সুস্বাদু পুঁই শাকের সাথে তিলে কাঁকড়ার তরকারি

in আমার বাংলা ব্লগ5 years ago

MI__202162010198796.jpg

উপকরণ

পুঁই শাক
তিলে কাঁকড়া
হলুদ 2 চামচ
লবন 2 চামচ
কাঁচা লঙ্কা 5 পিচ
পেঁয়াজ 1 পিচ
রসুন 1 পিচ
জিরে 5 গ্রাম
তিনফোরণ 3 গ্রাম
সরিষার তেল 40 গ্রাম
প্রয়োজনমত জল

IMG-20210619-WA0012.jpg

প্রথমে পুঁই শাক আশ গুলো ফেলে দেয়। তার পর পুঁই শাক গুলো কেটে নিলাম । পুঁইশাক কেটে নেবার পর পরিষ্কার জলে ধুয়ে নেবো।

IMG-20210619-WA0008.jpg

IMG-20210619-WA0011.jpg

তিলে কাঁকড়ার খোল গুলো ফেলে দেয়। তারপর হাত দিয়ে কাঁকড়া গুলো পরিষ্কার করে নেয়।

IMG-20210619-WA0007.jpg

IMG-20210619-WA0009.jpg

কাঁচা লঙ্কা কেটে নেব বটি দিয়ে। তার পর কাঁচা লঙ্কা গুলো ধুয়ে নেয়।

IMG-20210619-WA0013.jpg

আমি কড়াই প্রথমে জল দেবো। তারপর হলুদ এবং লবন দেবো। কাঁকড়া গুলি দিয়া ভেজে নেবো। জল শুকিয়ে যাবে। কাঁকড়া গুলো ও লাল হয়ে যাবে । এভাবে কাঁকড়া গুলো ভেজে নেয় ।

IMG-20210619-WA0010.jpg

আবার গরম সরিষার তেল দিয়ে পুঁই শাক ভেজে নিয়ে। লবন হলুদ এবং কাঁচা লংকা মিশিয়ে দেয়। তার পর জল দিয়ে সেদ্ধ করতে থাকি। আমি 10 মিনিট তরকারি সেদ্ধ করি।আমি তরকারি তুলে নিলাম কড়াই থেকে।

IMG-20210619-WA0006.jpg

আমি পেঁয়াজ এবং রসুন গরম সরিষার তেল ভেজে নেই। তাঁর পর পুঁই শাকের তরকারি মিশিয়ে নিলাম। এবার আমি 7 মিনিট তরকারি সেদ্ধ করবো। এভাবেই আমি পুঁই শাকের তরকারি কাঁকড়ার সাথে রান্না করেছিলাম।

রান্নি : @simaroy

রেগার্ডস : @simaroy

Sort:  
 5 years ago 

বেশ ভাল রান্না করেছেন দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।।

 5 years ago 

আপু আপনাকে ধন্যবাদ।

দেখে তো মনে হচ্ছে অনেক ভাল রান্না হয়েছে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করে দিন

 5 years ago 

আপনাকে ধন্যবাদ

 5 years ago 

যদিও কোনো দিন কাঁকরা খাই নি, তবে দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে।

 5 years ago 

খেয়ে দেখবেন ।খেতে খুবই সুস্বাদু। ধন্যবাদ

 5 years ago 

তিলে কাঁকড়া কি জিনিস সিদ্ধার্থ ? মোয়ো কাঁকড়া নাকি ?

 5 years ago 

দাদা বারাসাত এ আমরা ছোট যে কাঁকড়া কিনতাম। ওটা পাতি কাঁকড়া বলতাম। কিন্তু বর্ধমানে এখানে এক ধরণের ছোট কাঁকড়া পাওয়া যায়। তিলে কাঁকড়া নামে পরিচিত। বারাসাত এর মতো এই কাঁকড়ার অতো শাস হয় না। কিন্তু তরকারি টা মজে। এখানে সবাই খায় ।খালে বিলে এই কাঁকড়া পাওয়া যায়। ধন্যবাদ দাদা জিজ্ঞাসা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.073
BTC 63389.80
ETH 1663.76
USDT 1.00
SBD 0.42