You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: জিপার্স ক্রিপার্স ২ ( দ্বিতীয় পার্ট )

in আমার বাংলা ব্লগ4 years ago
ইংলিশ মুভিগুলো দেখার সময় একটা অসাধারণ অনুভূতি কাজ করে৷ কারণ তাদের মুভিতে ফাইটিং দৃশ্যগুলো আমার কাছে এক কথায় অসাধারণ লাগে। আমি এই মুভির প্রথম পার্ট পড়েছিলাম এবং টেইলার দেখেছিলাম। খুব ভালো লেগেছিলো। আজকে পার্ট-২ এর কাহিনি আরো ভালো লাগলো। ট্রেইলার দেখার সময় কিছু দৃশ্য দেখে এখনি ফুল মুভি দেখতে মন চাচ্ছে।
বাসের মধ্যে সবাই আটকা পড়ার কাহিনী ভালো ছিলো। আমি শুধু ভাবলাম, ঔ পরিস্থিতিতে আমি থাকলে ভয়েই মরে যেতাম। দানবের আক্রমনের হাত থেকে বাঁচার জন্য সবার দৌড়ের দৃশ্য ট্রেইলারে দেখলাম। আমি শুধু চিন্তা করি এখনকার সময়ে এই রকম দানবের আগমন ঘটলে কি একটা অবস্থা হতো। আপনি পুরো কাহিনী অসাধারণ ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমার মুভিটি দেখার জন্য অম্ভব আগ্রহ সৃষ্টি হয়েছে। আমার এই টাইপের মুভিগুলো বেশ ভালো লাগে।
দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জিপার্স ক্রিপার্স ২ আমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে আমি প্রথম পার্ট পড়েই আগ্রহী ছিলাম দ্বিতীয় পার্টের জন্য। আরো এমন মুভি রিভিউ চাই দাদা। আপনার জন্য শুভকামনা রইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 💕

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65056.14
ETH 1940.09
USDT 1.00
SBD 0.37