You are viewing a single comment's thread from:

RE: গৌতম বুদ্ধের একটি সম্পূর্ণ চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ4 years ago
”তুমি যা ভাবো সেটাই হও, যা অনুভব করো সেটাই আকর্ষণ করো, যা কল্পনা করো তাই সৃষ্টি করো।”
-গৌতম বুদ্ধ।
আপনি আজকে এক মহান ব্যক্তিত্যের ছবি ড্রয়িং করেছেন। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক। তার দেওয়া বাণীগুলো খুব ভালো লাগে আমার। যাইহোক, প্রত্যেক বৃহস্পতিবার আপনি আর্টওয়ার্ক শেয়ার করেন এটা আমার খুব ভালো লাগে। আমি আর্ট প্রিয় মানুষ তাই আর্ট দেখলে একটু বেশি খুশি হই। আপনার আজকের আর্ট আপনি সময়ের অভাবে দুই দিনে শেষ করেছেন জেনে খুশি হলাম। আপনি আপনার ব্যস্ততার মাঝেও আপনার আর্টের কাজ শেষ করেছেন।
আপনি আর্টের ক্ষেত্রে খুব সুন্দর ভাবে সব ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেন। আপনার আর্ট প্রসেস খুব ভালো লাগে। বিশেষ করে যারা নতুন আর্ট কর‍তে আগ্রহী তারা চাইলেই আপনার আর্ট দেখে আর্ট করতে পারবে। প্রত্যেক সপ্তাহে আপনার আর্টের অপেক্ষায় থাকি। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, অসাধারণ একটি আর্টওয়ার্ক আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ❣️❣️❣️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65145.00
ETH 1945.16
USDT 1.00
SBD 0.37