You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: মমি রিবোর্ন ( Mummy Reborn )

in আমার বাংলা ব্লগ4 years ago
দাদা মুভিটি যেমনই হোক না কেন আপনি খুব সুন্দর ভাবে এর বর্ণনা দিয়েছেন। আসলে মমি নিয়ে ভালোই কিছু মুভি দেখেছি। তবে এই মুভিটি দেখা হয় নাই। তবে আপনার রিভিউ এর মাধ্যমে এই মুভি সম্পর্কে ভালো ধারনা পেলাম। এই মুভিটি তৈরি হয়েছে মিউজিয়ামে থাকা একটি মমিকে কেন্দ্র করে। আসলে ছেলেটির ভুল করে লকেট তুলে নিয়ে মমিকে জীবিত করে তুলে।এর পর থেকেই শুরু হয় মমির খেলা। ভয়ংকর আক্রমণের শিকার হয় সবাই।
আসলে এখনে ছেলেটি লকেটি লোভে পড়ে না সরালে এই সমস্যার সৃষ্টি হতো না। একটা কথা আছে লোভে পাপ, পাপে মৃত্যু। তবে ভুল করার পর অবশ্যই ছেলেটি তার ভুল বুঝতে পেরেছে। তবে লাস্ট পর্যন্ত ছেলের হাতে লকেট থাকার কারনেই মমিটিকে আবার পরাস্ত করে কাঠের বাক্সে আটকানো সম্ভব হয়। আমি মনে করি আমাদের এই মুভি থেকে অনেক কিছুই শিখার আছে। অজানা কোনো কিছুর প্রতি অতি আগ্রহ ভালো না। আর বিশেষ করে লোভ পরিহার করা অতীব জরুরী।
আসলে ইংলিশ মুভির কাহিনীতে রোমাঞ্চ একশন না থাকলে একটু বোরিংই লাগে। তবে মাঝে মাঝে এই টাইপের গল্প খারাপ লাগে না। আপনি খুব সুন্দর ভাবে পুরো মুভির কাহিনী সহজ ভাষায় আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার মুভি রিভিউগুলো আমার খুব ভালো লাগে। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ❣️❣️❣️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63940.29
ETH 1801.37
USDT 1.00
SBD 0.39