ওল সেদ্ধ রেসিপি
উপকরণ
ওল 500 গ্রাম
ভাজা শুকনো লঙ্কা 4 পিচ
পেঁয়াজ 1 পিচ
লবন 1.5 চামচ
সরিষার তেল 1 চামচ
প্রথমে আমি ওল টা বটি দিয়ে কেটে নিয়েছিলাম। তারপর ওলের ছাল গুলো বটি দিয়ে কেটে ফেলে দেয়। ওলগুলো দুই টুকরো করে কেটে নেবার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে।
আমি যখন ভাত রান্না করিতেছিলাম। ভাত সেদ্ধ করার মাঝে সময় ভাতের মধ্যে ওল গুলো দিয়ে দেই। এই ভাবে ভাতের সাথে ওল গুলো সেদ্ধ করে নেয়।
ভাত রান্না করার পর আমি ভাতের থেকে ওলটা বের করে নেয়।
আবার কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে নেবো। তারপর আমি ভাজা শুকনো লঙ্কা ,লবন এবং পেঁয়াজ এক সাথে মেখে নেই। এক সাথে ভালো ভাবে মেখে নেবার পর আমি ওলের সাথে মিশ্রণ করতে থাকি।
মিশ্রনের পর ওলের সাথে সরিষার তেল ভালোভাবে মেখে নেই। এইভাবে আমি ওল সেদ্ধ রেসিপি তৈরি করেছিলাম।
Cooker : @simaroy
Regards @simaroy



@simaroy, এখানে আপনি কিছু ছবি গতবছরের দিয়েছেন এবং এই বছরের ৩ মাস আগের ছবি পোস্ট করেছেন। যেখানে আপনি এই একই তারিখে তোলা ছবি দিয়ে অন্যান্য কমিউনিটি তে পোস্ট করেছেন। স্পামিং করা একদম নিষিদ্ধ। রেসিপি পোস্ট এর ছবি আগে তুলে রাখা তা পোস্ট করা যাবেনা। যেদিন এর রেসিপি সেই দিনের ছবি দিতে হবে. আপনি ৪/৯/২০২০ তে তোলা ছবি দিয়েছেন আবার এখানে ১/৩/২০২১ এর তোলা ছবি পোস্ট করেছেন। যে বিষয়ে যেদিন রান্না করবেন শুধুমাত্র সেইদিনের ছবিই দেওয়া লাগবে। আপনাকে সাবধান করে দিলাম। দ্বিতীয় বার এইরকম করলে মিউট করে দেওয়া হবে.
@winkles. Ok. তবে তারিখ দেখে সব কিছু বিচার করা যাবে না। গতবছরের ছবি শেয়ার করা হয়েছে তার মানে ওল টা যখন ক্ষেত থেকে তোলা হয় তখন ছবি তুলে রাখা হয়েছিলো। ওল কচুর এগুলি অনেক দিন রেখে খাওয়া যায়।ওই হিসাবে ওলের ছবি কে স্পাম বলা যাবে না। এটা বলতে পারেন ইংলিশ কন্টেন্ট লিখে ওই ছবি গুলো অনেক মাস আগে শেয়ার করা হয়েছিলো। সেটা আর করবো না। তারিখ দেখে ওলের সেটা বললেন সেটা পুরাপুরি সঠিক নয়। কথাটা বললাম বলে খারাপ ভাবেন না।আপনি যেটা বললেন আমি বুঝতে পেরেছি।পরবতী তে আমি সেটা আমি মনে রাখবো। সতর্ক করে দেবার জন্য ধন্যবাদ।
এই ভর্তা আমার গরম সাদা ভাতের সঙ্গে খেতে ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ দিদি
ওল ভাতে আমার ভালোই লাগে, কিন্তু অল ভাতে কি কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগে খেতে ? আমরা শুধু সর্ষের তেল, নুন আর কাঁচা লংকা দিয়ে মাখি । বেশ লাগে খেতে ।
হা। আপনি যেভাবে খান তাঁর সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে খেলে টেস্ট খুব বেশি পাবেন।আপনি একবার খেয়ে দেখবেন আমি আশা করি ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে দাদা।