You are viewing a single comment's thread from:

RE: আলু, সজনে ডাঁটা দিয়ে শিং মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago
শিং মাছ আমার অনেক প্রিয় একটি মাছ। দেশি শিং মাছের মজাই আলাদা। শিং মাছ অনেক পুষ্টিকর একটি মাছ। শিং মাছে আয়রন ও ক্যালসিয়ামের মতো খনিজ উপাদানের পরিমাণ বেশি। তাই প্রাচীনকাল থেকেই রক্তশূন্যতার রোগীদের শিং মাছ খেতে বলা হয়। এটি হাড়ের ঘনত্বও বাড়ায়। সজনে ডাটা আর শিং মাছের কম্বিনেশন দারুন হয়। আমি সজনে ডাটা দিয়ে অনেকবার শিং মাছ খেয়েছি।
আপনি খুব সুন্দর ভাবে সজনে ডাটা ও আলু দিয়ে শিং মাছের সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। আপনি রেসিপিটি তৈরি করার জন্য আলু, শিং মাছ ভেজে নিয়েছেন প্রথমে। এ জন্য রেসিপির কালারটাও সুন্দর হইছে। আমি সজনে ডাটা দিয়ে শিং মাছের রেসিপি অনেক পছন্দ করি। আপনি একদম ঠিক বলেছেন দাদা, সজনে ডাটা চাবাতে অনেক মজা লাগে। ভাত খাওয়া বাদ দিয়ে সজনে ডাটাই চাবাতে মন চায়।
দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ শিং মাছের এই অসাধারণ রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার রেসিপি দেখে মন চাচ্ছে আজকেই রেসিপিটি তৈরি করে খাই। তবে আজকে সম্ভব না। যাইহোক, দাদা আপনার জন্য শুভকামনা রইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38