You are viewing a single comment's thread from:

RE: হার্ডি গার্ডেন মম ফুলের আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ4 years ago
কৃষ্ণ সায়ার পার্কের আরো একটি অসাধারণ ফুলের রিভিউ করেছেন দাদা। হার্ডি গার্ডেন মম ফুলটি দেখতে সত্যি চন্দ্রমল্লিকার সাথে অনেকটা মিল আছে। এই ফুলের যে হালকা সুবাস আছে আমি জানতাম না। কারণ এই ফুল কাছ থেকে দেখা হয় নাই। তবে এই ফুলের কালার যে কারো মনে দোলা দিতে পারবে।
আপনি ফোটোগ্রাফির পাশাপাশি এই ফুলের সব প্রয়োজনীয় তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। এই ফুলটি বহুবর্ষজীবী এবং ভেষজ উদ্ভিদ। আসলে ভেষজ উদ্ভিদগুলো আমাদের জন্য খুবই দরকারি।এই ফুলগুলো বসত বাড়ির আঙিনায় লাগালে বেশি সুন্দর লাগবে।
দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ একটি ফুলের ফটোগ্রাফি ও ডিটেইলস আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার দেওয়া তথ্য থেকে নতুন ভাবে অনেক কিছু জানতে পারলাম। শুভকামনা রইলো দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63806.13
ETH 1769.93
USDT 1.00
SBD 0.39