকশাগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখতে দেখতে বেশ ভালোই লাগে। চমৎকারভাবে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজের নকশা তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন।

 2 years ago 

কাগজ কেটে কেটে এত সুন্দর করে যে নকশা তৈরি করা যায় তা আপনার পোস্ট দেখে ভালোভাবে বুঝতে পারলাম আপু। আমি কখনো এভাবে কাগজ কেটে নকশা বানাইনি। আপনার তৈরি করা নকশা খুবই ভালো লেগেছে আমার। দেখতে দুর্দান্ত হয়েছে।

 2 years ago 

খুব ভালো লাগলো আপনার মন্তব্য দেখে।

 2 years ago 

রঙিন কাগজের নকশা ডিজাইন গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আমিও মাঝে মাঝে রঙিন কাগজের নকশা ডিজাইন গুলো শেয়ার করি।আপনার তৈরি করা ডিজাইন টি দারুণ হয়েছে। ধাপ গুলোও দারুণ ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সহজ সরল ভাষায় মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই দারুন একটা নকশা তৈরী করলেন। দেখে সত্যিই অনেক ভালো লাগলো। বেশ সুন্দর লেগেছে আমার কাছে আপনার তৈরী নকশাটা। এইগুলো ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট বলে আমি মনে করি। যাই হোক , আপনাকে অসংখ্যা ধন্যবাদ।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য দেখে খুশি হলাম।

 2 years ago 

রঙিন কাগজের নকশা তৈরি দেখতে খুবই ভালো লাগে। কাগজ কেটে খুব সুন্দর ভাবে ফুল তৈরি করেছেন আপনি । আসলে কাগজ কেটে এই ধরনের ফুল বা, ডিজাইন তৈরি করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। কাগজের ফুল দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর কাগজের ফুল তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমারও ভালো লাগে তাই এখান থেকে শিখেছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63437.66
ETH 1881.67
USDT 1.00
SBD 0.37