You are viewing a single comment's thread from:

RE: আলু এবং টমেটো দিয়ে শোল মাছের ঝোল

in আমার বাংলা ব্লগ4 years ago
সামনেই বৃষ্টির দিন আসতেছে শোল মাছ হাঁট বাজারে কম দামেই পাওয়া যাবে। শোল মাছ অনেক মজার একটি মাছ তবে ছোট শোল মাছ এর চেয়ে বড় শোল মাছ স্বাদের দিক থেকে দ্বিগুন। আমার তো শোল মাছ দেখলেই কিনতে ইচ্ছে করে। শোল মাছ ভুনা করে খেতে আমার বেশি ভালো লাগে।
আপনি আলু ও টমেটো দিয়ে শোল মাছের ঝোল রেসিপি করেছেন। আর দাদা, আপনার টমেটোগুলো দেখেই বুঝা যাচ্ছে খুবই টাটকা টমেটো। আমার কাছে টমেটো দিয়ে মাছের ঝোল অনেক মজা লাগে। আপনি আলু ও শোল মাছ আগে ভেজে নিয়েছেন। আপনার রেসিপিগুলো সব সময় অনেক আকর্ষনীয় লাগে। বিশেষ করে, প্লেটে পরিবেশন করা শোল মাছের ঝোল দেখতে এক কথায় দারুণ লাগছে দাদা।
আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ একটি রেসিপি আমাদের উপহার দেওয়ার জন্য। শোল মাছ বাজারে পেলেই আমি এই রেসিপিটা তৈরি করার চেষ্টা করবো। ভালো থাকবেন দাদা, ভালোবাসা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65564.78
ETH 1918.22
USDT 1.00
SBD 0.38